...
...
Next Story

US MAGA Leader on Hanuman Statue: 'তৃতীয় বিশ্বের এলিয়েন', হনুমান মূর্তি নিয়ে ট্রাম্প অনুগামীর বিতর্ক আমেরিকায়

মেক আমেরিকা গ্রেট আগেইন আন্দোলনের সদস্য কার্লোস হনুমানের মূর্তি নিয়ে ভারতীয়দের 'তৃতীয় বিশ্বের এলিয়েন' বলে আখ্যা দিয়েছেন। এর জেরে জোর বিতর্ক তৈরি হয়েছে। টেক্সাসের সুগার ল্যান্ডে অবস্থিত শ্রী অষ্টলক্ষ্মী মন্দিরে কয়েকবছর আগে হনুমানের মূর্তিটি বসানো হয়েছিল।

Published on: Feb 19, 2026, 11:19:49 IST
By
Prefer HTon Google
Advertisement

আমেরিকায় ২০২৪ সালে উন্মোচিত হয়েছিল হনুমানের ৯০ ফুটের মূর্তি। সেই মূর্তি নিয়ে এবার কটাক্ষ করলেন ট্রাম্প অনুগামী হিসেবে পরিচিত টেক্সাসের রিপাব্লিকান নেতা কার্লোস টুরিকোস। মেক আমেরিকা গ্রেট আগেইন আন্দোলনের সদস্য কার্লোস হনুমানের মূর্তি নিয়ে ভারতীয়দের 'তৃতীয় বিশ্বের এলিয়েন' বলে আখ্যা দিয়েছেন। এর জেরে জোর বিতর্ক তৈরি হয়েছে। টেক্সাসের সুগার ল্যান্ডে অবস্থিত শ্রী অষ্টলক্ষ্মী মন্দিরে কয়েকবছর আগে হনুমানের মূর্তিটি বসানো হয়েছিল। সেই মূর্তির ভিডিয়ো প্রকাশ করেন কার্লোস।

টেক্সাসের সুগার ল্যান্ডে অবস্থিত শ্রী অষ্টলক্ষ্মী মন্দিরে কয়েকবছর আগে হনুমানের মূর্তিটি বসানো হয়েছিল।
টেক্সাসের সুগার ল্যান্ডে অবস্থিত শ্রী অষ্টলক্ষ্মী মন্দিরে কয়েকবছর আগে হনুমানের মূর্তিটি বসানো হয়েছিল।

রিপাব্লিকান নেতা নিজের পোস্টে লেখেন, 'তৃতীয় বিশ্ব থেকে এলিয়েনরা এসে টেক্সাস এবং আমেরিকা দখল করে নিচ্ছে। এই দখল বন্ধ করতে হবে।' তাঁর পোস্টে লেখা, 'এটা পাকিস্তানের ইসলামাবাদ, ভারতের নয়াদিল্লি নয়। এটা টেক্সাসের সুগার ল্যান্ড। তৃতীয় বিশ্ব থেকে এলিয়েনরা এসে টেক্সাস এবং আমেরিকা দখল করে নিচ্ছে। আমেরিকার তৃতীয় উচ্চতম মূর্তি কেন এটা? এই দখল বন্ধ করা দরকার।' এর আগে টেক্সাস রিপাব্লিকান আলেক্সান্ডার ডানকানও এই মূর্তির বিরোধিতা করেছিলেন।

এদিকে কার্লোসের বিরোধিতায় সরব হয়েছেন অনেকেই। সোশ্যাল মিডিয়ায় কার্তিক গড়া লেখেন, 'আমেরিকায় সর্বাধিক কথিত ভাষার মধ্যে ভারতের কোনও ভাষা নেই। যেদিন ভারতের কোনও ভাষায় কথা বলা মানুষের সংখ্যা স্প্যানিশভাষীদের থেকে বেশি হবে, সেদিন পর্যালোচনা করে দেখা যেতে পারে স্প্যানিশভাষীরা আমেরিকার সমাজে ঘুলেমিলে গেছে কি না। সেই সময় পর্যন্ত আমার অনুরোধ, আমেরিকার বিষয়ে পড়াশোনা করুন, আরও বেশি করে জানুন।' এরই সঙ্গে কার্তিক একটি চার্ট পোস্ট করেন, তাতে দেখা গিয়েছে, আমেরিকায় ৪১ মিলিয়ন মানুষ স্প্যানিশভাষী। এদিকে আদেল নাজারিয়ান নামে অপর এক এক্স ব্যবহারকারী লেখেন, 'হিন্দুরা টেক্সাস বা পশ্চিমী সভ্যতার জন্য হুমকি নয় কার্লোস। তুমি নিজে বড্ড বেশি জাতিবিদ্বেষী। তুমি হিন্দু ধর্মের বিষয়ে পড়াশোনা করোনি। তোমার কট্টর ইসলামপন্থীদের বিরুদ্ধে অভিযোগ করা উচিত বরং।'

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe