Vaibhav Sooryavanshi: ভারতীয় ক্রিকেটের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সি এই প্লেয়ারের উপর অগাধ আস্থা রয়েছে ক্রিকেটপ্রেমীদের। ভারতীয় ক্রিকেটারের প্রতি প্রত্যাশা একেবারে তুঙ্গে ভক্তদের। আর সেটাই বোধহয় কিছু ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়ায়। গত ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্যাট করতে নেমেই ১৪ রানে আউট হয়ে মাঠ ছাড়েন বৈভব। তাতে মন খারাপ হয়েছিল ভক্তদের। যদিও শ্রীলঙ্কার মাটিতে ভারত ‘এ’ দলের হয়ে দ্বিতীয় ম্যাচেই সেই মন খারাপ ভুলিয়ে দিলেন তিনি। তবে হাফ সেঞ্চুরির কাছে গিয়েও ফিরে আসতে হল ভারতের তরুণ তুর্কিকে।
ওয়ানডেতে টি-টোয়েন্টির মতো ব্যাটিং

আফগানিস্তানের এ দলের বিরুদ্ধে বৃহস্পতিবার প্রথমে ব্যাটিং করতে নামে টিম ইন্ডিয়া। এদিন ওপেনিং করতে এসেই ব্যাট হাতে ঝড় তোলেন বৈভব সূর্যবংশী। মাত্র ২২ বলে ৪৪ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেন তিনি। আফগানদের বিরুদ্ধে শুরু থেকেই বোলারদের ওপর চড়াও হয় এই বাঁহাতি ব্যাটার। বিশেষ করে পেসারদের বিরুদ্ধে অত্যন্ত সাবলীল দেখিয়েছে তাঁকে। নিজের এই ঝোড়ো ইনিংসে ২১ বলের মধ্যে ৯টি বাউন্ডারি মারেন তিনি। মাঠে যেভাবে তিনি খেলছিলেন, তাতে মনে হচ্ছিল ভারত ‘এ’ দলের হয়ে তার প্রথম অর্ধশতরান পাওয়াটা স্রেফ সময়ের অপেক্ষা। কিন্তু ঠিক তখনই ঘটে ছন্দপতন। আবদুল্লা আহমেদজাইয়ের একটি বল হালকা হাতে থার্ডম্যান অঞ্চলে খেলার চেষ্টা করেছিল বৈভব। কিন্তু বল ব্যাটের কানায় লেগে উইকেটকিপার ইশাক রহিমির দস্তানায় চলে যায়। ফলে ২২ বলে ৪৪ রান করেই প্যাভিলিয়নে ফিরতে হয় তাঁকে। মাত্র ৬ রানের জন্য অর্ধশতরান হাতছাড়া হলেও, ৯টি চারে সাজানো তার এই ঝোড়ো ইনিংস ভারতীয় শিবিরকে নিশ্চিতভাবেই স্বস্তি দেবে। অন্যদিকে, ৩৫ওভার শেষে ভারতের রান ২৩৫/৩।
চলতি বছরের আইপিএল থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছে বৈভব সূর্যবংশী। আইপিএলে বাকিদের ছাপিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে ‘কমলা টুপি’ জিতেছেন বিহারের এই তরুণ তুর্কি। একই সঙ্গে টুর্নামেন্টের সর্বোচ্চ স্ট্রাইক রেট এবং ‘সবচেয়ে মূল্যবান ক্রিকেটার’-এর পুরস্কারও ছিনিয়ে নিয়েছেন তিনি। এই মরসুমে বৈভবের ব্যাট থেকে এসেছে রেকর্ড ৭২টি ছক্কা। এর ফলে এক মরসুমে ক্রিস গেলের ৫৯টি ছক্কা মারার ঐতিহাসিক রেকর্ড ভেঙে শীর্ষে চলে এসেছেন বৈভব। আইপিএলে বৈভবের এমন অতিমানবীয় পারফরম্যান্স দেখে ক্রিকেট বিশেষজ্ঞরা তাঁকে দ্রুত ভারতের সিনিয়র দলে নেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন। ক্রিকেট বোর্ডও সেই পথেই হেঁটেছে। আসন্ন আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের পাশাপাশি এশিয়ান গেমসের দলেও তাকে সুযোগ দেওয়া হয়েছে। যদি আয়ারল্যান্ড সফরে বৈভবের অভিষেক হয়, তবে ভারতের জার্সিতে সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে সবচেয়ে কম বয়সি ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখবেন তিনি। সেই মেগা মঞ্চে নামার আগেই নিজেকে ঝালিয়ে নিচ্ছেন বৈভব। আর আজকের এই ইনিংসটি তাঁর আত্মবিশ্বাস যে অনেকটাই বাড়িয়ে দেবে, তা বলাই বাহুল্য।
{{/usCountry}}চলতি বছরের আইপিএল থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছে বৈভব সূর্যবংশী। আইপিএলে বাকিদের ছাপিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে ‘কমলা টুপি’ জিতেছেন বিহারের এই তরুণ তুর্কি। একই সঙ্গে টুর্নামেন্টের সর্বোচ্চ স্ট্রাইক রেট এবং ‘সবচেয়ে মূল্যবান ক্রিকেটার’-এর পুরস্কারও ছিনিয়ে নিয়েছেন তিনি। এই মরসুমে বৈভবের ব্যাট থেকে এসেছে রেকর্ড ৭২টি ছক্কা। এর ফলে এক মরসুমে ক্রিস গেলের ৫৯টি ছক্কা মারার ঐতিহাসিক রেকর্ড ভেঙে শীর্ষে চলে এসেছেন বৈভব। আইপিএলে বৈভবের এমন অতিমানবীয় পারফরম্যান্স দেখে ক্রিকেট বিশেষজ্ঞরা তাঁকে দ্রুত ভারতের সিনিয়র দলে নেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন। ক্রিকেট বোর্ডও সেই পথেই হেঁটেছে। আসন্ন আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের পাশাপাশি এশিয়ান গেমসের দলেও তাকে সুযোগ দেওয়া হয়েছে। যদি আয়ারল্যান্ড সফরে বৈভবের অভিষেক হয়, তবে ভারতের জার্সিতে সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে সবচেয়ে কম বয়সি ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখবেন তিনি। সেই মেগা মঞ্চে নামার আগেই নিজেকে ঝালিয়ে নিচ্ছেন বৈভব। আর আজকের এই ইনিংসটি তাঁর আত্মবিশ্বাস যে অনেকটাই বাড়িয়ে দেবে, তা বলাই বাহুল্য।
{{/usCountry}}