Putin Security News: 'চার চাকার দুর্গ' উড়িয়ে আনছেন পুতিন! তাঁর খাওয়া ঘিরে কোন নিরাপত্তার নিয়ম রয়েছে?

ইউক্রেনের সঙ্গে যুদ্ধরত দেশ রাশিয়ার রাষ্ট্রনেতার এই ভারত সফরে পুতিনের একাধিক নিরাপত্তা বলয়ের কথা উঠে আসছে রিপোর্টে।

Published on: Dec 4, 2025, 17:51:47 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে স্বাগত জানাতে তৈরি হচ্ছে দিল্লি। পুতিনের ২৭ ঘণ্টার ভারত সফরে একের পর এক টানা শিডিউল রয়েছে। দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে তাঁর সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নৈশভোজে যোগ দেবেন রুশ প্রেসিডেন্ট। ভারত-আমেরিকা সম্পর্ক, ভারত- ইউরোপ সম্পর্কের প্রেক্ষাপটে ভারত-রুশ সম্পর্কের আঙিনায় পুতিনের ২০২৫ সালের ভারত সফর বেশ তাৎপর্য পূর্ণ। ইউক্রেনের সঙ্গে যুদ্ধরত দেশ রাশিয়ার রাষ্ট্রনেতার এই ভারত সফরে পুতিনের একাধিক নিরাপত্তা বলয়ের কথা উঠে আসছে রিপোর্টে। জানা যাচ্ছে, রাশিয়া থেকে উড়িয়ে আনা হচ্ছে এক বিশেষ অরাস সেনাত গাড়ি। যাকে চার চাকা দুর্গ বললে কম বলা হয়! পুতিনের নিরাপত্তা নিয়ে কিছু তথ্য দেখা যাক।

'চার চাকার দুর্গ' উড়িয়ে আনছেন পুতিন! তাঁর খাওয়া ঘিরে কোন নিরাপত্তার নিয়ম রয়েছে?. (Photo by Alexander SHCHERBAK / POOL / AFP) (AFP)
'চার চাকার দুর্গ' উড়িয়ে আনছেন পুতিন! তাঁর খাওয়া ঘিরে কোন নিরাপত্তার নিয়ম রয়েছে?. (Photo by Alexander SHCHERBAK / POOL / AFP) (AFP)

আসছে অরাস সেনাত

বুলেটপ্রুফ অরাস সেনাত লিমোজিনে ভ্রমণ করেন, যা গ্রেনেড-প্রতিরোধ, জরুরি অক্সিজেন, অগ্নি দমন এবং উন্নত যোগাযোগের মাধ্যমে ডিজাইন করা হয়েছে। এই গাড়িতে থাকা নিরাপত্তা অনেক সময় তুলনা করা হয় দুর্গের সঙ্গেও। এদিকে, নিরাপত্তার বেষ্টনীতে ঠাসা তাঁর এয়ারক্রাফ্ট Ilyushin IL-96-300PU তে রয়েছে জিম, কমিউনিকেশন সিস্টেম, মেডিক্যাল সেন্টার, কনফারেন্স রুম।

পুতিনের খাওয়া দাওয়া ঘিরে নিরাপত্তা

জানা যায়, পুতিন যেখানেই যান, সেখানে তিনি নিজের 'ফুড কনভয়' নিয়ে যান। তাঁর জন্য যাঁরা রান্না করেন,তাঁদের বহু সময়ই গ্লাভস বদলাতে হয়। ইউনিফর্ম বদলাতে হয়। তাঁদের হাত পরীক্ষা করে দেখা হয়, কোনও কাটাছঁড়া আছে কি না! পুতিনের জন্য যে ডিশই তৈরি করা হয় বা রান্না করা হয়, তা আগে তাঁর বডিগার্ডরা চেখে দেখেন। তাঁরা সবুজ সংকেত দিলে তবেই তা দেওয়া হয় পুতিনকে। তিনি ফাস্ট ফুড এড়িয়ে চলেন এবং রাতে মাংস সীমিত করেন। তিনি এগপ্ল্যান্ট, অলিভিয়ার সালাদ এবং গেম লিভার পছন্দ করেন, অফিসিয়াল অনুষ্ঠানে আদা চা পান করেন এবং খুব কমই অ্যালকোহল পান করেন।

পুপ সুটকেস

পুতিনের নানান নিরাপত্তার মধ্যে রয়েছে বিশেষ পুপ সুটকেস। সেটিতে পুতিনের শরীরের বর্জ্য ফেলা হয়। বিদেশ সফরকালে পুতিনের পুপ সুটকেস ব্যবহার হয়। রিপোর্ট বলছে, তিনি যেখানেই পুপ সুটকেস ব্যবহার করুননা কেন, তা উড়িয়ে নিয়ে যাওয়া হয় রাশিয়ায়।

( Haryana kids murder: নিজের চেয়ে সুন্দর মেয়ে দেখলেই 'বিরক্তি'! হিংসা?বাড়ির ছোট্ট কন্যাকে খুন মহিলার, সন্তানকেও..)

বডিগার্ড

কেজিবির প্রোটোকলে থাকা এফএসও পুতিনের বিদেশ সফরের নিরাপত্তা দেখাশোনা করে। তাঁর ব্য়ক্তিগত গার্ডরা হলেন, প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি সার্ভিসের সদস্য। যে সদস্যদের বয়স ৩৫ বছরের মধ্যে হয়। আর ১৮০ সেমি দৈর্ঘ্য হয়। এঁদের শারীরিকভাবে সুস্থ, যুদ্ধের জন্য প্রস্তুত এবং মানসিকভাবে স্থিতিশীল হতে হয়। বিদেশী ভাষার দক্ষতা, পুঙ্খানুপুঙ্খ পটভূমি পরীক্ষা এবং আনুগত্য পরীক্ষা বাধ্যতামূলক এঁদের জন্য।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More