...
...
Next Story

প্রসঙ্গে গ্রিনকার্ড প্রোগ্রাম! TCS, ইনফোসিস সহ একঝাঁক IT ফার্মের বিরুদ্ধে পদক্ষেপ ট্রাম্পের USর

ট্রাম্প সরকারের এই পদক্ষেপটি ইনফোসিস, টিসিএস, উইপ্রো এবং এইচসিএল-এর মতো আইটি সংস্থাগুলির সামনে বড় চ্যালেঞ্জ তৈরি করছে, যেগুলি মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় পেশাদারদের অন্যতম প্রধান নিয়োগকর্তা।

Published on: Oct 8, 2026, 22:31:29 IST
Advertisement

ইনফোসিস, টিসিএস, এইচসিএল, কগনিজেন্টের মতো বিশ্বের তাবড় কিছু আইটি সংস্থাকে, আমেরিকার পার্মানেন্ট লেবার সার্টিফিকেশন প্রোগ্রাম (পিইআরএম) থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছে ট্রাম্প সরকারের শ্রম বিভাগ। আমেরিকায় স্থায়ী বসবাসের অনুমতি-প্রত্যাশী বিদেশি কর্মীদের জন্য তৈরি এই ব্যবস্থার অপব্যবহারের অভিযোগে মার্কিন সরকার এই পদক্ষেপ করেছে বলে খবর।

TCS,ইনফোসিস সহ একঝাঁক IT ফার্মের গ্রিনকার্ড প্রোগ্রাম সাসপেন্ড ট্রাম্পের আমেরিকর REUTERS/Evan Vucci     TPX IMAGES OF THE DAY (REUTERS)
TCS,ইনফোসিস সহ একঝাঁক IT ফার্মের গ্রিনকার্ড প্রোগ্রাম সাসপেন্ড ট্রাম্পের আমেরিকর REUTERS/Evan Vucci TPX IMAGES OF THE DAY (REUTERS)

গোটা বিষয়টি নিয়ে আমেরিকান শ্রম সচিব কিথ সনডারলিং বলেন, ‘আজ প্রেসিডেন্ট ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট এবং টাস্ক ফোর্সের সহায়তায় আমরা এই অপকর্মকে সমূলে উৎখাত করতে চলেছি।’ আমেরিকায় গ্রিন কার্ড পাইয়ে দেওয়া বিভিন্ন আমেরিকান, ফরাসি ও ভারতীয় সংস্থার বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে খবর। প্রসঙ্গত, PERM হল মার্কিন শ্রম বিভাগ কর্তৃক প্রদত্ত একটি আনুষ্ঠানিক অনুমোদন, যা একজন নিয়োগকর্তাকে স্থায়ী গ্রিন কার্ডের জন্য বিদেশি কর্মী নিয়োগ করতে সক্ষম করে। উল্লেখ্য, একটি নির্দিষ্ট কাজের জন্য কোনও যোগ্য, ইচ্ছুক এবং উপলব্ধ মার্কিন কর্মী নেই এমন আবেদন রেখে PERM-এর অধীনে, নিয়োগকর্তারা মার্কিন শ্রম বিভাগের দ্বারস্থ হন। যা বেশিরভাগ কর্মসংস্থান-ভিত্তিক গ্রিন কার্ডের জন্য আবেদন করার আগে একটি পূর্বশর্ত। এই নিয়ম এটি নিশ্চিত করার জন্য তৈরি করা হয়েছে, যে বিদেশি কর্মী নিয়োগ যেন একই ধরনের পদে থাকা মার্কিন কর্মীদের মজুরি, কাজের পরিবেশ বা চাকরির সুযোগের উপর কোনও বিরূপ প্রভাব না ফেলে। আর সেই ব্যবস্থাপনাতেই দুর্নীতির অভিযোগ উঠেছে ওই তাবড় আইটি সংস্থাগুলির বিরুদ্ধে।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks