...
...
Next Story

UPSC Civil Services Success Story: প্রথম অ্যাটেম্পটেই র‍্যাঙ্ক ১৩, বিনা কোচিংয়ে কীভাবে ২১ বছরে UPSC-তে সফল বিদূষী?

UPSC Civil Services Success Story: ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায় ত্রয়োদশ স্থান অর্জন করেন বিদূষী সিং। সেটাই তাঁর প্রথম অ্যাটেম্পট ছিল। আর তাতেই বাজিমাত করেন। বেছে নেন ইন্ডিয়ান ফরেন সার্ভিস (আইএফএস)।

Published on: Jun 17, 2026, 08:59:29 IST
Advertisement

UPSC Civil Services Success Story: প্রথমবার ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষা দেন। আর তাতেই বাজিমাত করেছেন উত্তরপ্রদেশের অযোধ্যার বিদূষী সিং। কোনওরকম কোচিং ছাড়াই ২০২২ সালের ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায় ত্রয়োদশ স্থান অর্জন করেন। বেছে নেন ইন্ডিয়ান ফরেন সার্ভিস (আইএফএস)। সবথেকে বড় ব্যাপার, মাত্র ২১ বছরে নিজের প্রথম অ্যাটেম্পেটেই দেশের অন্যতম কঠিন পরীক্ষা ক্র্যাক করে ফেলেন। কীভাবে তিনি পড়াশোনা করেছিলেন, কবে থেকে প্রস্তুতি শুরু করেছিলেন তিনি?

কলেজ জীবন থেকেই বুনেছিলেন স্বপ্ন

২০২২ সালের ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায় ত্রয়োদশ স্থান অর্জন করেন বিদূষী সিং। (ফাইল ছবি)
২০২২ সালের ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায় ত্রয়োদশ স্থান অর্জন করেন বিদূষী সিং। (ফাইল ছবি)

বিদূষীর জন্ম হয়েছিল রাজস্থানের যোধপুরে। স্কুল জীবনের প্রাথমিক পড়াশোনা শেষ করার পর তিনি দিল্লির শ্রী রাম কলেজ অব কমার্সে ভর্তি হয়েছিলেন। সেখান থেকে ২০২১ সালে ইকোনমিক্স অনার্স নিয়ে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছিলেন। ২০২০ সালে কলেজ জীবন চলাকালীনই তিনি মনে মনে ইউপিএসসির প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন।

আরও পড়ুন: UPSC Civil Services Success Story: ৪০ বছরে IAS হলেন ২ কন্যার মা! সপ্তম অ্যাটেম্পটে UPSC-তে বাজিমাত করলেন কীভাবে?

কোচিং ছাড়াই যেভাবে সাজান রণকৌশল

বর্তমানে অনেকেই কোচিংয়ের পথে হাঁটেন। তবে বিদূষী আলাদা পথ বেছে নিয়েছিলেন। বিনা কোচিংয়েই শুরু করে দিয়েছিলেন ইউপিএসসির প্রস্ততি। কোনও শর্টকাটের পথে হাঁটেননি, বরং নিজের বেসিকের উপরে জোর দিয়েছিলেন। প্রস্তুতির দিনগুলোতে তিনি এনসিইআরটির বই এবং অন্যান্য বেসিক টেক্সট বুকগুলো অত্যন্ত খুঁটিয়ে ও গভীরভাবে পড়তেন। নিজে নিজে পড়াশোনা করার পর যখন তাঁর ভিত বা বেস একদম মজবুত হয়ে যায়, তখন তিনি বুঝতে পারেন যে এই দীর্ঘ পথ অতিক্রম করার জন্য কোনও বড়ো বা বিলাসবহুল কোচিং সেন্টারের প্রয়োজন নেই।

সেই পড়াশোনা ঝালিয়ে নিতে মূল বইগুলোর সিলেবাস শেষ করার পরে তিনি ২০২১ সালের জুন থেকে ডিসেম্বরের মধ্যে বেশ কয়েকটি নামী টেস্ট সিরিজ এবং মক টেস্টে অংশ নিয়েছিলেন। এই মক টেস্টগুলো তাঁকে নিজের দুর্বলতাগুলো চিহ্নিত করতে এবং সঠিক টাইম ম্যানেজমেন্ট বা সময়ের সঠিক ব্যবহার শিখতে দারুণভাবে সাহায্য করেছিল। প্রতিটি মক টেস্টের ভুলের খতিয়ান দেখে তিনি নিজেকে পরবর্তী পরীক্ষার জন্য আরও নিখুঁত করে গড়ে তুলেছিলেন।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe