তাসনিম সংবাদ সংস্থার প্রতিবেদনকে উদ্ধৃত করে আল জাজিরা জানিয়েছে, হরমুজ প্রণালীর নিকটবর্তী এলাকায় একটি মার্কিন এ-১০ বিমান ধ্বংস করার দাবি করেছে ইরান। জানা গেছে, ঘটনাটি কৌশলগত সামুদ্রিক করিডোরের কাছে ঘটেছে। বর্তমানে আঞ্চলিক সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে এই হরমুজ প্রণালী। উল্লেখ্য, এই এ-১০ ওয়ারথগ বিমান জমিতে লড়াইয়ের সময় সাহায্যের জন্য ব্যবহার করা হয়ে থাকে।

উল্লেখ্য, ইরানের সঙ্গে চলমান সামরিক সংঘাতের মধ্যে একাধিক বিমান হারিয়েছে মার্কিন বাহিনী। গত ১২ মার্চ আমেরিকার একটি 'কেসি-১৩৫' বিমান ভেঙে পড়েছিলবলে জানা যায়। বিমানটি আকাশে অন্য বিমানে জ্বালানি ভরার সময় ভেঙে পড়ে। মার্কিন সেন্ট্রাল কমান্ড অবশ্য জানিয়েছিল, কোনও গুলি লেগে বিমানটি ভেঙে পড়েনি। এর আগে বন্ধুরাষ্ট্রের গুলিতে তিনটি যুদ্ধবিমান হারিয়েছিল আমেরিকা। কুয়েতে আমেরিকার তিনটি এফ১৬ যুদ্ধবিমান ভেঙে পড়েছিল।
এদিকে ৩ এপ্রিল আরও একটি যুদ্ধবিমান ধ্বংস করার দাবি করেছে ইরান। সেই বিমানটি একটি এফ১৫ই। গত ২০ মার্চ মার্কিন বাহিনীর একটি এফ-৩৫ বিমানকে গুলি করে নামানোর দাবি করেছিল আইআরজিসি। আবার গত ২ এপ্রিল মধ্যরাতেও একটি এফ৩৫ ধ্বংস করার দাবি করেছে তারা। এই নিয়ে মোট ২টি এফ৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে ইরানের ইসালিম বিপ্লবী বাহিনী।
এদিকে ট্রাম্প জোর গলায় দাবি করে আসছেন, ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম নাকি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। আমেরিকা নাকি ইরানের সব রাডার ধ্বংস করে দিয়েছে। এই পরিস্থিতিতে ইরান একের পর এক মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করার দাবি করছে। যাতে ট্রাম্পের কান লাল হয়ে যাওয়ার কথা। এমনকী নিজেদের দাবির পক্ষে প্রমাণ হিসেবে বিমানে হামলার ভিডিয়ো পর্যন্ত প্রকাশ করছে ইরানি মিডিয়া।