আমেরিকার আকাশে সাময়িক অচলাবস্থার অবসান। দেশজুড়ে সমস্ত বিমান ওঠানামার উপর জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করল মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA)। শুক্রবার আচমকা এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ ব্যবস্থায় বড়সড় বিভ্রাট দেখা দেওয়ায় আমেরিকার সমস্ত বিমানবন্দর থেকে উড়ান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। কয়েক ঘণ্টার এই ঘটনায় বিপাকে পড়েন লক্ষ লক্ষ যাত্রী। তবে পরিস্থিতি পর্যালোচনার পর বিমান চলাচল ফের শুরু করার অনুমতি দিয়েছে প্রশাসন। একইসঙ্গে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, এই ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তার উপর কোনও হুমকি ছিল না। সাইবার হামলা বা কোনও নাশকতার প্রমাণও এখনও মেলেনি।

শুক্রবার স্থানীয় সময় বিকেলের দিকে আচমকাই আমেরিকার বিমান নিয়ন্ত্রণ ব্যবস্থায় সমস্যা দেখা দেয়। FAA জানায়, দেশের সমস্ত এয়ার রুট ট্রাফিক কন্ট্রোল সেন্টারের সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় গুরুতর সমস্যা তৈরি হয়েছে। এই কেন্দ্রগুলি দেশের এক বিমানবন্দর থেকে অন্য বিমানবন্দরে যাতায়াতকারী বিমানগুলির গতিপথ ও নিরাপত্তা নিয়ন্ত্রণ করে। পরিস্থিতির গুরুত্ব বুঝে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দেশজুড়ে সমস্ত বিমানবন্দর থেকে উড়ান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। FAA-এর নির্দেশে মাটিতে থাকা বিমানগুলিকে উড়তে নিষেধ করা হয়। তবে আকাশে থাকা বিমানগুলিকে নিরাপদে গন্তব্যে অবতরণের অনুমতি দেওয়া হয়েছিল।
আমেরিকার স্বরাষ্ট্রমন্ত্রী মার্কওয়েন মুলিন সাংবাদিকদের জানান, প্রাথমিক তদন্তে কোনও ধরনের নাশকতা বা সাইবার হামলার ইঙ্গিত পাওয়া যায়নি। তাঁর কথায়, এটি মূলত একটি টেলিযোগাযোগ ব্যবস্থার বিভ্রাট। গোটা পরিস্থিতির উপর নজর রাখছিল প্রশাসন। তিনি আরও আশ্বস্ত করেন, সমস্ত বিমানের অবস্থান সম্পর্কে কর্তৃপক্ষ অবগত ছিল এবং কোনও যাত্রীর জীবন বিপন্ন হওয়ার পরিস্থিতি তৈরি হয়নি। সতর্কতার কারণেই বিমান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
এদিকে এই সাময়িক নিষেধাজ্ঞার জেরে ব্যাপকভাবে বিঘ্নিত হয় বিমান পরিষেবা। বিমান চলাচল সংক্রান্ত তথ্য বিশ্লেষণকারী সংস্থা Cirium-এর হিসাব অনুযায়ী, অন্তত ৮২৭টি বিমানকে বিকল্প বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। এর মধ্যে ৬৭০টি বিমানকে তাদের যাত্রা শুরুর বিমানবন্দরে ফিরিয়ে আনা হয় এবং ১৫৭টি বিমানকে অন্য বিমানবন্দরে অবতরণ করানো হয়। পাশাপাশি শুক্রবার বিকেল চারটের পর আমেরিকার বিভিন্ন বিমানবন্দর থেকে প্রায় ১১ হাজার বিমানের ওড়ার কথা ছিল। এই বিমানগুলিতে যাত্রা করার কথা ছিল ১৫ লক্ষেরও বেশি মানুষের।
{{/usCountry}}এদিকে এই সাময়িক নিষেধাজ্ঞার জেরে ব্যাপকভাবে বিঘ্নিত হয় বিমান পরিষেবা। বিমান চলাচল সংক্রান্ত তথ্য বিশ্লেষণকারী সংস্থা Cirium-এর হিসাব অনুযায়ী, অন্তত ৮২৭টি বিমানকে বিকল্প বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। এর মধ্যে ৬৭০টি বিমানকে তাদের যাত্রা শুরুর বিমানবন্দরে ফিরিয়ে আনা হয় এবং ১৫৭টি বিমানকে অন্য বিমানবন্দরে অবতরণ করানো হয়। পাশাপাশি শুক্রবার বিকেল চারটের পর আমেরিকার বিভিন্ন বিমানবন্দর থেকে প্রায় ১১ হাজার বিমানের ওড়ার কথা ছিল। এই বিমানগুলিতে যাত্রা করার কথা ছিল ১৫ লক্ষেরও বেশি মানুষের।
{{/usCountry}}পরিস্থিতি সামাল দিতে FAA-এর প্রযুক্তিবিদরা যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেন। অবশেষে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে বিমান চলাচল পুনরায় শুরু করার অনুমতি দেওয়া হয়। তবে নিষেধাজ্ঞা উঠে গেলেও সঙ্গে সঙ্গে পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক হয়নি। বিমান এবং বিমানকর্মীদের অবস্থান বদলে যাওয়ায় পরবর্তী উড়ানগুলিতেও দেরি ও বাতিলের আশঙ্কা তৈরি হয়েছে। একাধিক বিমান সংস্থা যাত্রীদের নিয়মিত ফ্লাইটের সময়সূচি পরীক্ষা করার পরামর্শ দিয়েছে।
এই ঘটনায় বিমান পরিবহণ ব্যবস্থার পুরনো প্রযুক্তিগত পরিকাঠামো নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। আমেরিকার সরকার ইতিমধ্যেই এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থার আধুনিকীকরণের কাজ শুরু করেছে। তবে এখনও বহু ক্ষেত্রে পুরনো প্রযুক্তির উপর নির্ভর করতে হয়। ফলে ভবিষ্যতে এ ধরনের বিপর্যয় এড়াতে যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা সামনে এসেছে। সব মিলিয়ে, বড়সড় নিরাপত্তা সতর্কতার পর আপাতত স্বস্তি ফিরেছে আমেরিকার বিমান পরিষেবায়।