...
...
Next Story

Rain and storm Forecast: ৫০ থেকে ৬০ কি.মি বেগে ঝোড়ো হাওয়া, বৃষ্টি ভিজবে বহু রাজ্য়! IMDর আবহাওয়ার পূর্বাভাস একনজরে

কোথায় কোথায় ঝড় বৃষ্টির তাণ্ডবের পূর্বাভাস রয়েছে!

Published on: Apr 7, 2026, 19:02:28 IST
Advertisement

চলছে ভরা চৈত্র। আর সেই চৈত্রেই একের পর এক বিকেলে কালবৈশাখীর দাপট দেখা গিয়েছে বাংলায়। দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই জরি হয়েছে হলুদ সতর্কতা। ৩০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে জেলায় জেলায় বইতে পারে দমকা হাওয়া। সঙ্গে বর্ষণ! আজও কলকাতায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে হালকা থেকে বৃষ্টির দাপট দেখা দিতে পারে, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। এদিকে, শুধু পশ্চিমবঙ্গই নয়। ভারতের বিভিন্ন রাজ্যে আগামী কয়েকদিন তুমুল ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

৫০ থেকে ৬০ কি.মি বেগে ঝোড়ো হাওয়া, বৃষ্টি কোথায় কোথায়? IMDর পূর্বাভাস বলছে... (Photo by ANDREW CABALLERO-REYNOLDS / AFP) (AFP)
৫০ থেকে ৬০ কি.মি বেগে ঝোড়ো হাওয়া, বৃষ্টি কোথায় কোথায়? IMDর পূর্বাভাস বলছে... (Photo by ANDREW CABALLERO-REYNOLDS / AFP) (AFP)

তুষারপাত, সঙ্গে ৪০-৫০ কিমি বেগে হাওয়া-

আইএমডির পূর্বাভাস বলছে, ৭ থেকে ১০ এপ্রিলের মধ্যে জম্মু ও কাশ্মীর, হিমাচল, উত্তরাখণ্ডে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই রাজ্যগুলিতে ঝড় বৃষ্টির তাণ্ডবের সঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে, সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টার বেগে হাওয়া বইতে পারে। কাশ্মীরে ৭ এপ্রিল, ও হিমাচলে ৮ এপ্রিল বিক্ষিপ্ত বর্ষণের সম্ভাবনা রয়েছে।

দিল্লির পরিস্থিতি-

৭ থেকে ৮ এপ্রিল দিল্লি, হরিয়ানা, পশ্চিম উত্তর প্রদেশ পূর্ব রাজস্থান, পঞ্জাবে বিক্ষিপ্ত বর্ষণ হতে পারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। রাজস্থানে ঝড় বৃষ্টির তাণ্ডবের পূর্বাভাস রয়েছে। সেখানে ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিতে ঝড় বইতে পারে। বেগ বেড়ে ৭০ কি.মি প্রতি ঘণ্টার বেগ হতে পারে।

উত্তর পূর্বেও বৃষ্টি-

এদিকে, বৃষ্টির দাপট থেকে বাদ যাচ্ছেনা উত্তর পূর্বের রাজ্যগুলি। ৭,৯,১২ এপ্রিল অরুণাচল প্রদেশের বিক্ষিপ্ত জায়গায় বর্ষণের সম্ভাবনা রয়েছে। অসম মেঘালয়তে ৮ ও ১২ এপ্রিল বর্ষণ হতে পারে। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামেও একই রকমের আবহাওয়া থাকবে।

হিমালয় পাদদেশ সংলগ্ন এলাকা, সিকিম, বিহারে ৮ এপ্রিল ভোরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বর্ষণ হতে পারে।ঝাড়খণ্ড, ওড়িশায় ৭ ও ৮ এপ্রিল ঝড় বৃষ্টি হতে পারে।

দক্ষিণ ভারতের পরিস্থিতি কী-

মাঝারি বর্ষণের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বয়ে যেতে পারে তামিলনাড়ু, তেলাঙ্গানা, অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটকের কিছু অংশে। তবে এটি ৭ থেকে ১০ এপ্রিল পর্যন্ত চলবে।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe