UPSC Civil Services Success Story: পেট চালাতে ছাগল চরাতেন, সেই ছেলেই UPSC-তে বাজিমাত করে হলেন IPS অফিসার, পড়েন একা

UPSC Civil Services Success Story: সাফল্যের কাহিনী লিখেছেন আইপিএস অফিসার বীরদেব ডোন। পেট চালাতে ভেড়া ও ছাগল চরাতেন ছোটোবেলায়। সেই ছেলেই ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায় বাজিমাত করে আইপিএস অফিসার হয়েছেন।

Published on: Aug 1, 2026, 08:56:25 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

UPSC Civil Services Success Story: জীবন যখন একের পর এক প্রতিকূলতার প্রাচীর গড়ে তোলে, তখন সাধারণ মানুষ হয়তো থমকে দাঁড়ায়। কিন্তু যাঁরা ইতিহাস তৈরি করেন, তাঁরা সেই প্রতিকূলতাকেই নিজের সাফল্যের সিঁড়ি বানিয়ে নেন। ঠিক তেমনই এক অদম্য মানসিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন মহারাষ্ট্রের বীরদেব ডোন। ভেড়া ও ছাগল চড়িয়ে যাঁর শৈশব কেটেছে, অভাব-অনটন যাঁর নিত্যসঙ্গী ছিল, সেই বীরদেব আজ একজন আইপিএস অফিসার। ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায় ৫৫১ তম স্থান অধিকার করে আইপিএস অফিসার হয়েছেন তিনি।

সাফল্যের কাহিনী লিখেছেন আইপিএস অফিসার বীরদেব ডোন। (ফাইল ছবি)
সাফল্যের কাহিনী লিখেছেন আইপিএস অফিসার বীরদেব ডোন। (ফাইল ছবি)

ছোটোবেলায় ভেড়া ও ছাগল চড়াতেন, তারইমধ্যে করতেন পড়াশোনা

ভেড়া ও ছাগল চড়ানোর কাজের ফাঁকে পড়াশোনা চালিয়ে যেতেন বীরদেব। শত অভাব সত্ত্বেও যেমন করে হোক পড়াশোনা চালিয়ে যেতে থাকেন। আর্থিক অবস্থা এমনই ছিল যে পরীক্ষার ফি দেওয়া বা নতুন বই-খাতা কেনাও অনেক সময় দুঃসাধ্য হয়ে উঠত। কিন্তু শিক্ষক ও হৃদয়বান মানুষদের সহায়তায় লড়াই চালিয়ে যেতে থাকেন। স্থানীয় সরকারি বিদ্যালয় থেকে মাধ্যমিক দিয়েছিলেন। পরবর্তীতে পা রাখেন কলেজে।

আরও পড়ুন: Success Story: ১৪ বার চাকরির পরীক্ষায় 'ফেল' করেও হার মানেননি, PSC দিয়ে SDM হলেন আস্থা

কলেজে পড়ার সময় UPSC সিভিল সার্ভিসেস দুনিয়ার সঙ্গে ভালোবাসা

স্নাতক স্তরে পড়াশোনার সময়ই বীরদেব ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষার বিষয়ে বিস্তারিত জানতে পারেন। তিনি বুঝতে পারেন, সমাজের প্রান্তিক মানুষের দুঃখ-দুর্দশা লাঘব করতে হলে এবং নিজের পরিবারের ভাগ্য পরিবর্তন করতে হলে প্রশাসনিক অফিসার হওয়ার চেয়ে বড় মাধ্যম আর কিছু হতে পারে না। এই উপলব্ধিই তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়।

আরও পড়ুন: Success Story: রেললাইন দেখভাল করতেন, PSC পরীক্ষায় ৭২ তম স্থানে সেই ছেলে, হলেন সরকারি অফিসার

লড়াই করে UPSC-র প্রস্তুতি, মেলে পরিশ্রমের দাম

সেইমতো ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন বীরদেব। কোচিং সেন্টার, স্টাডি মেটেরিয়াল ও আধুনিক সুবিধা ছাড়াই প্রস্তুতি চালিয়ে যেতে থাকেন। টানা পড়াশোনা করে, নিজের ভুল সংশোধন করে এগিয়ে যেতে থাকেন বীরদেব। আর সেই লড়াইয়ের দাম মেলে। ইউপিএসসি সিভিল সার্ভিসেস ক্র্যাক করে আইপিএস অফিসার হন। যিনি আজ যুবসমাজের কাছে এক উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠেছেন, যিনি প্রমাণ দিয়েছেন যে স্বপ্নের উচ্চতা দারিদ্র্যের বাধার চেয়ে অনেক বেশি। প্রয়োজন পরিশ্রমের।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More