বঙ্গোপসাগরে ফুঁসছে সাইক্লোন অর্ণব। এই সাইক্লোন সোমবার মধ্যরাত থেকেই ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আর মঙ্গলবার তা আরও শক্তি বাড়িয়ে নিতে পারে। এমনই রিপোর্ট রয়েছে আবহাওয়া দফতরের। ইতিমধ্যেই আইএমডির তরফে ৪ রাজ্যে সতর্কতা জারি হয়েছে। আইএমডি বলছে, অন্ধ্রপ্রদেশের উপকূলের মধ্যে দিয়ে বয়ে যেতে পারে এই ঝড়। মূলত, ইয়ানমের কাছে বাপতালা ও বিশাখাপত্তনমের মধ্যে দিয়ে এই ঝড়ের বয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে। এদিকে, এই সাইক্লোনের প্রভাব পশ্চিমবঙ্গেও পড়তে চলেছে। মঙ্গলবার থেকে বাংলার আবহাওয়া কেমন থাকবে দেখে নেওয়া যাক।

দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। ওই দিন, কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পূর্বাভাস রয়েছে।এরপর বুধবার, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভবানা রয়েছে। এই জেলাগুলিতে বইতে পারে দমকা হাওয়া। সেদিন, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও ঝোড়ো হাওয়া বইবে, সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি। বৃহস্পতিবার, কলকাতা-সহ দক্ষিণের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায় ভারী বৃষ্টি চলবে। ঝোড়ো হাওয়ার দাপট থাকবে, দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে। এরপর শুক্রবার, দক্ষিণের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরই সঙ্গে ভিজতে পারে কলকাতাও। মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে বইতে পারে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃহস্পতিবার থেকে ঝড়বৃষ্টি শুরু হবে। উত্তরের সব জেলায় শনিবারও বিক্ষিপ্ত বর্ষণ হবে।
এদিকে, আইএমডি বলছে, সাইক্লোন অর্ণবের গতি ১১৫ থেকে ১২৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় হতে পারে, যা সর্বোচ্চ ১৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত পৌঁছে যেতে পারে। অন্যদিকে, বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্রে মৎস্যজীবীদের গতিবিধি নিয়ন্ত্রণ করা হয়েছে। অন্ধ্র প্রদেশ , ওড়িশা ইতিমধ্যেই এই ঝড় মোকাবিলায় তৈরি রয়েছে। এছাড়াও পূর্ব উত্তর প্রদেশ বিহারও প্রস্তুত। এনডিআরএফ, এসডিআরএফ প্রস্তুত রয়েছে এই ঝড়ের মোকাবিলা করতে। পশ্চিমবঙ্গও এই সাইক্লোনের দাপটে প্রবল বর্ষণের সাক্ষী হতে পারে, বলে আশঙ্কা করা হচ্ছে। এই সাইক্লোন ঘিরে অ্যালার্ট জারি করা হয়েছে, অন্ধ্রপ্রদেশ, তেলাঙ্গানা,ওড়িশা, ছত্তিশগড়, পুদুচেরিতে।
{{/usCountry}}এদিকে, আইএমডি বলছে, সাইক্লোন অর্ণবের গতি ১১৫ থেকে ১২৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় হতে পারে, যা সর্বোচ্চ ১৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত পৌঁছে যেতে পারে। অন্যদিকে, বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্রে মৎস্যজীবীদের গতিবিধি নিয়ন্ত্রণ করা হয়েছে। অন্ধ্র প্রদেশ , ওড়িশা ইতিমধ্যেই এই ঝড় মোকাবিলায় তৈরি রয়েছে। এছাড়াও পূর্ব উত্তর প্রদেশ বিহারও প্রস্তুত। এনডিআরএফ, এসডিআরএফ প্রস্তুত রয়েছে এই ঝড়ের মোকাবিলা করতে। পশ্চিমবঙ্গও এই সাইক্লোনের দাপটে প্রবল বর্ষণের সাক্ষী হতে পারে, বলে আশঙ্কা করা হচ্ছে। এই সাইক্লোন ঘিরে অ্যালার্ট জারি করা হয়েছে, অন্ধ্রপ্রদেশ, তেলাঙ্গানা,ওড়িশা, ছত্তিশগড়, পুদুচেরিতে।
{{/usCountry}}