ইরানের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে একের পর এক 'দুর্ঘটনার' মুখে পড়ছে মার্কিন বিমানবাহী রণতরী এইএসএস জেরাল্ড আর ফোর্ড। নিউইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি এই রণতরীতে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। সেই আগুন ৩০ ঘণ্টা ধরে জ্বলেছিল। এর জেরে বেশ কয়েকজন নৌসেনা সদস্য অসুস্থ হয়ে পড়েছিলেন। এদিকে এই অগ্নিকাণ্ডের জেরে প্রায় ৬০০ নাবিক বিছানা হারিয়েছেন। তারা রণতরীর টেবিল বা মেঝেতে ঘুমাচ্ছেন।
গত ১০ মাস ধরে সমুদ্রে মোতায়েন ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। যদি এপ্রিল পর্যন্ত এই জাহাজটি সমুদ্রে থাকে, তাহলে ভিয়েতনাম যুদ্ধের পরে এই প্রথম এত দীর্ঘ সময়র জন্য কোনও মার্কিন রণতরী টানা মোতায়েন থাকবে জলে। গত জুন মাসে ভার্জিনিয়ার নরফোক বন্দর ছাড়ার পর থেকে রণতরীটি আটলান্টিক, ভূমধ্যসাগর ও ক্যারিবীয় অঞ্চল হয়ে বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থান করছে। এই রণতরীতে আছে প্রায় ৪ হাজার ৫০০ জন ক্রু।
এদিকে এর আগে এই জেরাল্ড আর ফোর্ডে শৌচালয় জাম হয়ে গিয়েছিল বলে জানা গিয়েছিল। রিপোর্টে দাবি করা হয়েছে, কোনও নাবিকের কাণ্ডেই সেই ঘটনা ঘটেছিল। উল্লেখ্য, এই বিমানবাহী রণতরীটি বিশ্বের বৃহত্তম। এদিকে সাম্প্রতিক অগ্নিকাণ্ড ইস্যুতে মার্কিন সেনা জানিয়েছিল, লন্ড্রির থেকে আগুন লেগেছিল। এর জেরে ২ নাবিক আহত হয়েছেন। তবে কারও আঘাতই গুরুতর নয় বলে দাবি করা হয়েছিল। এদিকে এই অগ্নিকাণ্ডের জেরে জাহাজের বড় কোনও ক্ষতি হয়নি বলেও জানিয়েছিল মার্কিন কর্তৃপক্ষ। তবে বারংবার এই ধরনের 'দর্ঘটনায়' চরম অস্বস্তিতে মার্কিন সেনা।
এর আগে ইরান যুদ্ধে মোতায়েন যুদ্ধবিমানবাহীন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে মিসাইল হামলার দাবি করেছিল আইআরজিসি। যদিও সেই দাবি খারিজ করে আমেরিকা। তবে ইরান বলেছিল, ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইরানের মিসাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ায় সেটিক আমেরিকা সরিয়ে নিয়েছে বলে দাবি করেছে আইআরজিসি। তবে আমেরিকা দাবি করে, এমন কিছুই ঘটেনি। ইউএসএস আব্রাহাম লিঙ্কন এখনও অপারেশন এপিক ফিউরিতে মোতায়েন রয়েছে।
{{/usCountry}}এর আগে ইরান যুদ্ধে মোতায়েন যুদ্ধবিমানবাহীন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে মিসাইল হামলার দাবি করেছিল আইআরজিসি। যদিও সেই দাবি খারিজ করে আমেরিকা। তবে ইরান বলেছিল, ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইরানের মিসাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ায় সেটিক আমেরিকা সরিয়ে নিয়েছে বলে দাবি করেছে আইআরজিসি। তবে আমেরিকা দাবি করে, এমন কিছুই ঘটেনি। ইউএসএস আব্রাহাম লিঙ্কন এখনও অপারেশন এপিক ফিউরিতে মোতায়েন রয়েছে।
{{/usCountry}}