...
...
Next Story

Donald Trump on Strait of Hormuz: 'প্রচুর অর্থ উপার্জন হবে', ইরানের দাবির পরে হরমুজ নিয়ে নয়া বার্তা ট্রাম্পের

হরমুজ দিয়ে জাহাজ চলাচলে আমেরিকা 'সাহায্য' করবে বলে দাবি করেছেন ট্রাম্প। সঙ্গে তিনি দাবি করেছেন, নয়া ব্যবস্থায় 'অনেক অর্থ উপার্জন করা যাবে'। তবে সেই অর্থ কি আমেরিকার পকেটেও ঢুকবে কি না, তা স্পষ্ট করেননি ট্রাম্প।

Published on: Apr 8, 2026, 10:52:49 IST
Advertisement

যুদ্ধবিরতির জন্য ইরানের শর্ত ছিল, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ অতিক্রম করলে তাদের টোল দিতে হবে। সেই শর্তে আমেরিকা রাজি হয়েছে বলেও দাবি করেছিল ইরান। আর এবার হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্পের নয়া বার্তাতেও ইঙ্গিত মিলেছে, হরমুজ নিয়ে ইরানের শর্তে রাজি আমেরিকা। এরই সঙ্গে যুদ্ধবিরতির আবরে হরমুজ দিয়ে জাহাজ চলাচলে আমেরিকা 'সাহায্য' করবে বলেও দাবি করেছেন ট্রাম্প। সঙ্গে তিনি দাবি করেছেন, নয়া ব্যবস্থায় 'অনেক অর্থ উপার্জন করা যাবে'। তবে সেই অর্থ কি আমেরিকার পকেটেও ঢুকবে কি না, তা স্পষ্ট করেননি ট্রাম্প।

হরমুজ দিয়ে জাহাজ চলাচলে আমেরিকা 'সাহায্য' করবে বলে দাবি করেছেন ট্রাম্প। (AP)
হরমুজ দিয়ে জাহাজ চলাচলে আমেরিকা 'সাহায্য' করবে বলে দাবি করেছেন ট্রাম্প। (AP)

নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, 'বিশ্ব শান্তির জন্য আজ এক মহান দিন! ইরান চায় এটা ঘটুক, তারা যথেষ্ট ভোগান্তির মধ্যে দিয়ে গেছে! একইভাবে, অন্যরাও অনেক ভুগেছে! মার্কিন যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে জমে থাকা যানজট নিরসনে সাহায্য করবে। অনেক ইতিবাচক পদক্ষেপ নেওয়া হবে! প্রচুর অর্থ উপার্জন হবে। ইরান পুনর্গঠন প্রক্রিয়া শুরু করতে পারবে। আমরা সব ধরনের রসদ নিয়ে আসব এবং সবকিছু যাতে ভালোভাবে সম্পন্ন হয় তা নিশ্চিত করার জন্য আশেপাশেই থাকব। আমি আত্মবিশ্বাসী যে তা হবে। ঠিক যেমনটা আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে দেখছি, এটি মধ্যপ্রাচ্যের স্বর্ণযুগ হতে পারে!'

ইরান জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে যাওয়া জাহাজ থেকে সংগ্রহ করা টাকা ব্যবহার করে তারা দেশ পুনর্গঠন করবে। যুদ্ধ পরবর্তী ক্ষতিপূরণ হিসেবে ব্যবহৃত হবে এই টোলের অর্থ। আদতে হরমুজ প্রণালীর মাঝের অংশটিকে আন্তর্জাতিক জলপথ হিসেবে বিবেচনা করা হয়। এ কারণে এতদিন পর্যন্ত কোনও দেশই হরমুজ দিয়ে যাওয়া জাহাজের জন্য কাউকে টোল দিত না।

১ মার্চ ওমানের খসব বন্দরে এমটি স্কাইলাইট নামক তেলের ট্যাঙ্কারে হামলার জেরে প্রাণ হারিয়েছিলেন ক্যাপ্টেন আশিস কুমার এবং অয়লার পদে থাকা দিলীপ সিং। এদিকে ওমানের মাস্কাটের থেকে ৭০ নটিক্যাল মাইল দূরে থাকা এমকেডি ব্যোম নামক ট্যাঙ্কারে হামলা করা হলে প্রাণ হারান অয়লার দিক্ষীত অমৃতলাল সোলাঙ্কি। ইরাকের জলসীমায় সেফ-সি বিষ্ণু নামক মার্কিন জাহাজে প্রাণ হারান দেবানন্দন প্রসাদ সিং। ইরান যুদ্ধের আবহে সমুদ্রে যতজন নাবিক প্রাণ হারিয়েছেন, তাঁরা সকলেই ভারতীয় বলে জানা গিয়েছে। এই নিয়ে সম্প্রতি ভারত ক্ষোভ প্রকাশও করেছিল। তবে বর্তমান পরিস্থিতিতে হরমুজ প্রণালী উন্মুক্ত হওয়ায় ভারতও স্বস্তি পাবে বলে আশা করা হচ্ছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe