...
...
Next Story

Virat Kohli: এদিকে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভাইরাল কোহলির তির-ধনুক সেলিব্রেশন! ওদিকে,হ্যারি কেনের মুখে ‘বিরাট’ নাম,কেন?

রাত পোহালেই ভারতীয় ক্রিকেটের ‘কিং’ হিসাবে পরিচিত বিরাট কোহলির জন্মদিন। তবে তার আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে ঘিরে চলছে চরম আলোচনা।

Published on: Nov 4, 2026, 16:32:24 IST
Advertisement

নিউজিল্যান্ডের বিরুদ্ধে আজ সিরিজের প্রথম ওয়ানডে ৫ উইকেটে জিতে নিয়েছে ভারত। রো-কো জুটির এই ম্যাচে এদিন প্রথম থেকে আগুন ঝরিয়েছেন ভারতের বোলাররা। ওদিকে, ব্যাট হাতে কিং কোহলির অনবদ্য ৭৪ও ভারতকে ডাক ওয়ার্থ লুইস পন্থায় খেলা ম্যাচে সুবিধার জায়গায় পৌঁছে দেয়। তবে আজকের ম্যাচের মাঝে বেশ কয়েকটি মুহূর্তের দৃশ্য ভাইরাল হতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়। আর সেই দৃশ্যকে কেন্দ্র করেই বিরাট কোহলি ফের খবরে। তবে এর আগে, এক প্রেস কনফারেন্সে ইংল্যান্ডের সুপারস্টার ফুটবলার হ্যারি কেনের মুখেও উঠে এসেছে বিরাটের নাম! কেন? দেখে নিন।

এদিকে ভাইরাল কোহলির তির-ধনুক সেলিব্রেশন! ওদিকে, কেনের মুখে বিরাট প্রসঙ্গ, কেন?
এদিকে ভাইরাল কোহলির তির-ধনুক সেলিব্রেশন! ওদিকে, কেনের মুখে বিরাট প্রসঙ্গ, কেন?

রাত পোহালেই ভারতীয় ক্রিকেটের ‘কিং’ হিসাবে পরিচিত বিরাট কোহলির জন্মদিন। তবে তার আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে ঘিরে চলছে চরম আলোচনা। আজকের ম্যাচে, নিউজিল্যান্ডের ব্যাটার নেথান স্মিথের ক্যাচটি স্লিপে এক হাতে ঝাঁপিয়ে ধরেন বিরাট। অবিশ্বাস্য এই ক্যাচ ঘিরে তখন গ্যালারি কার্যত বিরাট-জ্বরে কাঁপছে! বোলার অনশুল কম্বোজ থেকে শুরু করে গোটা টিম উচ্ছ্বসিত। তবে সবার চোখ তখন মাঠের বড় স্ক্রিনে। কারণ ক্যাচ নিয়ে বিরাটের হাত মাটিতে ঠেকেছে কি না, তা খতিয়ে দেখছিলেন থার্ড আম্পায়ার। পরে ওই ক্যাচকে বৈধ বলা হয়, আর স্মিথ আউট হন। এরপর আসে বিরাট কোহলির সেই নজর কাড়া উদযাপনের মুহূর্ত! দুই হাত দিয়ে ধনুক থেকে তির ছোঁড়ার মতো অঙ্গভঙ্গি করেন বিরাট, মুখে তখন তাঁর মুচকি হাসি। আর সেই দৃশ্য ক্যামেরাবন্দি হতেই সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে শুরু হয়ে যায় আলোচনা। দিওয়ালির আগে ভাইরাল হতে থাকে, বিরাটের তির-ধনুক সেলিব্রেশনের দৃশ্য!

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks