...
...
Next Story

Iran war update: মোজতাবাকে ঘিরে বিস্ফোরক দাবি USর! ভারত ‘বন্ধু’… যুদ্ধের মাঝে হরমুজ নিয়ে ইরানের বড় বার্তা

চ্য়ালেঞ্জের সুরে হেগসেথ বলেন, 'ইরানে প্রচুর ক্যামেরা এবং প্রচুর ভয়েস রেকর্ডার আছে , তাহলে শুধু লিখিত বিবৃতি কেন? আমার মনে হয় আপনারা জানেন কেন।

Published on: Mar 13, 2026, 20:59:54 IST
By
Prefer HTon Google
Advertisement

এক সপ্তাহ পেরিয়ে গিয়েছে, তবে এখনও অশান্ত মধ্যপ্রাচ্য। ইতিমধ্যেই ইরানে প্রথম মার্কিন, ইজরায়েলি হামলায় মৃত ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতার গদিতে আলি খামেনির পুত্র মোজতাবাকে বসানোর কথা ঘোষণা করেছে তেহরান। এরপরই মার্কিন মুলুকের তরফে বিস্ফোরক দাবি করা হয়েছে, ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতাবাকে ঘিরে। এদিকে, হরমুজ পার করে সদ্য সৌদি থেকে তেল নিয়ে ভারতে ঢুকেছে জাহাজ। যে হরমুজে ক্রমাগত তেল ট্যাঙ্কারে হামলা চলছে, সেখান দিয়ে ভারতের জাহাজ অক্ষত অবস্থায় আসার পর ইরান ভারতকে ঘিরে বড় বার্তা দিয়েছে।

মোজতাবা খামেনেই। (AP Photo/Vahid Salemi) (AP)
মোজতাবা খামেনেই। (AP Photo/Vahid Salemi) (AP)

হরমুজে ভারতের জাহাজকে নিরাপদ রাস্তা দিতে ইরান আশ্বাস দিয়েছে। আর সেই বার্তা জানিয়েছেন, ভারতে নিযুক্ত ইরানের দূত। তিনি বলেছেন, ‘ভারত আমাদের বন্ধু।.. আমরা বিশ্বাস করি, ইরান ও ভারতের একই স্বার্থ রয়েছে এই এলাকায়।’ হরমুজে ভারতের জাহাজকে নিরাপত্তা দেওয়া প্রসঙ্গে ইরানের সর্বোচ্চ নেতার দূত হাকিম ইলাহি বলেন, ‘কিছু আলোচনা হয়েছে, আমার মনে হয় ভারত তেল গ্যাস সম্পদ থেকে উপকৃত হবে। তবে আমার মনে হয়, এটার সমাধান হচ্ছে, বিশ্বের সব নেতারা মিলে প্রেসিডেন্ট ট্রাম্পকে বোঝানো যে, এই যুদ্ধ অযৌক্তিক, এটি সাধারণ মানুষের ওপর হচ্ছে। এটি বন্ধ হওয়া দরকার।’ তিনি ইজরায়েলকেও এই যুদ্ধ বন্ধের আহ্বান জানান।

আমেরিকার বিস্ফোরক দাবি-

এদিকে, ইরানের বর্তমান সুপ্রিম নেতা মোজতাবা খামেনি ইতিমধ্যেই তাঁর বক্তব্য প্রকাশ করেছেন। তাঁর বার্তায় স্পষ্ট যে, হরমুজ ছাড়বে না ইরান। বাবা পরিবারের একাধিকজনকে ইজরায়েল, আমেরিকার হানায় হারানো মোজতাবার বার্তায় ছিল প্রতিশোধের দাবি। অন্যদিকে, বহু আগেই, ইজরায়েল দাবি করেছে, ইরানের সর্বোচ্চ নেতা যিনিই হবেন, তাঁকেই টার্গেট করা হবে। এই অবস্থায় এদিন আমেরিকা মোজতাবাকে নিয়ে এক বিস্ফোরক দাবি করে। মার্কিন প্রতিরক্ষা সচিব হেগসেথ বলেন, ‘আমরা জানি যে নতুন তথাকথিত, অ-সর্বোচ্চ নেতা আহত এবং সম্ভবত (তাঁর দেহ) বিকৃত হয়ে গিয়েছে (হামলায় আঘাতের জেরে)। তিনি গতকাল একটি বিবৃতি দিয়েছেন, কিন্তু কোনও শব্দ বা ভিডিও ছিল না। তিনি কেবল একটি লিখিত রাষ্ট্রনায়ক।’ হেগসেথের দাবি, ইরানের সর্বোচ্চ নেতা বা সুপ্রিম নেতা পালাচ্ছেন। চ্যালেঞ্জের সুরে তিনি বলছেন, 'ইরানে প্রচুর ক্যামেরা এবং প্রচুর ভয়েস রেকর্ডার আছে , তাহলে শুধু লিখিত বিবৃতি কেন? আমার মনে হয় আপনারা জানেন কেন। তিনি ভীত। তিনি আহত। তিনি পলাতক, এবং তাঁর বৈধতার অভাব রয়েছে। এটি তাদের জন্য একটা জটিল পরিস্থিতি।'

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe