BJP strategy for UP Elections 2027: বিজেপির রেডারে প্রায় ১০০ বিধায়ক! কাটা যেতে পারে অধিকাংশেরই টিকিট, খেলল বড় 'তাস'

BJP strategy for UP Elections 2027: বিধানসভা নির্বাচনের আগেই বিজেপি তোড়জোড় শুরু করে দিয়েছে। রিপোর্ট অনুযায়ী, এবার বিজেপির রেডারে আছেন প্রায় ১০০ জন বিধায়ক। যাঁদের অধিকাংশের টিকিট কাটা যেতে পারে নির্বাচনে।

Published on: Oct 5, 2026, 22:00:59 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

BJP strategy for UP Elections 2027: উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের সলতে পাকানোর কাজটা শুরু করে দিয়েছিল অনেক আগে থেকেই। এবার সেই সলতে ‘জ্বালানোর’ কাজ শুরু করে দিল বিজেপি? উত্তরপ্রদেশ থেকে জিতে আসা রাজ্যসভার আট সদস্যকেই বিজেপি নতুন করে মনোনয়ন না দেওয়ায় তেমনই মনে করছে রাজনৈতিক মহল। তবে চমকটা সেখানেই শেষ হয়। রিপোর্ট অনুযায়ী, আগামী বছর ভারতের সবথেকে বড় রাজ্যের বিধানসভা নির্বাচনে টিকিট কাটা যেতে পারে প্রায় ১০০ জন বিদায়ী বিধায়কের। অর্থাৎ তৃতীয়বার উত্তরপ্রদেশের কুর্সি দখলের জন্য বিজেপি সব ‘নেতিবাচক’ দিক ছেঁটে ফেলতে চাইছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

বিজেপির নজরে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
বিজেপির নজরে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

বিজেপির রেডারে প্রায় ১০০ জন বিধায়ক

সংবাদমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, উত্তরপ্রদেশের বিজেপির এক শীর্ষনেতা জানিয়েছেন যে স্থানীয় স্তরে প্রতিষ্ঠান-বিরোধী হাওয়ার জন্য পদ্ম শিবিরের রেডারে আছেন প্রায় ১০০ জন বিধায়ক। আর সেই তথ্য উঠে এসেছে একেবারে তৃণমূল স্তর থেকে। আগামী বছর বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে হাতে থাকা ২৫৫টি আসনে সমীক্ষা চালানো হয় পদ্মশিবিরের তরফে। নেওয়া হয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘেরও (আরএসএস) মতামত।

আরও পড়ুন: Behala FTO and 2nd Kolkata Airport: রাফালের কাছেই নামবে সাধারণ বিমান! বেহালায় FTO, কলকাতায় দ্বিতীয় এয়ারপোর্টের ভাবনা

১০০ জনের অধিকাংশরেই টিকিট কাটা যেতে পারে

ওই সমীক্ষা এবং সংঘের মতামতের ভিত্তিতে যে রিপোর্ট উঠে এসেছে, তাতে বিজেপির রেডারে প্রায় ১০০ জন বিদায়ী বিধায়ক আছেন বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী, বিজেপির এক শীর্ষনেতা জানিয়েছেন যে ওই বিধায়কদের বিরুদ্ধে ভোটারদের মনেই অনাস্থা তৈরি হয়েছে। তৃণমূল স্তরে তৈরি হয়েছে অসন্তোষ। বিশেষত তৃণমূল স্তরের নেতা-কর্মীদের সঙ্গে কেমন সম্পর্ক আছে, তাও বিবেচনা করা হয়েছে। সবমিলিয়ে ওই ১০০ জনের অধিকাংশেরই টিকিট কাটা যেতে পারে।

আরও পড়ুন: Cyclone chances during Durga Puja 2026: ঘূর্ণিঝড় পুজোর সময় আছড়ে পড়ছে সত্যিই? আতঙ্কিত না হয়ে জেনে নিন বাস্তবটা

উচ্চবর্ণ, SC থেকে OBC- তালিকায় জাতপাতের ভারসাম্য

সেই আবহে উত্তরপ্রদেশ থেকে যে আটজনকে রাজ্যসভায় পাঠাতে চলেছে বিজেপি, তাতে পুরোপুরি ভারসাম্য নীতি বজায় রাখা হয়েছে। কারণ আটজনের মধ্যে তিনজন প্রার্থী হলেন উচ্চবর্ণের। তিনজন ওবিসি (অন্যান্য অনগ্রসর শ্রেণি) প্রার্থী আছেন। আর বাকি দু'জন প্রার্থীকে তফসিলি জাতির (এসসসি) শ্রেণি থেকে বেছে নিয়েছে বিজেপি। ব্রাহ্মণ থেকে শুরু করে পাল, কুড়মিরা বিজেপির তালিকায় ঠাঁই পেয়েছেন। আছেন দু'জন মহিলাও।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More