...
...
Next Story

কমলা রঙে উজ্জ্বল আকাশ! ইরানের অস্ত্রভান্ডারে US-ইজরায়েলের 'বাঙ্কার বাস্টার' হামলা, ভিডিও প্রকাশ ট্রাম্পের

'বাঙ্কার বাস্টার' হল এক বিশেষ ধরনের বোমা, যা গভীর বাঙ্কার, সুড়ঙ্গপথ কিংবা কংক্রিটের তৈরি ঘাঁটি ধ্বংস করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।

Published on: Mar 31, 2026, 12:20:34 IST
Advertisement

ইরানের ইসফাহান শহরে অবস্থিত একটি প্রধান অস্ত্রভান্ডারে লক্ষ্য করে মার্কিন বাহিনী ৯০০ কেজি ওজনের বাঙ্কার বাস্টার বোমা হামলা চালিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়ায় মঙ্গলবার ভোররাতে ইসফাহানে হওয়া এই ভয়াবহ বিস্ফোরণের একটি ভিডিও শেয়ার করেছেন। আর সেই ভিডিওতে দেখা গিয়েছে, একের পর এক ধারাবাহিক বিস্ফোরণের পর আগুনের তীব্রতায় রাতের আকাশ কমলা রঙে উজ্জ্বল হয়ে উঠেছে।

ইরানের অস্ত্রভান্ডারে US-ইজরায়েলের 'বাঙ্কার বাস্টার' হামলা (সৌজন্যে টুইটার)
ইরানের অস্ত্রভান্ডারে US-ইজরায়েলের 'বাঙ্কার বাস্টার' হামলা (সৌজন্যে টুইটার)

যদিও ডোনাল্ড ট্রাম্প ভিডিওটির প্রেক্ষাপট সম্পর্কে কিছু জানাননি, তবে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, এটি ইরানের ২৩ লক্ষের জনসংখ্যার শহর ইসফাহানের একটি গোলাবারুদ ডিপোতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যৌথ হামলার ভিডিও। এই শহরেই বদর সামরিক বিমানঘাঁটি অবস্থিত। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে উদ্ধৃত করে একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন বাহিনী ইসফাহানের একটি গোলাবারুদের ডিপোতে ২,০০০ পাউন্ড (প্রায় ৯০৭ কিলোগ্রাম) ওজনের বাঙ্কার বাস্টার বোমা দিয়ে হামলা চালিয়েছে। ওই কর্মকর্তা বলেন, 'এই হামলায় বিপুল পরিমাণে বাঙ্কার বাস্টার বা পেনিট্রেটর যুদ্ধাস্ত্র ব্যবহার করা হয়েছে।'

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই হামলার ফলে একের পর এক শক্তিশালী দ্বিতীয় বিস্ফোরণ ঘটে, যা বিশাল আগুনের গোলা ও শকওয়েভ তৈরি করে চারপাশ কাঁপিয়ে দেয়। সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান তাদের প্রায় ৫৪০ কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ইসফাহানের একটি ভূগর্ভস্থ ঘাঁটিতে সরিয়ে নিতে পারে। এই হামলার খবরের একদিন আগে সোমবার ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি দ্রুত যুদ্ধ শেষ করার কোনও চুক্তি না হয়, তবে ইরানের জ্বালানি খাত, গুরুত্বপূর্ণ অবকাঠামো, এমনকী পারমাণবিক স্থাপনা ও জলের সরবরাহ ব্যবস্থাও ধ্বংস করে দেওয়া হবে।’ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বারবার অভিযোগ করে আসছেন যে, ইরান পরমাণু অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তবে রাষ্ট্রসংঘের পারমাণবিক তদারকি সংস্থা এই দাবির পক্ষে কোনও প্রমাণ দেয়নি। তবে এই এই হামলার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

'বাঙ্কার বাস্টার' বোমা কী?

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe