...
...
Next Story

USA in Hormuz: যুদ্ধক্ষেত্রে প্রবেশ করতে চলেছে মার্কিন নৌবাহিনীর 'ত্রিপোলি', হরমুজে খুলবে 'গেট'?

ইউএসএস ত্রিপোলিতে এফ৩৫ যুদ্ধবিমান, এমভি২২ এবং এমএইচ৬০এস সিহক হেলিকপ্টার আছে। এই যুদ্ধজাহাজটি ২২ বা ২৩ মার্চের মধ্যে যুদ্ধ থিয়েটারে প্রবেশ করতে পারে আশা করা হচ্ছে।

Published on: Mar 20, 2026, 14:04:25 IST
Advertisement

চলমান ইরান যুদ্ধে এবার নয়া পদক্ষেপের পথে আমেরিকা। জানা গিয়েছে, ৫০ হাজার টন ওজনের ইউএসএস ত্রিপোলিকে পাঠানো হতে পারে হরমুজ প্রণালীর কাছে। ইউএসএস ত্রিপোলি আদতে উভচর আক্রমণকারী জাহাজ। এই জাহাজে ৩১তম মেরিন এক্সপিডিশনারি ইউনিটের ২ হাজারেরও বেশি মেরিন থাকতে পারে। এটি উত্তর আরব সাগরে মোতায়েন করা হতে পারে। এই বিশাল জাহাজটি বর্তমানে দক্ষিণ ভারত মহাসাগরে শ্রীলঙ্কার দক্ষিণে অবস্থান করছে। ইউএসএস ত্রিপোলি ৮৪৪ ফুট দীর্ঘ। এতে এফ৩৫ যুদ্ধবিমান, এমভি২২ এবং এমএইচ৬০এস সিহক হেলিকপ্টার আছে। এই যুদ্ধজাহাজটি ২২ বা ২৩ মার্চের মধ্যে যুদ্ধ থিয়েটারে প্রবেশ করতে পারে আশা করা হচ্ছে।

ইউএসএস ত্রিপোলিতে এফ৩৫ যুদ্ধবিমান, এমভি২২ এবং এমএইচ৬০এস সিহক হেলিকপ্টার আছে। (REUTERS)
ইউএসএস ত্রিপোলিতে এফ৩৫ যুদ্ধবিমান, এমভি২২ এবং এমএইচ৬০এস সিহক হেলিকপ্টার আছে। (REUTERS)

উল্লেখ্য, হরমুজ প্রণালীতে এখনও আটকে শ'য়ে শ'য়ে ট্যাঙ্কার এবং জাহাজ। এরই সঙ্গে কাতারে অবস্থিত বিশ্বের বৃহত্তম গ্যাস প্লান্টে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। যার জেরে বিশ্ব বাজারে জ্বালানি মূল্য রকেট গতিতে ছুটছে। ইরান বলছে, আমেরিকা এবং ইজরায়েলের সঙ্গে যোগ না থাকা কোনও জাহাজকে তারা হরমুজে আটকাবে না। এদিকে আমেরিকা আবার এর ফাঁকেও ব্যবসার ফন্দি এঁটেছিল। মিত্র দেশগুলির কাছে আমেরিকার প্রস্তাব ছিল, টাকা দিলেই মার্কিন নৌসেনা এসকর্ট করে তাদের দেশের জাহাজকে হরমুজ প্রণালী পার করিয়ে দেবে।

হরমুজ প্রণালী আদতে কী? পারস্য উপসাগর এবং ওমান উপসাগরকে যুক্ত করেছে হরমুজ প্রণালী। তার ফলে ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহির মতো পারস্য উপসাগর লাগোয়া বিশ্বের অন্যতম তৈল উৎপাদনকারী দেশগুলি তেল সরবরাহের জন্য হরমুজ প্রণালীর উপরে নির্ভর করে। হরমুজ প্রণালী খুব চওড়া নয়। সংকীর্ণতম বিন্দুতে মাত্র ৩৩ কিমি চওড়া। ফলে সেই প্রণালী আটকে রাখা সহজ।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe