...
...
Next Story

Trump on Modi: ট্রাম্পের সবচেয়ে পছন্দের ২ নেতা - জিনপিং ও মোদী, ভারতের PM-কে নিয়ে কী বললেন US প্রেসিডেন্ট

সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল, বিশ্বের কোন নেতাকে তিনি সবচেয়ে বেশি শ্রদ্ধা করেন বা প্রশংসা করেন। জবাবে ট্রাম্প যে দুই নেতার নাম উল্লেখ করেন, তারা হলেন মোদী এবং শি। তাঁর এই মন্তব্য আন্তর্জাতিক কূটনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Published on: Jun 20, 2026, 10:20:25 IST
Advertisement

বিশ্ব রাজনীতির দুই প্রভাবশালী নেতা—ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। আর এই দু'জনকেই নিজের সবচেয়ে প্রছন্দের বিশ্বনেতাদের তালিকায় রাখলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, বিশ্বের কোন নেতাকে তিনি সবচেয়ে বেশি শ্রদ্ধা করেন বা প্রশংসা করেন। জবাবে ট্রাম্প যে দুই নেতার নাম উল্লেখ করেন, তারা হলেন মোদী এবং শি। তাঁর এই মন্তব্য আন্তর্জাতিক কূটনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল, বিশ্বের কোন নেতাকে তিনি সবচেয়ে বেশি শ্রদ্ধা করেন বা প্রশংসা করেন। জবাবে ট্রাম্প যে দুই নেতার নাম উল্লেখ করেন, তারা হলেন মোদী এবং শি। (@USAmbIndia)
সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল, বিশ্বের কোন নেতাকে তিনি সবচেয়ে বেশি শ্রদ্ধা করেন বা প্রশংসা করেন। জবাবে ট্রাম্প যে দুই নেতার নাম উল্লেখ করেন, তারা হলেন মোদী এবং শি। (@USAmbIndia)

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, নরেন্দ্র মোদী একজন অত্যন্ত দক্ষ নেতা... তিনি বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রকে নেতৃত্ব দিচ্ছেন। ভারতের দ্রুত অর্থনৈতিক উত্থান, প্রযুক্তিগত অগ্রগতি এবং আন্তর্জাতিক মঞ্চে ক্রমবর্ধমান প্রভাবের প্রসঙ্গ টেনে তিনি মোদীর নেতৃত্বের প্রশংসা করেন। ট্রাম্পের মতে, মোদী এমন একজন নেতা, যিনি নিজের দেশের মানুষের মধ্যে শক্তিশালী জনপ্রিয়তা ধরে রাখতে সক্ষম হয়েছেন।

একইসঙ্গে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেতৃত্বগুণেরও প্রশংসা করেন ট্রাম্প। তিনি বলেন, বিশ্বের সবচেয়ে জনবহুল দেশগুলোর একটিকে দীর্ঘ সময় ধরে স্থিতিশীলভাবে পরিচালনা করা সহজ কাজ নয়। শি জিনপিংয়ের রাজনৈতিক দক্ষতা এবং চিনের ওপর তাঁর দৃঢ় নিয়ন্ত্রণের কথাও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।

তবে ট্রাম্পের এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে চিনের সম্পর্ক নানা বিষয়ে উত্তেজনাপূর্ণ। বাণিজ্য, প্রযুক্তি, সামরিক প্রতিযোগিতা এবং তাইওয়ান ইস্যুতে দুই দেশের মধ্যে মতবিরোধ রয়েছে। সেই প্রেক্ষাপটে শি জিনপিংয়ের প্রশংসা অনেককেই বিস্মিত করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, ট্রাম্প ব্যক্তিগত নেতৃত্বের দক্ষতাকে রাজনৈতিক মতপার্থক্য থেকে আলাদা করে দেখানোর চেষ্টা করেছেন।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই মন্তব্য কেবল ব্যক্তিগত পছন্দের প্রকাশ নয়, বরং বর্তমান বিশ্বের শক্তির ভারসাম্য সম্পর্কেও একটি বার্তা বহন করে। তাঁর বক্তব্যে স্পষ্ট যে, বিশ্ব রাজনীতিতে ভারত ও চিনকে তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে দেখছেন এবং সেই দুই দেশের নেতাদেরই সমকালীন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নেতৃত্বের উদাহরণ হিসেবে বিবেচনা করছেন। সব মিলিয়ে, ট্রাম্পের মুখে মোদী ও শি জিনপিংয়ের প্রশংসা আন্তর্জাতিক কূটনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে এবং বিশ্বের ক্ষমতার কেন্দ্রগুলো নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গিরও ইঙ্গিত দিয়েছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe