Lawrence Bishnoi gang: মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের একটি আদালত লরেন্স বিষ্ণোই এবং তার সহযোগী সতিন্দরজিৎ সিং ওরফে গোল্ডি ব্রারের বিরুদ্ধে কানাডায় খালিস্তাপন্থী নেতা হরদীপ সিং নিজ্জারকে হত্যার নির্দেশ দেওয়ার আনুষ্ঠানিক অভিযোগ এনেছে। সরকারি আদালতের নথিতে হরদীপ সিং নিজ্জার 'এইচএসএন' হিসেবে উল্লেখ করা হয়েছে, যাকে ২০২৩ সালের ১৮ জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়ার সারে শহরের একটি গুরুদ্বারের বাইরে গুলি করে খুন করা হয়। এই ঘটনায় ইতিমধ্যেই কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে৷ এবার ভারতের জেলে বন্দি লরেন্স এবং তার সঙ্গী গোল্ডি ব্রারের ভূমিকা স্পষ্ট হল তদন্তকারীদের কাছে৷

হরদীপ সিং নিজ্জারের খুনের ঘটনায় ভারতের নিরাপত্তা সংস্থার হাত আছে বলে দাবি করেন কানাডার তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো৷ শুধু তাই নয়, কানাডায় কর্মরত ভারতের তৎকালীন ভারতীয় হাই কমিশনার থেকে শুরু করে দূতাবাসের কয়েকজন শীর্ষ আধিকারিককেও খুনের ঘটনায় 'পার্সন অফ ইন্টারসেন্ট' বলেও দাবি করে সে দেশের সরকার৷ ওই আধিকারিকদের ভারতে ফিরিয়ে নিয়ে আসে দিল্লি৷ অবনতি হয় ভারত এবং কানাডার দ্বিপাক্ষিক সম্পর্কেরও৷ এমনই আবহে খুনের প্রায় তিন বছর বাদে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে নিজ্জার খুনে লরেন্স এবং গোল্ডির যুক্ত থাকার কথা বলা হল৷
মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপজুড়ে ২৪ জন গ্রেফতার
মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার পাশাপাশি ইউরোপের কয়েকটি তদন্ত সংস্থা নিজেদের মধ্যে সমন্বয় রেখে এই ঘটনার তদন্ত করছিল৷ 'অপারেশন হার্ডবল' শুরু করে একে একে মোট ২৪ জনকে গ্রেফতার করা হয়৷ শুধুমাত্র ১১ জন ধরা পড়ে ক্যালিফোর্নিয়া থেকে৷ ক্যালিফোর্নিয়া ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের আরও দুটি প্রদেশ ইন্ডিয়ানা এবং জর্জিয়া থেকে গ্রেফতার হওয়া দুই ব্যক্তিও আছে৷ এর পাশাপাশি কানাডা থেকে তিনজন এবং স্পেন থেকে আরও একজনকে গ্রেফতার করা হয়৷ বাকিদের গ্রেফতারি সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি৷ এরা সকলেই তিনটি আলাদা আলাদা গ্যাংয়ের সদস্য৷ ভারত থেকে শুরু করে বিভিন্ন দেশে একাধিক অপরাধমূলক মামলায় এই গ্যাংগুলির যোগাযোগের প্রমাণ পাওয়া গিয়েছে৷
তবে জানা গিয়েছে, আরও ১০ জনের খোঁজে তল্লাশি শুরু হয়েছে৷ তারা একাধিক দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে৷ প্রাথমিকভাবে তদন্তকারীরা জানতে পেরেছেন এই ১০ জনের মধ্যে সাতজন আত্মগোপন করে আছে মার্কিন যুক্তরাষ্ট্রেই৷ ভারতে এবং ইউরোপে যথাক্রমে ২ জন এবং ১ জন লুকিয়ে আছে৷ তাদেরকে কীভাবে গ্রেফতার করা যায় তা খতিয়ে দেখেছেন তদন্তকারীরা৷ প্রমাণ সংগ্রহের কাজ শেষ হলে গ্রেফতারি কার্যকর করার প্রক্রিয়া শুরু হবে বলে জানা গিয়েছে৷ পাশাপাশি, লরেন্স বিষ্ণোইয়ের সহযোগী গলি ব্রারকে ধরার জন্য তল্লাশি অভিযানও শুরু করা হয়েছে।
৫০ হাজার ডলার পুরস্কার
{{/usCountry}}তবে জানা গিয়েছে, আরও ১০ জনের খোঁজে তল্লাশি শুরু হয়েছে৷ তারা একাধিক দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে৷ প্রাথমিকভাবে তদন্তকারীরা জানতে পেরেছেন এই ১০ জনের মধ্যে সাতজন আত্মগোপন করে আছে মার্কিন যুক্তরাষ্ট্রেই৷ ভারতে এবং ইউরোপে যথাক্রমে ২ জন এবং ১ জন লুকিয়ে আছে৷ তাদেরকে কীভাবে গ্রেফতার করা যায় তা খতিয়ে দেখেছেন তদন্তকারীরা৷ প্রমাণ সংগ্রহের কাজ শেষ হলে গ্রেফতারি কার্যকর করার প্রক্রিয়া শুরু হবে বলে জানা গিয়েছে৷ পাশাপাশি, লরেন্স বিষ্ণোইয়ের সহযোগী গলি ব্রারকে ধরার জন্য তল্লাশি অভিযানও শুরু করা হয়েছে।
৫০ হাজার ডলার পুরস্কার
{{/usCountry}}গোল্ডি ব্রারকে ধরাতে অভিযান জোরদার করা হয়েছে, এবং তার সন্ধান দিতে পারলে ৫০,০০০ মার্কিন ডলার পুরস্কারের ঘোষণা করেছে এফবিআই। কেন্দ্রীয় এই সংস্থার পক্ষ থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, 'সতিন্দরজিৎ সিংয়ের গ্রেফতারিতে সাহায্য করতে পারে এমন তথ্যের জন্য এফবিআই ৫০,০০০ ডলার পর্যন্ত পুরস্কারের প্রস্তাব দিচ্ছে। সে লরেন্স বিষ্ণোই অর্গানাইজড ক্রাইম গ্রুপের সঙ্গে জড়িত থাকার কারণে ওয়ান্টেড, যে গ্রুপটি দক্ষিণ ক্যালিফোর্নিয়া-সহ সমগ্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডাজুড়ে বিভিন্ন সহিংস কর্মকাণ্ডে লিপ্ত বলে অভিযোগ রয়েছে।' গোল্ডি ব্রারের বিরুদ্ধে 'র্যাকেটিয়ার ইনফ্লুয়েন্সড অ্যান্ড করাপ্ট অর্গানাইজেশনস কনস্পিরেসি (সংগঠিত অপরাধের ষড়যন্ত্র); তোলাবাজির মাধ্যমে বাণিজ্যে হস্তক্ষেপের ষড়যন্ত্র ও চেষ্টা; এবং মাদকদ্রব্য বিতরণ ও বিক্রির উদ্দেশ্যে নিজেদের কাছে রাখার ষড়যন্ত্রের' অভিযোগ আনা হয়েছে।