...
...
Next Story

US Navy in Hormuz: 'লাস্ট ওয়ার্নিং, এখান থেকে ফিরে যাও', মার্কিন রণতরীকে ঘিরে চরম নাটক হরমুজে

ইরানি মিডিয়া এক ভিডিয়ো প্রকাশ করেছে। সেখানে দূরে সমুদ্রে একটি রণতরী দেখা যাচ্ছে। এদিকে ব্যাকগ্রাউন্ডে সতর্কবার্তা শোনা যাচ্ছে - পথ পরিবর্তন করে এখান থেকে ভারতীয় মহাসাগরে ফিরে যাও, নয়ত তোমার ওপর হামলা করা হবে।

Published on: Apr 13, 2026, 11:58:38 IST
Advertisement

হরমুজ প্রণালী অবরুদ্ধ করার হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা। এরই মাঝে ইসলামাবাদে মার্কিন-ইরান আলোচনা চলার সময় আমেরিকার দুই রণতরী হরমুজ প্রণালীতে যায় বলে দাবি করে আমেরিকা। পরে সেই দুই রণতরী সেখান থেকে ঘুরে যায় বলেও দাবি করা হয় রিপোর্টে। এবার ইরানি মিডিয়া এক ভিডিয়ো প্রকাশ করে দাবি করল, আমেরিকার রণতরীগুলিকে হরমুজ প্রণালী থেকে ঘুরে যাওয়ার জন্য ইরান 'চূড়ান্ত সতর্কবার্তা' দিয়েছিল। জানা গিয়েছে, গত শনিবার আমেরিকার ইউএসএস ফ্র্যাঙ্ক ই পিটারসন জুনিয়র এবং ইউএসএস মাইকেল মারফি নামক দুই রণতরী হরমুজে গিয়েছিল। এই দুই রণতরীতেই গাইডেড মিসাইল ছিল। এই রণতরীগুলি গিয়ে নাকি হরমুজে পেতে রাখা ইরানি মাইন সরাচ্ছিল। তবে তেহরান সেই দাবি খারিজ করে দেয়।

ইউএসএস ফ্র্যাঙ্ক ই পিটারসন জুনিয়র এবং ইউএসএস মাইকেল মারফি নামক দুই রণতরী হরমুজে গিয়েছিল গত শনিবার
ইউএসএস ফ্র্যাঙ্ক ই পিটারসন জুনিয়র এবং ইউএসএস মাইকেল মারফি নামক দুই রণতরী হরমুজে গিয়েছিল গত শনিবার

এই আবহে ইরানি মিডিয়া এক ভিডিয়ো প্রকাশ করেছে। সেখানে দূরে সমুদ্রে একটি রণতরী দেখা যাচ্ছে। এদিকে ব্যাকগ্রাউন্ডে সতর্কবার্তা শোনা যাচ্ছে - পথ পরিবর্তন করে এখান থেকে ভারতীয় মহাসাগরে ফিরে যাও, নয়ত তোমার ওপর হামলা করা হবে। দাবি করা হচ্ছে, আইআরজিসি সদস্যরা এই সতর্কবার্তা দিচ্ছিল ইউএসএস ফ্র্যাঙ্ক ই পিটারসন জুনিয়র রণতরীকে। এরপর মার্কিন রণতরীর তরফ থেকে ইরানকে বার্তা দেওয়া হয়, 'আমরা আন্তর্জাতিক জলসীমায় আছি এবং ইরানকে কোনও ভাবে চ্যালেঞ্জ করছি না।' এরপর ইরানি নৌসেনার পালটা বার্তা যায়, 'লাস্ট ওয়ার্নিং, লাস্ট ওয়ার্নিং, লাস্ট ওয়ার্নিং।'

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe