...
...
Next Story

US B52 Bomber Plane Crash: ক্যালিফোর্নিয়ায় ভেঙে পড়ল মার্কিন বি-৫২ বোমারু বিমান, নিহত ৮ জন

প্রাথমিক তথ্য অনুযায়ী, সোমবার স্থানীয় সময় সকাল প্রায় ১১টা ২০ মিনিট নাগাদ বিমানটি একটি নিয়মিত পরীক্ষামূলক উড়ানে অংশ নিতে রানওয়ে থেকে উড্ডয়ন করে। কিন্তু মাটি ছাড়ার পরপরই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।

Published on: Jun 16, 2026, 09:59:05 IST
Advertisement

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন আট জন। মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্র্যাটোফোর্ট্রেস (B-52 Stratofortress) বোমারু বিমান আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে আগুনে পুড়ে যায়। দুর্ঘটনাটি ঘটেছে ক্যালিফোর্নিয়ার মোহাভে মরুভূমিতে অবস্থিত এডওয়ার্ডস এয়ার ফোর্স বেসে। মার্কিন বিমানবাহিনী জানিয়েছে, বিমানে থাকা আট জনের কেউই বেঁচে নেই।

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন আট জন
ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন আট জন

প্রাথমিক তথ্য অনুযায়ী, সোমবার স্থানীয় সময় সকাল প্রায় ১১টা ২০ মিনিট নাগাদ বিমানটি একটি নিয়মিত পরীক্ষামূলক উড়ানে অংশ নিতে রানওয়ে থেকে উড্ডয়ন করে। কিন্তু মাটি ছাড়ার পরপরই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। দুর্ঘটনার ভয়াবহতা এতটাই ছিল যে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে কাউকে জীবিত অবস্থায় পায়নি।

মার্কিন বিমানবাহিনীর কর্নেল জেমস হেইস জানান, বিমানটিতে সামরিক কর্মী, সরকারি অসামরিক কর্মী এবং প্রতিরক্ষা ঠিকাদারি সংস্থার প্রতিনিধিরা ছিলেন। উড়ানটির উদ্দেশ্য ছিল বিমানবাহিনীর রাডার আধুনিকীকরণ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রযুক্তিগত পরীক্ষা চালানো। দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি এবং ইতিমধ্যেই পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।

দুর্ঘটনার পর এডওয়ার্ডস এয়ার ফোর্স বেসের সমস্ত উড়ান কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। বিমানঘাঁটির রানওয়ে ও আশপাশের এলাকা নিরাপত্তার জন্য ঘিরে ফেলা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে কোনও মন্তব্য করতে রাজি নয় মার্কিন কর্তৃপক্ষ।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks