...
...
Next Story

JD Vance concerns: ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে ভুল বোঝানোর চেষ্টা! সংশয়ে ভাইস প্রেসিডেন্ট, নিশানায় কে?

JD Vance concerns: ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শীর্ষ আধিকারিকদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, জেডি ভ্যান্স যুদ্ধের বিষয়ে পেন্টাগনের দেওয়া তথ্যের নির্ভুলতা নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনায় তিনি নির্দিষ্ট কিছু ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

Published on: Apr 29, 2026, 21:44:21 IST
Advertisement

JD Vance concerns: বাইরে থেকে মনে হচ্ছে ইরান যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছে, কিন্তু খোদ হোয়াইট হাউসের অন্দরমহল বলছে অন্য কথা। এবার মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার অভ্যন্তরে তথ্যের নির্ভরযোগ্যতা নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, পেন্টাগন ইরান যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সঠিক তথ্য দিচ্ছে কিনা, তা নিয়ে উদ্বিগ্ন খোদ ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

সংশয়ে ভাইস প্রেসিডেন্ট Photographer: Graeme Sloan/Bloomberg (Bloomberg)
সংশয়ে ভাইস প্রেসিডেন্ট Photographer: Graeme Sloan/Bloomberg (Bloomberg)

আট সপ্তাহ ধরে চলা এই যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর পারফরম্যান্স নিয়ে প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এবং জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন জনসমক্ষে ভূয়সী প্রশংসা করে আসছেন। তাঁদের দাবি, ইরানের বিমান বাহিনী, নৌবাহিনী এবং প্রতিরক্ষা অবকাঠামোয় তারা চরম আঘাত হানতে সক্ষম হয়েছেন এবং মার্কিন অস্ত্রভাণ্ডার এখনও পরিপূর্ণ রয়েছে। তবে দ্য আটলান্টিক-এর প্রতিবেদন অনুযায়ী, রুদ্ধদ্বার বৈঠকে ভ্যান্স বারবার এই দাবির বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি জানতে চেয়েছেন, ট্রাম্পের সামনে যুদ্ধের যে 'সাফল্যের ছবি' তুলে ধরা হচ্ছে তা আদৌ সত্য কিনা। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মজুদ যে আশঙ্কাজনকভাবে কমে গেছে, পেন্টাগন সেই তথ্যটি এড়িয়ে যাচ্ছে কিনা-তা নিয়ে তিনি গভীর সংশয় প্রকাশ করেছেন। ট্রাম্প প্রশাসনের শীর্ষ আধিকারিকদের উদ্ধৃত প্রতিবেদনে বলা হয়েছে, ভ্যান্স যুদ্ধের বিষয়ে পেন্টাগনের দেওয়া তথ্যের নির্ভুলতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

পিট হেগসেথকে নিয়ে জেডি ভ্যান্স কী সন্দিহান?

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe