ইউক্রেন যুদ্ধের আবহে রাশিয়ার থেকে তেল কেনায় ভারতের ওপরে ৫০০ শতাংশ শুল্ক চাপানোর প্রস্তাব দিয়েছিলেন তিনি। এহেন মার্কিন সেনেটর লিন্ডসে গ্রাহামের নিশানায় এবার সৌদি আরব। ২০২৫ সালেই সৌদির সঙ্গে আমেরিকার ১৪২ বিলিয়ন ডলার মূল্যের প্রচিরক্ষা চুক্তি হয়েছিল। তবে ইরান যুদ্ধে আমেরিকার সঙ্গে সৌদি আরব যোগ না দেওয়ায় বেজায় চটেছেন লিন্ডসে গ্রাহাম। তিনি প্রশ্ন তোলেন, সৌদির সঙ্গে কি আমেরিকার এই প্রতিরক্ষা চুক্তি এগিয়ে নিয়ে যাওয়া উচিত? এই নিয়ে তিনি সৌদি সহ আরব বিশ্বের সব দেশকে হুঁশিয়ারি দেন, ইরানের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিক, নয়ত ফলাফলের জন্য প্রস্তুত থাকুক।
সোশ্যামিডিয়া পোস্টে লিন্ডসে গ্রাহাম লেখেন, 'ইরানের সন্ত্রাসী শাসকদের উৎখাত করতে আমেরিকা কয়েক বিলিয়ন ডলার ব্যয় করছে। আর এখানে আমেরিকানরা মরছেন। এই পরিস্থিতিতে সৌদি আরব বিবৃতি জারি করছে যা কোনও ভাবেই আমেরিকাকে সাহায্য করছে না। আমি যা বুঝতে পেরেছি, ইরানের বিরুদ্ধে সৌদি আরব তাদের সামরিক বাহিনী ব্যবহার করতে চাইছে না। ইরান গোটা অঞ্চলে সন্ত্রাস ছড়াচ্ছে এবং ৭ জন মার্কিনিকে মেরেছে। তাহলে আমার প্রশ্ন- যদি যৌথভাবে তারা যুদ্ধ না করতে চায়, তাহলে আমেরিকা কেন সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করবে?'
এরপর লিন্ডসে লেখেন, 'আমেরিকানরা মারা যাচ্ছে এবং আমেরিকা সন্ত্রাসী ইরানি শাসনকে উৎখাত করার জন্য কোটি কোটি টাকা ব্যয় করছে। এদিকে, সৌদি আরব এমন বিবৃতি এবং কাজ করছে যা সেভাবে সহায়ক না। ইরানের সন্ত্রাসের রাজত্ব শেষ করার জন্য সামরিক অভিযানে অংশগ্রহণ করতে অনিচ্ছুক সৌদি। আশা করি উপসাগরীয় সহযোগিতা পরিষদের দেশগুলি আরও বেশি করে এই যুদ্ধে অংশগ্রহণ করবে কারণ এই লড়াই তাদের এলাকায় হচ্ছে। আপনি যদি এখনই আপনার সামরিক বাহিনী ব্যবহার করতে ইচ্ছুক না হন, তাহলে আর কখন এটা ব্যবহার করবেন?'
উল্লেখ্য, সম্প্রতি সৌদি আরবে ইরানি মিসাইল হামলায় প্রাণ গিয়েছে এক মার্কিন সেনার। এদিকে সৌদিতে ইরানের ক্রমাগত মিসাইল হামলার জেরে ভয়ে দূতাবাস খালি করার নির্দেশ দিয়েছে আমেরিকা। অবিলম্বে অসামরিক মার্কিন নাগরিকদের সৌদি আরব ছাড়ারও নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে সৌদি আরবে ইরানের মিসাইল হামলায় ২ জন বাংলাদেশিরও প্রাণ গিয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত পশ্চিম এশিয়ায় প্রায় ১৫০০ জন মারা গিয়েছেন ২৮ ফেব্রুয়ারি থেকে।
{{/usCountry}}উল্লেখ্য, সম্প্রতি সৌদি আরবে ইরানি মিসাইল হামলায় প্রাণ গিয়েছে এক মার্কিন সেনার। এদিকে সৌদিতে ইরানের ক্রমাগত মিসাইল হামলার জেরে ভয়ে দূতাবাস খালি করার নির্দেশ দিয়েছে আমেরিকা। অবিলম্বে অসামরিক মার্কিন নাগরিকদের সৌদি আরব ছাড়ারও নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে সৌদি আরবে ইরানের মিসাইল হামলায় ২ জন বাংলাদেশিরও প্রাণ গিয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত পশ্চিম এশিয়ায় প্রায় ১৫০০ জন মারা গিয়েছেন ২৮ ফেব্রুয়ারি থেকে।
{{/usCountry}}