Abhishek on Gyanesh Kumar Honesty: ‘আমরা বিশ্বাস করতে চাই যে জ্ঞানেশ কুমার সৎ’, মমতার পাশে বসেই বললেন অভিষেক! এবার?
Abhishek on Gyanesh Kumar Honesty: ‘আমরা বিশ্বাস করতে চাই যে জ্ঞানেশ কুমার সৎ’ - বড় মন্তব্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে। হঠাৎ কেন এমন কথা বললেন ডায়মন্ড হারবারের সাংসদ?
Abhishek on Gyanesh Kumar Honesty: পাশেই বসে মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসময় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ‘জ্ঞানেশ কুমারজি’ বলে সম্বোধন করলেন অভিষেক। যে মুখ্য নির্বাচন কমিশনার অসংখ্যবার ‘ভ্যানিশ কুমার’ হিসেবে কটাক্ষ করেছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী। আজ ভাইপো অভিষেক জ্ঞানেশকে ‘জি’ বলে সম্বোধন করেছেন। তবে তাঁকে চাঁচাছোলা ভাষায় আক্রমণও শানিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ। তাঁকে কটাক্ষ করে অভিষেক বলেছেন, ‘আমরা বিশ্বাস করতে চাই যে জ্ঞানেশ কুমার সৎ।' যিনি পশ্চিমবঙ্গে বিজেপিকে ১৫০টি আসন উপহার দিয়েছেন বলে দাবি করেছেন ডায়মন্ড হারবারের সাংসদ।

বিজেপি আসলে ৫৮টি আসনে জিতেছে, দাবি অভিষেকের
অভিষেকের দাবি, ‘পশ্চিমবঙ্গে এমন ১৫০টি বিধানসভা আসন ছিল, যেখানে নাম ডিলিট হওয়া ভোটার এবং আন্ডার অ্যাডজুডিকেশন থাকা ভোটারের সংখ্যা জয়ের মার্জিনের থেকে বেশি। এই ১৫০টি আসন জ্ঞানেশ কুমারজি ভারতীয় জনতা পার্টিকে উপহার দিয়েছেন। এটা ২০৮ থেকে বিয়োগ করে দিন। কত হয় বিজেপির? ৫৮টি আসন। এই ৫৮টি আসনেই বিজেপি জিতেছে।’
যে কোনও ১টা বিধানসভার সিসিটিভি ফুটেজ দেখান, চ্যালেঞ্জ অভিষেকের
তিনি দাবি করেছেন, ভবানীপুর-সহ ১০০টি বিধানসভা আসনের তালিকা দিয়ে দেবেন, সেখান থেকে একটি আসনের হলেও ভোটগণনার দিনের সিসিটিভি ফুটেজ প্রকাশ করে দেখাক কমিশন। কোন সময়ের সিসিটিভি ফুটেজ দেখাতে হবে, তাও জানিয়েছেন অভিষেক। তাঁর দাবি, বেলা ১২ টা থেকে রাত আটটা বা ন'টা পর্যন্ত সিসিটিভি ফুটেজ প্রকাশ করতে হবে। 'দম' থাকলে ভবানীপুর, রাজারহাট নিউ টাউন, সাতগাছিয়ার মতো আসনের সিসিটিভি ফুটেজ প্রকাশ করে দেখাক কমিশন।
‘আমরা বিশ্বাস করতে চাই যে জ্ঞানেশ কুমার সৎ'
অভিষেক দাবি করেছেন, তাঁর লোকসভা কেন্দ্রের মধ্যে থাকা সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রে গণনার প্রথম ১২টি রাউন্ডে ১২,০০০ ভোটে এগিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু পরবর্তী সাত রাউন্ড গণনার সময় তৃণমূল এজেন্টকে মেরে বের করে দেওয়া হয়। জ্ঞানেশের যদি ‘সাহস’ থাকে এবং তিনি যদি ‘সৎ’ হন, তাহলে কমিশন সেই সিসিটিভি ফুটেজ প্রকাশ বের করে দেখাক বলে দাবি করেন অভিষেক। সেইসঙ্গে তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করতে চাই যে জ্ঞানেশ কুমার সৎ।'
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


