...
...
Next Story

Tamil Nadu: তামিলনাড়ুতে টানটান উত্তেজনা! ম্যাজিক ফিগার স্পর্শ, ক্লাইম্যাক্সে বাজিমাত বিজয়ের

Tamil Nadu: বিধানসভা নির্বাচনের পর অদ্ভুত এক অচলাবস্থা তৈরি হয়েছে দক্ষিণ ভারতের রাজ্যে। ১০৮ আসনে জয়ী হয়েছে বিজয়ের টিভিকে। সরকার গঠনের জন্য ম্যাজিক ফিগার ১১৮। অর্থাৎ ১০ আসন কম পড়ছে। কংগ্রেসের সমর্থন পেলেও, সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছতে পারছে না।

Published on: May 8, 2026, 20:09:53 IST
Advertisement

Tamil Nadu: তামিলনাড়ুর দ্রুত পরিবর্তনশীল রাজনৈতিক প্রেক্ষাপটে সরকার গঠনের চাবিকাঠি এখন অভিনেতা-রাজনীতিবিদ থলপতি বিজয়ের হাতে। বিভিন্ন বিরোধী দলের সমর্থন পাওয়ার পর বিজয়ের দল 'তামিলগা ভেত্রি কাজাগাম' (টিভিকে) এখন সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের ম্যাজিক ফিগার পার করার দ্বারপ্রান্তে। এর আগে বিধানসভা নির্বাচনে বিজয়ের দল ১০৮টি আসন জিতে একক বৃহত্তম শক্তি হিসেবে উঠে এসেছে (বিজয় নিজে দুটি আসনে জেতায় একটি ছাড়লে সংখ্যাটি দাঁড়াবে ১০৭)। কিন্তু ম্যাজিক ফিগার ১১৮ থেকে তারা কিছুটা দূরে। তার মধ্যেই চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল দ্রাবিড় মুন্নেত্রা কাজাগাম (ডিএমকে) এবং অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্রা কাজাগাম (এআইএডিএমকে) তামিলনাড়ুতে সরকার গঠনের লক্ষ্যে জোট বাঁধতে পারে বলে জল্পনা চলছিল।

চেন্নাইয়ে টানটান উত্তেজনা! (সৌজন্যে টুইটার)
চেন্নাইয়ে টানটান উত্তেজনা! (সৌজন্যে টুইটার)

এনডিটিভি-র প্রতিবেদন অনুসারে, বিধানসভা নির্বাচনের পরই অদ্ভুত এক অচলাবস্থা তৈরি হয় দক্ষিণ ভারতের রাজ্যে। ১০৮ আসনে জয়ী হয়েছে বিজয়ের টিভিকে। সরকার গঠনের জন্য ম্যাজিক ফিগার ১১৮। অর্থাৎ ১০ আসন কম পড়ে। কংগ্রেসের সমর্থন পেলেও, সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছতে পারছিল না তারা। রাজ্যপাল বারবার ফিরিয়ে দিচ্ছিলেন বিজয়কে। আর সেই সুযোগকেই কাজে লাগাচ্ছিল প্রতিপক্ষ দুই দল ডিএমকে এবং এআইএডিএমকে। তামিলনাড়ুতে সরকার গঠনের লক্ষ্যে ডিএমকে এবং এআইএডিএমকে-এর মধ্যে সম্ভাব্য জোট নিয়ে জল্পনা-কল্পনা শুরু হওয়ার পর, বিজয় হুঁশিয়ারি দিয়েছিলেন যে টিভিকে-এর ১০৭ জন বিধায়কই একযোগে পদত্যাগ করবেন। তবে শুক্রবার কংগ্রেসের পর বিজয়ের দলকে সমর্থনের কথা জানিয়েছে দুই বামপন্থি দল সিপিআই ও সিপিআই (এম)। এর পাশাপাশি থল তিরুমাভালাভানের নেতৃত্বাধীন ভিডুথালাই চিরুথাইগাল কাচ্চিও (ভিসিকে) বিজয়কে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে। এই নতুন জোটের ফলে বিজয়ের পক্ষে এখন প্রয়োজনীয় সংখ্যক বিধায়ক রয়েছে।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, কংগ্রেস, ভিসিকে এবং দুই বামপন্থী দল (সিপিআইএম ও সিপিআই) থলপতি বিজয়কে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচনের ফলাফলে একক দল হিসেবে বিজয় ১০৮টি আসন পেলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮টি থেকে ১০টি আসন দূরে ছিলেন। বিজয় জয় পেয়েছেন দুটি আসনে। তাঁকে একটি আসন ছেড়ে দিতে হবে। এতে টিভিকের আসনের সংখ্যা দাঁড়াবে ১০৭-এ। কিন্তু জোটের সমর্থনে আসন সংখ্যা দাঁড়াবে ১২০-এর ম্যাজিক ফিগারে। অন্যদিকে, কংগ্রেসের এই দলবদলকে চরম কটাক্ষ করেছে বিজেপি। এক্স হ্যান্ডেলে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বি এল সন্তোষ বলেছেন, 'তামিলনাড়ু সরকার কে গঠন করবে তা কেবল সময়ই বলবে। তবে একটা কথা নিশ্চিত... কংগ্রেসকে শেষ পর্যন্ত লজ্জাযর মুখে পড়তে হবে।' উল্লেখ্য, বুধবার ৫৫ বছরের জোট ভেঙেছে কংগ্রেস-ডিএমকে। তামিলনাড়ুতে নতুন সরকার গঠনের জন্য তারা সুপারস্টার বিজয়ের দল তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে)-কে সমর্থন জানায়।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe