...
...
Next Story

Sooryavanshi heated Exchange: থ্রিলার ম্যাচে রেগে লাল বৈভব সূর্যবংশী! শ্রীলঙ্কার প্লেয়ারকে ধাক্কা,শেষে চড়ল পারদ

সঠিক কারণটি জানা না গেলেও মনে করা হচ্ছে যে, মাথুলানের উদযাপন কিংবা ম্যাচ শেষে তাঁকে বলা কোনও কথা,এর মধ্যে কোনও একটি বিষয় নিয়ে ওই সূর্যবংশী অসন্তুষ্ট ছিলেন।

Published on: Jun 15, 2026, 19:43:37 IST
Advertisement

শ্রীলঙ্কার ডাম্বুলায় ভারত এ দল বনাম শ্রীলঙ্কা এ দলের সোমবারের ম্যাচ ঘিরে ছিল পরতে পরতে উত্তেজনা। টানটান ম্যাচের শেষ গড়ায় সুপার ওভারে। শেষে ১ বল-এ ভারতের দরকার ছিল ৮ রান। তবে সেই টার্গেটে পৌঁছতে পারেনি তিলক ভর্মার নেতৃত্বাধীন ভারতীয় এ দল। এদিকে, ম্যাচ শেষে ১৫ বছর বয়সী সূর্যবংশীকে দেখা যায় মেজাজ হারাতে। তিনি শ্রীলঙ্কার এক ক্রিকেটারকে ধাক্কা দিলে, সেই ক্রিকেটার সূর্যবংশীকেও ধাক্কা দেন। পারদ চড়ে ম্যাচের শেষে!

থ্রিলার ম্যাচে রেগে লাল সূর্যবংশী! শ্রীলঙ্কার প্লেয়ারকে ধাক্কা, শেষে চড়ল পারদ
থ্রিলার ম্যাচে রেগে লাল সূর্যবংশী! শ্রীলঙ্কার প্লেয়ারকে ধাক্কা, শেষে চড়ল পারদ

ম্যাচের শেষ বল করছিলেন কুগাথাস মাথুলানে। শেষ বল-এ ভারতের ৮ রান দরকার ছিল। মাথুলানে এক নিখুঁত ইয়র্কার দিতেই, হঠাৎই উদযাপনে মেতে ওঠেন তিনি। সঠিক কারণটি জানা না গেলেও মনে করা হচ্ছে যে, মাথুলানের উদযাপন কিংবা ম্যাচ শেষে তাঁকে বলা কোনও কথা,এর মধ্যে কোনও একটি বিষয় নিয়ে ওই সূর্যবংশী অসন্তুষ্ট ছিলেন। এরপর খেলোয়াড়দের সঙ্গে সূর্যবংশীর উত্তপ্ত বাক্যবিনিময় হয় এবং সূর্যবূংশী, শ্রীলঙ্কার ওই তারকা খেলোয়াড়কে ধাক্কা দেন। ওই ক্রিকেটারকেও দেখা যায় সূর্যবংশীকে ধাক্কা দিতে। মাঝে এসে, মাঝে এসে শ্রীলঙ্কার ক্রিকেটার নিরোসান দিকাওয়েলা দুই তরফের রাগ নিরসনে সচেষ্ট হন।

খেলোয়াড়রা যখন একে অপরের সঙ্গে করমর্দন শুরু করলেন, তখনও সূর্যবংশী অসন্তুষ্ট ছিলেন। প্যাভিলিয়নে ফেরার পথে সতীর্থদের তাঁকে শান্ত করতে হয়েছিল। ধারাভাষ্যকাররা মন্তব্য করেন যে, দিনভর এমন এক রুদ্ধশ্বাস লড়াইয়ের পর এমন পরিস্থিতি দেখাটা মোটেও সুখকর ছিল না।

এদিকে, সূর্যবংশীর মেজাজ হারানোর ঘটনা নতুন নয়। নিজের ক্যারিয়ারে প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডায় জড়ানোর ঘটনা সূর্যবংশীর জন্য এটাই প্রথম নয়। গত বছর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে আউট হওয়ার পর আলি রাজার সঙ্গে তিনি তর্কে জড়িয়ে পড়েছিলেন। সুপার ওভারেই ম্যাচ ভারতীয় এ দলের পকেট থেকে বেরিয়ে যায়। জয় পায় শ্রীলঙ্কা এ দল।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe