West Bank attack: প্যালেস্টাইনের অধিকৃত পশ্চিম তীরে মার্কিন সাংবাদিক হেইডি লেভিনের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেফতার, বিচার ও কারাদণ্ডের দাবি জানালেন ইজরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি।
শুক্রবার প্যালেস্টাইনীদের বার্ষিক জলপাই সংগ্রহের খবর সংগ্রহের সময় ইজরায়েলি বসতি স্থাপনকারীরা লেভিন ও কয়েকজন প্যালেস্টাইনের নাগরিকদের ওপর হামলা চালায় বলে অভিযোগ। যার জেরে ৬৪ বছর বয়সি এই ফটো জার্নালিস্ট গুরুতর আহত হন। শনিবার এক এক্সে পোস্টে হাকাবি বলেন, ‘একজন মহিলা ফটো জার্নালিস্ট-এর ওপর হামলা মুখোশধারী কাপুরুষদের চালানো ঘৃণ্য সন্ত্রাসী কর্মকাণ্ড।’তিনি আরও লেখেন, ‘নিরস্ত্র সাংবাদিকের ওপর যারা হামলা চালিয়েছে, তাদের বছরের পর বছর কারাগারে থাকা উচিত।’ এ ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত, জড়িত ব্যক্তিদের গ্রেফতার এবং আইনের সর্বোচ্চ প্রয়োগে বিচারের দাবি জানিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
প্রত্যক্ষদর্শীদের দাবি, শুক্রবার অধিকৃত পশ্চিম তীরে প্যালেস্টাইনীদের জলপাই সংগ্রহের দৃশ্য রেকর্ড করছিলেন ওয়াশিংটন পোস্টের সাংবাদিক লেভিন। সেই সময় ইজরায়েলি বসতি স্থাপনকারীরা সেখানে হামলা চালান। তারা লেভিনকে মারধর করেন এবং তার পাসপোর্ট, মোবাইল, মানিব্যাগ ও ক্যামেরার সরঞ্জাম নিয়ে যায়। হামলাকারীদের হাতে বোতল ও গুলতি ছিল বলে জানা গেছে। লেভিন বলেন, ‘তারা প্রায় ১০ মিনিট ধরে আমাকে লাথি মারছিল। আমি আমার ক্যামেরা ও ব্যাগ আঁকড়ে ধরে রাখার চেষ্টা করছিলাম।’ হামলার প্রত্যক্ষদর্শী স্বাধীন সাংবাদিক জ্যাসপার নাথানিয়েল সংবাদমাধ্যম আলজাজিরাকে বলেন, লেভিনের অবস্থা খুবই খারাপ ছিল। তিনি মাটি থেকে ঠিকমতো উঠে দাঁড়াতেও পারছিলেন না।
রামাল্লার উত্তর-পূর্বে আবু ফালাহ এলাকায় হামলার পর লেভিনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার মেয়ে অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান, হামলায় লেভিনের একটি আঙুল প্রায় হাত থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আঙুলে অস্ত্রোপচার করতে হয়েছে। এ ছাড়া তাঁর একটি পাঁজরের হাড় ভেঙেছে, মেরুদণ্ডের একাধিক হাড় ভেঙেছে এবং শরীরের বিভিন্ন স্থানে ক্ষত হয়েছে। আগামী ২৭ অক্টোবরের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের আগে বসতি স্থাপনপন্থি ডানপন্থি সমর্থকদের পাশে রাখতে চাইছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শুক্রবার তিনি দাবি করেন, লেভিন ও অন্য প্যালেস্টাইনীদের ওপর হামলার জন্য প্যালেস্টাইন অথবা ‘চরম বামপন্থি’ কর্মীরা দায়ী হয়ে থাকতে পারেন। নেতানিয়াহু হামলাকারীদের পরিচয় নিয়ে সন্দেহ তৈরি করার পরও হাকাবি তাদের ইজরায়েলি বসতি স্থাপনকারী হিসেবে সরাসরি চিহ্নিত করেননি। তবে ইজরায়েলি বসতি স্থাপনকারীদের হাতে মার্কিন নাগরিকদের ওপর হামলার ঘটনায় এর আগেও কড়া সমালোচনা করেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁকে ইজরায়েলের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করেন।
গত সেপ্টেম্বরে অধিকৃত পশ্চিম তীরের তুরমুস আয়া শহরে প্যালেস্টাইনি বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের সঙ্গে দেখা করেন হাকাবি। সেখানে তিনি বসতি স্থাপনকারীদের সংঘবদ্ধ হামলার বিষয়ে স্থানীয়দের অভিজ্ঞতা শোনেন। এর আগে আগস্টে কয়েক দিন ধরে চলা ইজরায়েলি বসতি স্থাপনকারীদের একটি অবরোধকে তিনি ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে আখ্যা দিয়েছিলেন। তবে শুক্রবারের হামলার বিষয়ে মার্কিন বিদেশ দফতর তুলনামূলক সতর্ক ভাষায় প্রতিক্রিয়া জানায়। তারা বলেছে, ‘যে পক্ষই করুক না কেন, অপরাধমূলক সহিংসতার নিন্দা জানায় মার্কিন যুক্তরাষ্ট্র।’
{{/usCountry}}গত সেপ্টেম্বরে অধিকৃত পশ্চিম তীরের তুরমুস আয়া শহরে প্যালেস্টাইনি বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের সঙ্গে দেখা করেন হাকাবি। সেখানে তিনি বসতি স্থাপনকারীদের সংঘবদ্ধ হামলার বিষয়ে স্থানীয়দের অভিজ্ঞতা শোনেন। এর আগে আগস্টে কয়েক দিন ধরে চলা ইজরায়েলি বসতি স্থাপনকারীদের একটি অবরোধকে তিনি ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে আখ্যা দিয়েছিলেন। তবে শুক্রবারের হামলার বিষয়ে মার্কিন বিদেশ দফতর তুলনামূলক সতর্ক ভাষায় প্রতিক্রিয়া জানায়। তারা বলেছে, ‘যে পক্ষই করুক না কেন, অপরাধমূলক সহিংসতার নিন্দা জানায় মার্কিন যুক্তরাষ্ট্র।’
{{/usCountry}}