...
...
Next Story

Donald Trump on Iran War: মার্কিন দাবি অনুসারে শান্তি প্রস্তাব প্রস্তুত করতে হবে ইরানকে, আজব দাবি ট্রাম্পের

Donald Trump: ডোনাল্ড ট্রাম্প বললেন, 'মার্কিন দাবি অনুসারেই ইরানকে একটি শান্তি প্রস্তাব প্রস্তুত করতে হবে।' মার্কিন প্রেসিডেন্টের এহেন দাবি অবশ্য যুক্তিহীন এবং ভিত্তিহীন বলে মনে করছেন অনেক বিশ্লেষক।

Published on: Apr 25, 2026, 08:24:18 IST
Advertisement

Donald Trump: ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা শুরু হতে চলেছে ইসলামাবাদে। ইরান অবশ্য স্পষ্ট দাবি করেছে, তারা যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি কথা বলবে না। পরোক্ষ ভাবে আলোচনা হবে দুই পক্ষের মধ্যে। এর অর্থ, দুই দেশের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করা পাকিস্তানের দায়িত্ব। আর এরই মাঝে ডোনাল্ড ট্রাম্প বললেন, 'মার্কিন দাবি অনুসারেই ইরানকে একটি শান্তি প্রস্তাব প্রস্তুত করতে হবে।' মার্কিন প্রেসিডেন্টের এহেন দাবি অবশ্য যুক্তিহীন এবং ভিত্তিহীন বলে মনে করছেন অনেক বিশ্লেষক। এর আগেও ইরান যুদ্ধের মাঝে একাধিকবার 'অসত্য' দাবি করেছেন ট্রাম্প। যা নিয়ে ইরান পালটা 'ট্রোল' করেছে তাঁকে। তবে মার্কিন প্রেসিডেন্ট ভিত্তিহীন দাবি করেই চলেছেন। এই আবহে অনেকেরই প্রশ্ন, আমেরিকার ইচ্ছা মতোই যদি ইরান শান্তি প্রস্তাব পেশ করে, তাহলে আর আলোচনার দরকার কি? অবশ্য, অনেকেই আবার ট্রাম্পের এই বক্তব্যকে কৌশলগত চাপ সৃষ্টির কৌশল হিসেবে দেখছেন।

ডোনাল্ড ট্রাম্প বললেন, 'মার্কিন দাবি অনুসারেই ইরানকে একটি শান্তি প্রস্তাব প্রস্তুত করতে হবে।' (REUTERS)
ডোনাল্ড ট্রাম্প বললেন, 'মার্কিন দাবি অনুসারেই ইরানকে একটি শান্তি প্রস্তাব প্রস্তুত করতে হবে।' (REUTERS)

এর আগের দফা আলোচনার পরেও ইরান বলেছিল যে আমেরিকার অনেক দাবি অগ্রহণযোগ্য, কোনও মূল্যেই তা মেনে নেওয়া যায় না। এই আবহে দ্বিতীয় দফার আলোচনা নিয়ে দীর্ঘদিন ধরে টালবাহানা চলছে। তবে শেষ পর্যন্ত আলোচনায় রাজি হয়েছে দুই পক্ষই। এই আবহে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি পাকিস্তানে পৌঁছেছেন। আব্বাস আরাগচির সঙ্গে রয়েছে সরকারের মুখপাত্র ইসমাইল বুকাইসহ একটি প্রতিনিধি দল। ওই কর্মকর্তা জানান, আরাগচি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল জেনারেল সৈয়দ আসিম মুনিরের সঙ্গে বৈঠক করবেন। এদিকে মার্কিন বিশেষ দূত উইটফ এবং জ্যারেড কুশনার পাকিস্তানের উদ্দেশে রওনা হচ্ছেন।

এর আগে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা করেছিলেন। তবে হরমুজ প্রণালী অবরোধ জারি রেখেছে আমেরিকা। এই আবহে ইরানও হরমুজ প্রণালী আবরোধ করে রেখেছে। এদিকে আমেরিকা দারি করছে যে ইরানি নেতৃত্বের মধ্যে পারস্পরিক মতপার্থক্য রয়েছে। এই কারণেই নাকি ইরান চূড়ান্ত কোনও প্রস্তাব দিতে পারছে না। ট্রাম্প আবার দাবি করেছিলেন, ইরান নাকি তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকাকে দিয়ে দিতে রাজি হয়েছে। যদিও তেহরান এই সব দাবি উড়িয়ে দেয়। এদিকে ইরান দাবি করেছে, অর্থনৈতিক অবরোধের মাধ্যমে ইরানকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই আবহে ইরানের বক্তব্য, তাদের জাহাজ যদি সেখান দিয়ে অতিক্রম না করতে পারে, তাহলে অন্য দেশের জাহাজও আইআরজিসি অতিক্রম করতে দেবে না।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe