...
...
Next Story

Trump on Indian Ship:ইরানি ড্রোনের নিশানা ছিল ভারতীয় জাহাজ! US হানায় ৩ ভারতীয় নাবিকের মৃত্যুর পর এবার ট্রাম্পের নয়া দাবি

মার্কিন হানায় ভারতীয় নাবিকদের মৃত্যুর পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবার নয়া দাবি সামনে আনলেন।

Published on: Jun 12, 2026, 20:54:00 IST
Advertisement

ইরান যুদ্ধকে ঘিরে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে উদ্বেগ বেড়েছে। সদ্য ওমান উপকূলের কাছে এক জাহাজে আমেরিকার তরফের হামলায় ৩ ভারতীয় নাবিকের মৃত্যু হয়। ঘটনায় ক্ষুব্ধ ভারতের বিদেশমন্ত্রক ৪ দিনের মধ্যে ২ বার পর পর মার্কিন কূটনীতিককে তলব করে প্রতিবাদ জানায়। এই ঘটনার কড়া নিন্দা করে দিল্লি। এরপরই এল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নয়া দাবি।

ইরানি ড্রোনের নিশানা ছিল ভারতীয় জাহাজ! ট্রাম্পের নয়া দাবি.  REUTERS/Evan Vucci/File Photo (REUTERS)
ইরানি ড্রোনের নিশানা ছিল ভারতীয় জাহাজ! ট্রাম্পের নয়া দাবি. REUTERS/Evan Vucci/File Photo (REUTERS)

ওমান উপকূলে শুধু ভারতীয় নাবিক সমেত একটি জাহাজই মার্কিন হানার নিশানা হতেই কড়া ভাষায় দিল্লি জানায়, ‘গত কয়েক দিনে পশ্চিম এশিয়ায় ভারতীয় নাবিকদের নিয়ে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। আমাদের নাবিক সম্প্রদায়ের কল্যাণ ও সুরক্ষার বিষয়টিকে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকি।’ এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, ‘ ..তাছাড়া, হরমুজ প্রণালী ছেড়ে যাওয়া ভারতীয় জাহাজগুলোর ওপর গত রাতে চালানো ড্রোন হামলাটি যে পুরোপুরি প্রতিহত করা হয়েছে, সেই হামলার ঘটনাটিই সম্পূর্ণ অগ্রহণযোগ্য।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার দাবি করেছেন যে, হরমুজ প্রণালী ছেড়ে বের হওয়া ভারতীয় জাহাজগুলোকে লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা চালানো হয়েছে, নিজের ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে দেওয়া এক কড়া ভাষায় লেখা পোস্টে তিনি এই কথিত ঘটনাকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছেন।

প্রসঙ্গত, ৮ই জুন থেকে ১১ই জুনের মধ্যে ওমান উপসাগরে ভারতীয় নাবিকবাহী তিনটি বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হয়। ৮ই জুন, ২৪ জন ভারতীয় নাবিকবাহী পালাউ-এর পতাকাবাহী তেলবাহী ট্যাঙ্কার ‘মারিভেক্স’ অচল হয়ে পড়ে, তবে সব নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়। ১০ই জুন ‘সেত্তেবেলো’ ট্যাঙ্কারটি আক্রান্ত হয়, যার ফলে এতে থাকা ২৪ জন ভারতীয় নাবিকের মধ্যে তিনজনের মৃত্যু হয়। ১১ই জুন গিনি-বিসাউয়ের পতাকাবাহী ট্যাঙ্কার ‘জালবীর’ (Jalveer)-এর ওপরও হামলা চালানো হয়, এতে ২০ জন ভারতীয় নাবিক ছিলেন। একের পর অএক ঘটে যাওয়া এই ঘটনাকে যে দিল্লি ভালো চোখে দেখছে না, তা মার্কিন কূটনীতিককে তলবের ঘটনা থেকেই স্পষ্ট।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe