UPSC Civil Services Success Story: মোটা বেতনের চাকরি ছেড়ে UPSC, তারইমধ্যে ৪ সরকারি চাকরি পান, ষষ্ঠবারে হলেন IRS
UPSC Civil Services Success Story: আইআইটি থেকে পড়াশোনা করেন। তারপর বড় সংস্থায় কেরিয়ার শুরু করেছিলেন সফটওয়্যার ডেভেলপার হিসেবে। সেখান থেকে একের পর এক সরকারি পরীক্ষায় বাজিমাত করেন। শেষপর্যন্ত আইআরএস অফিসার হন।
UPSC Civil Services Success Story: আইআইটি থেকে পড়াশোনা করেন। তারপর বড় সংস্থায় কেরিয়ার শুরু করেছিলেন সফটওয়্যার ডেভেলপার হিসেবে। তবে সেখানেই থেমে থাকেননি। স্বপ্ন দেখতে শুরু করেন ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষার। শুরু করেন প্রস্তুতি। তারপর একাধিক সরকারি চাকরি পান। কিন্তু অটল থাকেন ইউপিএসসির স্বপ্নে। শেষপর্যন্ত আইআরএস অফিসার হন প্রিয়া মীনা।

IIT দিল্লিতে পড়াশোনা প্রিয়ার, তারপর কর্পোরেট সংস্থায় চাকরি
প্রিয়ার গঙ্গাসহায় মীনা দিল্লি পুলিশের একজন সাব-ইনস্পেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রাথমিক শিক্ষা সম্পন্ন হয় দিল্লি পাবলিক স্কুল থেকে। স্কুলের গণ্ডি পার করার পরে আইআইটি দিল্লিতে ভরতি হন এবং সেখান থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। আইআইটির পরে প্রিয়া একটি বড় কর্পোরেট সংস্থায় সফটওয়্যার ডেভেলপার হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন।
কিন্তু ভালো বেতন এবং সুপ্রতিষ্ঠিত কেরিয়ার থাকা সত্ত্বেও দেশের প্রশাসনিক ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়ে জনসেবা করার ইচ্ছা প্রিয়ার মনে সুপ্ত ছিল। ফলে কর্পোরেট জীবনের স্বাচ্ছন্দ্য ছেড়ে ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতিতে নিজেকে সঁপে দেন। কিন্তু শুরুটা একেবারেই সাফল্যমণ্ডিত ছিল।
২০১৯ থেকে ২০২৪: ধারাবাহিক ব্যর্থতা ও মনের কঠিন পরীক্ষা
২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে প্রিয়া প্রতি বছর ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায় অংশ নেন। এই ছয় বছর মারাত্মক মানসিক উত্থান-পতনের মধ্য দিয়ে যেতে হয়েছে।
১) প্রিলিমিনারি পরীক্ষা: প্রথম ছ'টি অ্যাটেম্পটের মধ্যে তিনবার প্রিলিমিনারি পরীক্ষাই আটকে গিয়েছিলেন।
২) ইন্টারভিউ: দু'বার তিনি প্রিলিমস ও মেইনস পাশ করেও ইন্টারভিউ পর্যন্ত পৌঁছেও মাত্র কয়েক নম্বরের জন্য চূড়ান্ত মেধাতালিকায় জায়গা পেতে ব্যর্থ হয়েছিলেন।
SBI থেকে IBPS- একের পর এক সরকারি চাকরির পরীক্ষায় সাফল্য
ইউপিএসসি পরীক্ষার মধ্যেই অন্যান্য সরকারি চাকরির পরীক্ষাও দিতে থাকেন। ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি), স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) প্রবেশনারি অফিসার, আইবিপিএস প্রবেশনারি অফিসার, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) গ্রেড বি ম্যানেজারের মতো পদে চাকরি পান। ২০২৪ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের অগস্ট পর্যন্ত ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কে দায়িত্ব পালন করেন।
আরও পড়ুন: Success Story: বাবা দর্জি ছিলেন, মা দিনমজুর- টাকার অভাবে MBBS পড়তে না পারলেও IAS হলেন বিজয়
ষষ্ঠ অ্যাটেম্পটে UPSC-তে বাজিমাত, হলেন IRS
একের পর এক সরকারি চাকরি পাওয়ার পরও প্রিয়ার আসল লক্ষ্য ছিল ইউপিএসসি ক্লিয়ার করা। আরবিআইতে চাকরি করার পাশাপাশি নিজের ষষ্ঠ অ্যাটেম্পটের জন্য প্রস্তুত হতে থাকেন। ২০২৪ সালের ইউপিএসসি সিভিল সার্ভিসেসে ৮৩৩ তম স্থান অর্জন করেন। এই সাফল্যের ওপর ভর করে তিনি ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস (আইআরএস) অফিসার হন।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


