UPSC Success Story: বিটেকের পরে ১ নম্বরের জন্য প্রিলিতে আটকে যান, কোন কৌশলে UPSC-তে সাফল্য মৃদুপানির?
UPSC Success Story: ইউপিএসসি প্রথম অ্যাটেম্পটে মাত্র এক নম্বরের জন্য প্রিলিমসের গণ্ডি পার করতে পারেননি। সেই ধাক্কা কাটিয়ে নিজের দ্বিতীয় অ্যাটেম্পটে UPSC IES পরীক্ষায় বাজিমাত করেছেন মৃদুপাণি নাম্বি। কোন কৌশলে?
UPSC Success Story: কথায় আছে, ‘হার আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়।’ কিন্তু হারের পর যদি নিজের সঙ্গে এই প্রতিজ্ঞা করা যায় যে পরেরবার জয় নিশ্চিত করতেই হবে, তবে সেই জেদ মানুষের জীবনকে বদলে দিতে পারে। ঠিক এমনই এক দৃষ্টান্ত স্থাপন করেছেন হায়দরাবাদের মেয়ে মৃদুপাণি নাম্বি। যিনি দ্বিতীয় অ্যাটেম্পটে দেশের অন্যতম কঠিন ‘ইউপিএসসি ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস’ পরীক্ষায় সর্বভারতীয় স্তরে ২১ নম্বর স্থান অর্জন করে তিনি আজ একজন আইইএস (IES) অফিসার।

কে এই মৃদুপাণি নাম্বি?
মৃদুপাণি নাম্বি হলেন ২০২২ ব্যাচের ইউপিএসসি ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং সার্ভিসের একজন অফিসার। তাঁর জন্ম হায়দরাবাদে। ছোটবেলা থেকেই তিনি পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিলেন এবং সবসময়ই ব্যতিক্রমী কিছু করার স্বপ্ন দেখতেন। বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি তাঁর আগ্রহ ছিল প্রশ্নাতীত। দ্বাদশ শ্রেণি পাশ করার পরই তিনি নিজের লক্ষ্য স্থির করে নিয়েছিলেন এবং আইআইটির প্রস্তুতি শুরু করেন। পরবর্তীতে ‘জি নারায়ণ ইনস্টিটিউট’ থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ECE) নিয়ে বিটেক (B.Tech) ডিগ্রি লাভ করেন।
বিটেক থেকে ইউপিএসসি আইইএসের যাত্রা
ইঞ্জিনিয়ারিং পড়ার সময়ই মৃদুপাণি ইউপিএসসি-র বিভিন্ন সিভিল সার্ভিস পরীক্ষা সম্পর্কে জানতে পারেন। সাধারণত অধিকাংশ শিক্ষার্থীই ইউপিএসসি বলতে আইএস (IAS) বা আইপিএসকে বোঝেন। কিন্তু এর পাশাপাশি যে ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস (IES), ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসেস (ISS) বা ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসেস (IFS)-এর মতো মর্যাদাপূর্ণ টেকনিক্যাল পরীক্ষাও ইউপিএসসি পরিচালনা করে, তা মৃদুপাূণিকে আকর্ষণ করে। নিজের টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডকে কাজে লাগিয়ে দেশের সেবা করার জন্য তিনি আইইএস (IES) পরীক্ষাকেই নিজের জীবনের মূল লক্ষ্য হিসেবে বেছে নেন এবং কলেজ শেষ করেই কোমর বেঁধে প্রস্তুতিতে নেমে পড়েন।
১ নম্বরের ধাক্কা এবং জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট
২০২০ সালে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে মৃদুপাণি প্রথমবারের জন্য UPSC IES পরীক্ষায় বসেন। কিন্তু পরীক্ষার ফলাফল আসতেই বড় ধাক্কা খান তিনি। মাত্র এক নম্বরের ব্যবধানে প্রিলিমস পরীক্ষায় বাধা অতিক্রম করতে পারেননি। মাত্র একটা নম্বরের জন্য পুরো একটা বছরের পরিশ্রমের কোনও দাম থাকল না—এই ভাবনায় সাময়িকভাবে ভেঙে পড়েছিলেন মৃদুপাণি। কিন্তু তিনি দমে যাওয়ার পাত্রী ছিলেন না।
এরপরই তিনি জীবনের সবচেয়ে বড় ও কঠিন সিদ্ধান্তটি নেন। মৃদুপাণি বুঝতে পেরেছিলেন, প্রতিযোগিতার এই বাজারে সামান্যতম মনোযোগ এদিক-ওদিক হলেই স্বপ্ন হাতছাড়া হয়ে যেতে পারে। তিনি তৎক্ষণাৎ নিজের স্মার্টফোন, সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং জীবনের বাকি সব অপ্রয়োজনীয় বিনোদন থেকে নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে নেন। ইন্টারনেটকে শুধুমাত্র পড়াশোনা ও মক টেস্টের জন্য ব্যবহার করতেন, কোনও সামাজিক যোগাযোগের জন্য নয়।
আরও পড়ুন: UPSC Success Story: বাবার হত্যার পরে প্রতিজ্ঞা করেন, UPSC-তে সাফল্য পেয়ে IPS অফিসার হলেন বজরং প্রসাদ
স্মার্টফোন ত্যাগ এবং অভাবনীয় সাফল্য
ফোন ও সোশ্যাল মিডিয়ার ত্যাগ করার পর মৃদুপাূণির সম্পূর্ণ মনোযোগ চলে আসে স্রেফ পড়াশোনায়। দিনে ঘণ্টার পর ঘণ্টা টেকনিক্যাল সিলেবাস রিভিশন, খামতিগুলো শুধরে নেওয়া এবং নিয়মিত মক টেস্ট দেওয়াই হয়ে উঠেছিল তাঁর দৈনিক রুটিন। এই কঠোর পরিশ্রমের ফল পেতে বেশিদিন সময় লাগেনি। ২০২২ সালের ইউপিএসসি আইইএস পরীক্ষার ফলাফল যখন প্রকাশিত হয়, তখন দেখা যায় মৃদুপাণি নাম্বি শুধু পরীক্ষায় পাশই করেননি, বরং সারা ভারতের মধ্যে ২১ তম স্থান অর্জন করেছেন।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


