...
...
Next Story

Marco Rubio India Visit: 'আমরা ততটাই জ্বালানি বিক্রি...,' ভারত সফরের আগেই ইঙ্গিতবাহী বার্তা মার্কিন বিদেশ সচিবের

Marco Rubio India Visit: মিয়ামিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কো রুবিও বলেন, 'ভারতের সঙ্গে কাজ করার অনেক সুযোগ আছে। তারা খুব ভালো বন্ধু, চমৎকার অংশীদার।'

Published on: May 22, 2026, 20:30:45 IST
Advertisement

Marco Rubio India Visit: নয়া দিল্লির পক্ষে যতটা কেনা সম্ভব, ওয়াশিংটন ততটাই জ্বালানি বিক্রি করতে প্রস্তুত। পশ্চিম এশিয়ায় সংঘাতের মধ্যে ভারত সফরের আগে জ্বালানি সরবরাহে আগ্রহ প্রকাশ করলেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। চলতি বছরের ফেব্রুয়ারির শেষ থেকে উত্তপ্ত পশ্চিম এশিয়া। এর জেরে বন্ধ রয়েছে হরমুজ প্রণালী। এর ফলে গোটা বিশ্ব সংকটের মধ্যে পড়েছে। সমস্যা তৈরি হয়েছে ভারতেও। কারণ পেট্রল-ডিজেল-সিএনজির দাম বেড়েছে। এমন পরিস্থিতিতে মার্কিন বিদেশ সচিবের মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ভারত সফরের আগেই ইঙ্গিতবাহী বার্তা মার্কিন বিদেশ সচিবের (AFP)
ভারত সফরের আগেই ইঙ্গিতবাহী বার্তা মার্কিন বিদেশ সচিবের (AFP)

মিয়ামিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কো রুবিও বলেন, 'ভারতের সঙ্গে কাজ করার অনেক সুযোগ আছে। তারা খুব ভালো বন্ধু, চমৎকার অংশীদার।' একই সঙ্গে ভারত সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেছেন তিনি। কারণ, নয়া দিল্লিতে তিনি কোয়াড দেশগুলোর মন্ত্রীদের সঙ্গে দেখা করবেন। মার্কো রুবিওর কথায়, 'আমরা তাঁদের সঙ্গে অনেক ভালো কাজ করছি। আর তাই এটি একটি গুরুত্বপূর্ণ সফর। আমি আনন্দিত যে আমরা এটি করতে পারছি, কারণ আমার মনে হয় আমাদের আলোচনা করার মতো অনেক বিষয় থাকবে।' তিনি আরও বলেন,'আমরা সেখানে কোয়াডের সঙ্গেও বৈঠক করব, যা গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, বিদেশ সচিব হিসেবে আমার প্রথম বৈঠকটি ছিল কোয়াডের সঙ্গে। আমি আনন্দিত যে আমরা এখন ভারতে এটি করতে পারছি এবং এ বছরের শেষের দিকেও আমরা আরও একটি বৈঠক করব।'

এরপরই মার্কো রুবিও বলেছেন, ভারতের যত তেল লাগবে, তা তাঁরা বিক্রি করতে প্রস্তুত। এ নিয়ে নয়া দিল্লির সঙ্গে আলোচনাও হয়েছে বলে জানিয়েছেন তিনি। তাঁর কথায়, 'আমরা তাদের কাছে ততটাই জ্বালানি বিক্রি করতে চাই, যতটা তারা কিনবে। এবং আপনারা তো দেখেছেনই, আমার মনে হয় আমরা মার্কিন উৎপাদন এবং রপ্তানির ক্ষেত্রে এক ঐতিহাসিক পর্যায়ে রয়েছি।' ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে অপহরণের পরে সে দেশের তেলের খনিগুলি নিয়ন্ত্রণ করছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই অবস্থায় মার্কিন শোধনাগারগুলি ভেনিজুয়েলা থেকে আসা অশোধিত তেলে উপচে পড়ছে। গত ফেব্রুয়ারি মাসেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিল, ভেনেজুয়েলা থেকে ৮০ মিলিয়ান ব্যারেল তেল পৌঁছেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। এই অবস্থায় রুবিও ঘোষণা করেছেন, ভেনিজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ তেল বিক্রির বিষয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে ভারত সফরে যাবেন।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks