...
...
Next Story

Greenland Deal: গ্রিনল্যান্ডকে US দেবে ‘স্থায়ী নিরাপত্তা কভার’, হয়ে গেল ঐতিহাসিক চুক্তি

মার্কিন বিদেশ দফতরের এক কর্মকর্তা বলেছেন, ‘এই চুক্তি নিশ্চিত করে যে চিন ও রাশিয়া গ্রিনল্যান্ডে কোনো ঘাঁটি স্থাপন করতে পারবে না, তারা সেখানে সৈন্য পাঠাতে পারবে না এবং সংবেদনশীল খাতে বিনিয়োগ রোধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে।’

Published on: Sep 19, 2026, 08:21:49 IST
Advertisement

শেষমেশ সম্পন্ন হল ডেনমার্ক ও আমেরিকার মধ্যে গ্রিনল্যান্ডকে নিয়ে ঐতিহাসিক চুক্তি। এই চুক্তি অনুযায়ী, স্থায়ী সামরিক কভার, গ্রিনল্যান্ডকে দেবে আমেরিকা। চুক্তি ঘিরে প্রশ্ন উঠছে, তাহলে কি গ্রিনল্যান্ডের রাশ এবার আমেরিকার হাতে চলে গেল? গ্রিনল্যান্ডে মার্কিন সামরিক উপস্থিতি আরও সুদৃঢ় করতে এবং সেখানে প্রতিপক্ষ দেশের প্রবেশাধিকার স্থায়ীভাবে বন্ধ করতেই এমন চুক্তি হয়েছে বলে খবর।

গ্রিনল্যান্ডকে US দেবে ‘স্থায়ী নিরাপত্তা কভার’, হয়ে গেল ঐতিহাসিক চুক্তি
গ্রিনল্যান্ডকে US দেবে ‘স্থায়ী নিরাপত্তা কভার’, হয়ে গেল ঐতিহাসিক চুক্তি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন, তিনি ডেনমার্কের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছেন, যার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তার ওপর ওয়াশিংটন ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পাবে এবং এই আর্কটিক অঞ্চলে রাশিয়া ও চিন ঘাঁটি স্থাপন করতে পারবে না। ট্রাম্প জানুয়ারিতে বলেছিলেন যে, রাশিয়া বা চিন যাতে গ্রিনল্যান্ড দখল করতে না পারে, সেজন্য যুক্তরাষ্ট্রের উচিত এর ‘মালিকানা’ নেওয়া। তিনি বলেছিলেন, এটি ‘সহজ উপায়ে’ বা ‘কঠিন উপায়ে’ হতে পারে। আর আগে, ট্রাম্প বারবার জোর দিয়ে বলেছেন যে কৌশলগত কারণে ওয়াশিংটনের গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণ করা প্রয়োজন, যা আমেরিকার ন্যাটো সঙ্গী ডেনমার্ককে উদ্বেগে রেখেছিল। ডেনমার্ক এবং কোপেনহেগেন-নিয়ন্ত্রিত স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড উভয়ই এই চুক্তিকে স্বাগত জানিয়েছে। আগামী সপ্তাহেই এই চুক্তি স্বাক্ষরিত হবে। বেশ কিছু রিপোর্টে গ্রিনল্যান্ডেে বিরল খণিজ ঘিরে তথ্য উঠে আসে। আর এই বিরল খণিজের দৌড়ে রয়েছে চিনও। সেই জায়গা থেকে গ্রিনল্যান্ড চুক্তি বেশ তাৎপর্যবাহী।

ট্রাম্প জানিয়েছেন এই চুক্তি অনন্তকালের জন্য। ওয়াশিংটন অবিলম্বে ওই অঞ্চলে একটি বড় সামরিক উপস্থিতি গড়ে তুলতে শুরু করবে। মার্কিন বিদেশ দফতরের এক কর্মকর্তা বলেছেন, ‘এই চুক্তি নিশ্চিত করে যে চিন ও রাশিয়া গ্রিনল্যান্ডে কোনো ঘাঁটি স্থাপন করতে পারবে না, তারা সেখানে সৈন্য পাঠাতে পারবে না এবং সংবেদনশীল খাতে বিনিয়োগ রোধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে।’

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks