...
...
Next Story

Keralam New Chief Minister: ১০ দিনের জল্পনার অবসান! কংগ্রেসের মাস্টারস্ট্রোক, কেরলের মুখ্যমন্ত্রীর কুর্সিতে সতীশন

Kerala New Chief Minister: অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল এবং বর্ষীয়ান কংগ্রেস নেতা রমেশ চেন্নিথালার মতো হেভিওয়েট নেতাদের নাম আলোচনায় থাকলেও, শেষ পর্যন্ত ভিডি সতীশনের জনপ্রিয়তা ও রণকৌশলকেই সিলমোহর দিল এআইসিসি।

Published on: May 14, 2026, 13:38:01 IST
Advertisement

Kerala New Chief Minister: দীর্ঘ ১০ দিনের টানটান উত্তেজনার অবসান। রুদ্ধশ্বাস জল্পনা ও ম্যারাথন বৈঠকের পর অবশেষে কেরলের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে প্রবীণ কংগ্রেস নেতা ভিডি সতীশনের নাম ঘোষণা করল কংগ্রেস। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করলেন কেরল কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেত্রী দীপা দাশমুন্সি। কেরলে সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে বিরাট জয়ের পর মুখ্যমন্ত্রী পদ নিয়ে হাত শিবিরে জোর জল্পনা চলছিল। শেষ পর্যন্ত সব জল্পনার অবসান ঘটিয়ে ৬১ বছর বয়সি সতীশনকেই মুখ্যমন্ত্রী হিসেবে বেঁচে নিয়েছে কংগ্রেস হাইকমান্ড।

কেরলের মুখ্যমন্ত্রীর কুর্সিতে ভিডি সতীশন (PTI)
কেরলের মুখ্যমন্ত্রীর কুর্সিতে ভিডি সতীশন (PTI)

গত ৪ মে কেরল বিধানসভা নির্বাচনে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রাটিক ফ্রন্ট (ইউডিএফ) টানা এক দশকের বাম শাসনের অবসান ঘটিয়ে জয়ী হয়। তবে ফল ঘোষণার পর অন্যান্য রাজ্যে দ্রুত সরকার গঠন হলেও কেরলে কংগ্রেস থেকেই মুখ্যমন্ত্রী বাছাই করা হবে, তা নিশ্চিত থাকা সত্ত্বেও, কিন্তু কে হবেন, তা নিয়েই যাবতীয় সংশয় ছিল। মুখ্যমন্ত্রী পদ নিয়ে কংগ্রেসের অন্দরে তীব্র দড়িটানাটানি চলছিল। অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল এবং বর্ষীয়ান কংগ্রেস নেতা রমেশ চেন্নিথালার মতো হেভিওয়েট নেতাদের নাম আলোচনায় থাকলেও, শেষ পর্যন্ত সতীশনের জনপ্রিয়তা ও রণকৌশলকেই সিলমোহর দিল এআইসিসি। এদিন দিল্লিতে দলীয় সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানান কংগ্রেস নেত্রী দীপা দাশমুন্সি। তিনি ঘোষণা করেন, 'তিরুবনন্তপুরমে গত ৭ মে কংগ্রেস বৈঠকে বসে এবং সর্বসম্মতিতে সিদ্ধান্ত নেন যে কংগ্রেস সভাপতি কেরলমের নতুন নেতা নিয়োগ করবেন। ভিডি সতীশনকে সিএলপি-র নেতা হিসাবে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe