...
...
Next Story

Trump on Russian Oil: রুশ তেল নিয়ে ১০০ % শুল্কের কোপ ভারত, চিনের ওপর! বিলে অনুমোদন দিয়ে দিলেন ট্রাম্প

রুশ তেল নিয়ে বড় পদক্ষেপে ট্রাম্প।

Published on: Sep 19, 2026, 06:53:14 IST
Advertisement

রাশিয়ার তেল কিনলে ১০০ শতাংশ শুল্ক বসবে, এই মর্মে যে বিল মার্কিন কংগ্রেসে সদ্য পাশ হয়েছে, তাতে স্বাক্ষর করে সেই বিলকে অনুমোদন দিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বিল কার্যকর হতেই রাশিয়ার তেল কেনা নিয়ে ১০০ শতাংশ শুল্কের কোপ পড়ল ভারত, চিনের মতো দেশে। উল্লেখ্য, সামনেই রয়েছে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংর সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎ। তার আগে, এই মার্কিনি পদক্ষেপ রীতিমতো তাৎপর্যপূর্ণ। এদিকে, রাশিয়ার তেলের ওপর শুল্ক কোপের সম্ভাবনা জাগতেই, হালকা হুঁশিয়ারর সুর শোনা গিয়েছে মস্কোর তরফেও।

রুশ তেল নিয়ে ১০০ % শুল্কের কোপ ভারত, চিনের ওপর! বিলে অনুমোদন দিয়ে দিলেন ট্রাম্প
রুশ তেল নিয়ে ১০০ % শুল্কের কোপ ভারত, চিনের ওপর! বিলে অনুমোদন দিয়ে দিলেন ট্রাম্প

সদ্য মার্কিন কংগ্রেসে রাশিয়ার তেল কেনা সংক্রান্ত ক্ষেত্রে ১০০ শতাংশ শুল্ক বিল পাশ হতেই রাশিয়া সুর চড়া করে। ক্রেমলিন সাফ বলে, 'আমরা অবশ্যই এই নথিটির অগ্রগতি পর্যবেক্ষণ করছি। এটি বৈরী পদক্ষেপের আওতায় পড়ে এবং অবশ্যই, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যেকোনো অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ ইউক্রেনে একটি শান্তি চুক্তি খুঁজে বের করার প্রচেষ্টাকে নিশ্চিতভাবে আরও জটিল করে তুলবে।' ইউক্রেনের সঙ্গে যুদ্ধরত রাশিয়ার বিরুদ্ধে আমেরিকার এই পদক্ষেপ ঘিরে তেলের বাজারে দামে কী প্রভাব পড়তে পারে, তা নিয়ে উদ্বিগ্ন দেশ। ভারত এই সম্পর্কে আগেই মুখ খুলেছে। রাশিয়ার তেলে মার্কিনি শুল্কের কোপের সম্ভাবনা নিয়ে মার্কিন কংগ্রেসে বিল পাশ হতেই দিল্লি সাফ জানিয়েছিল, গত কয়েক মাসে বিষয়টি নিয়ে আমেরিকার বিভিন্ন স্তরের প্রতিনিধিদের সঙ্গে ভারতের উচ্চপর্যায়ের আলোচনা হয়েছে। সেই আলোচনায় ভারত পরিষ্কার ভাবে জানিয়েছে, রাশিয়ার কাছ থেকে জ্বালানি কেনার উপর কোনও নতুন ব্যবস্থা নেওয়া হলে তার প্রভাব শুধু ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আন্তর্জাতিক জ্বালানি বাজারেও তার প্রভাব পড়তে পারে বলে নয়াদিল্লির বক্তব্য। দিল্লি স্পষ্টভাবে বলেছে, ‘এর আগেও একাধিকবার উল্লেখ করা হয়েছে যে, ভারতের ১৪০ কোটি মানুষের জন্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ভারত দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। জ্বালানি সংগ্রহের উৎস বহুমুখী করার মাধ্যমে এবং বাজারের পরিবর্তনশীল পরিস্থিতির ওপর ভিত্তি করে ভারত এই প্রচেষ্টা অব্যাহত রাখবে।'

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks