UPSC Civil Services Success Story: চায়ের দোকানে কাজ থেকে IAS! কোচিং ছাড়াই ৩ বার UPSC ক্র্যাক হিমাংশু, কীভাবে সফল?
UPSC Civil Services Success Story: চায়ের দোকানে কাজ থেকে আইএএস অফিসার। কোচিং ছাড়াই তিনবার ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায় তিনবার পাশ করেন হিমাংশু গুপ্তা। কীভাবে সফল হলেন?
UPSC Civil Services Success Story: ইচ্ছেশক্তি আর কঠোর পরিশ্রমের সামনে যে কোনও বাধাই টিকতে পারে না, তার এক উজ্জ্বল উদাহরণ হলেন হিমাংশু গুপ্তা। যাঁর শৈশব কেটেছে চরম অর্থকষ্টে। যিনি বাবার চায়ের দোকানে চা পরিবেশন করেছেন, এঁটো বাসন মেজেছেন, আজ তিনি দেশের একজনআইএএস (IAS) অফিসার। কোনও বিলাসবহুল কোচিং সেন্টারের সাহায্য ছাড়াই, সম্পূর্ণ নিজস্ব প্রস্তুতিতে তিনি এক বা দু'বার নয়, পরপর তিনবার দেশের অন্যতম কঠিন পরীক্ষায় পাশ করে এক অভূতপূর্ব নজির গড়েছেন।

দিল্লির হিন্দু কলেজে পা এবং জীবনের নতুন মোড়
স্কুলের পড়াশোনা শেষ করার পর হিমাংশু দিল্লির হিন্দু কলেজে পরিবেশ বিজ্ঞান নিয়ে স্নাতক স্তরে ভর্তি হন। কিন্তু দিল্লির মতো শহরে পড়াশোনা ও থাকার খরচ চালানো তাঁর পরিবারের পক্ষে অসম্ভব ছিল। এই পরিস্থিতিতে হিমাংশু টিউশনি করানো শুরু করেন এবং নিজের খরচের টাকা নিজেই জোগাড় করেন।
দিল্লিতে আসার আগে হিমাংশু অত্যন্ত লাজুক প্রকৃতির ছিলেন এবং সিভিল সার্ভিস বা UPSC পরীক্ষা সম্পর্কে তাঁর কোনও ধারণাই ছিল না। কলেজের বন্ধুদের থেকেই তিনি প্রথম জানতে পারেন যে আমলাতন্ত্রের মাধ্যমে কীভাবে দেশের মানুষের জীবনে সরাসরি ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। এরপরই তিনি সিদ্ধান্ত নেন যে তিনিও সিভিল সার্ভিসের প্রস্তুতি নেবেন। স্নাতক শেষ করার পর তিনি জেএনইউ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং সেখানেও তিনি ইউনিভার্সিটিতে প্রথম স্থান অধিকার করেন। তার সামনে বিদেশে গিয়ে উচ্চশিক্ষার বা গবেষণার দারুণ সুযোগ থাকলেও তিনি দেশের সেবায় নিজেকে নিয়োজিত করার সিদ্ধান্ত নেন।
কোনও কোচিং ছাড়াই টানা তিনবার UPSC জয়
২০১৬ সাল থেকে হিমাংশু সম্পূর্ণ গুরুত্ব সহকারে UPSC পরীক্ষার প্রস্তুতি শুরু করেন। আর্থিক অনটনের কারণে কোনও নামী বা দামী কোচিং ইনস্টিটিউটে ভর্তি হওয়া তার পক্ষে সম্ভব ছিল না। কিন্তু হিমাংশু হার মানেননি। ইন্টারনেট, এনসিইআরটি বই এবং নিয়মিত সংবাদপত্র পড়ার ওপর ভরসা রেখে তিনি সেলফ-স্টাডির (Self-Study) পথ বেছে নেন। তাঁর মূল স্ট্র্যাটেজি ছিল— ‘কম সোর্স থেকে পড়া এবং বারবার রিভিশন দেওয়া।’
IRTS, IPS থেকে IAS - বাজিমাত হিমাংশুর
১) প্রথম অ্যাটেম্পট (২০১৮ সাল): প্রথমবারেই তিনি UPSC সিভিল সার্ভিসেস পরীক্ষা পাশ করেন এবং ইন্ডিয়ান রেলওয়ে ট্র্য়াফিক সার্ভিস (IRTS) অফিসার হিসেবে নির্বাচিত হন।
২) দ্বিতীয় অ্যাটেম্পট(২০১৯): আবার পরীক্ষা দিয়ে তিনি ইন্ডিয়ান পুলিশ সার্ভিস (IPS) অফিসার হিসেবে নির্বাচিত হন।
৩) তৃতীয় অ্যাটেম্পট (২০২০): আইপিএস সার্ভিসে থাকাকালীনই তিনি তাঁর চূড়ান্ত লক্ষ্য অর্জনের জন্য তৃতীয়বার পরীক্ষা দেন এবং অল ইন্ডিয়া র্যাঙ্ক ১৩৯ অর্জন করে নিজের স্বপ্নপূরণ করেন। অবশেষে তিনি একজন আইএএস অফিসার হন।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


