Artificial Intelligence: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) কী একদিন মানুষের অস্তিত্বের জন্য হুমকি হয়ে উঠতে পারে? এমন আশঙ্কা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অ্যানথ্রপিকের মুখ্য কার্যনির্বাহী কর্তা (সিইও) দারিও আমোদে বলেছেন, এআই-এর উন্নয়নের গতি কিছুটা কমিয়ে এর নিরাপত্তা নিশ্চিত করার জন্য আরও সময় প্রয়োজন।

শনিবার সিএনএন-র অ্যান্ডারসন কুপারের সঙ্গে এক সাক্ষাৎকারে এআই মানুষের মৃত্যুর কারণ হতে পারে কিনা, এমন প্রশ্নের মুখোমুখি হন দারিও আমোদে। জবাবে তিনি বলেন, এ বিষয়ে অ্যানথ্রপিকের প্রাক্তন গবেষক জ্যাকব কক্সনের উদ্বেগের সঙ্গে তিনি দ্বিমত পোষণের চেয়ে বেশি একমত। কক্সন সম্প্রতি অ্যানথ্রপিকের চাকরি ছাড়ার পর সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, উন্নত এআই তৈরি করা ব্যক্তিরাই মনে করেন, দশকের শেষ নাগাদ এটি মানবজাতির জন্য ভয়াবহ হুমকি হয়ে উঠতে পারে। তাঁর ওই পোস্টটি ১৫ কোটির বেশি বার দেখা হয়েছে। এই প্রসঙ্গে আমোদে জানান, কক্সন কোনও নির্দিষ্ট সংস্থার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে চাকরি ছেড়েছেন এমন নয়। কোক্সনের এআই-কে নিয়ে উদ্বেগের কারণ যথেষ্ট যুক্তিসঙ্গত।
তিনি আরও বলেন, কক্সনের সঙ্গে সহমত হয়েও তাঁর ধারণা যদি সতকর্তা মেনে সঠিক ভাবে এআই ব্যবহার করা যায়, তাহলে এই ঝুঁকি অনেকটাই কমে। আমোদে অবশ্য এআই মানুষের জন্য বিপদের সম্ভাবনাকে একটি নির্দিষ্ট শতাংশে প্রকাশ করার চেয়ে সম্ভাব্য পরিস্থিতিগুলো কীভাবে তৈরি হচ্ছে, সেদিকে বেশি গুরুত্ব দিতে চান। তিনি বলেন, সবকিছু নির্ভর করবে মানুষ ও প্রতিষ্ঠানগুলো কোন পথে এগোচ্ছে তার ওপর। সঠিক পথে এগোলে বিপদের সম্ভাবনা খুব কম রাখা সম্ভব। অন্যদিকে ভুল পথে এগোলে সেই ঝুঁকি আরও বেড়ে যেতে পারে। আমোদের মতে, এআই নিয়ে নিরাপত্তার ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের একসঙ্গে কাজ করা জরুরি। তবে তিনি সতর্ক করে বলেন, উন্নয়নের গতি একেবারে কমিয়ে দিলেও ঝুঁকি তৈরি হতে পারে। কারণ তখন প্রযুক্তিটির নিয়ন্ত্রণ ভুল ব্যক্তিদের হাতে চলে যাওয়ার আশঙ্কা বাড়তে পারে।
আমোদে এ জন্য ত্রিস্তরীয় ব্যবস্থার কথা উল্লেখ করেন তাঁর ব্লগে। তাঁর প্রস্তাব, বিশ্বে সমস্ত এআই সংস্থাগুলিকে মূল্যায়নের জন্য একটি স্বাধীন নিরপেক্ষা দল তৈরি করা উচিত। যাদের কাজ হবে, সংস্থাগুলির কাজের নজরদারি এবং নিরাপত্তার দিক খতিয়ে দেখা। দ্বিতীয়ত, বিশ্বের গণতান্ত্রিক দেশগুলির মুখ্য এআই সংস্থাগুলি একত্রিত হয়ে এর ব্যবহার সংক্রান্ত বিষয়ে একটি নির্দিষ্ট মানদণ্ড নিশ্চিত করার দায়িত্ব নিক। এ ছাড়া, আন্তর্জাতিক স্তরেও এআই ব্যবহার নিয়ন্ত্রণ করার জন্য নানা চুক্তি সমন্বয়মূলক পদক্ষেপ করা উচিত। আমোদে-এর সঙ্গে সহমত পোষণ করেছেন ওপেন এআই-এর সিইও স্যাম অল্টম্যান এবং টেসলা-র কর্মকর্তা ইলন মাস্ক। অন্যদিকে, রাষ্ট্রসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্কও হুঁশিয়ারি দিয়েছেন, যে বেশি দেরি হওয়ার আগেই এআই-এর নিরাপত্তা নিশ্চিত করতে কড়া আইনি পদক্ষেপ করা প্রয়োজন।
{{/usCountry}}আমোদে এ জন্য ত্রিস্তরীয় ব্যবস্থার কথা উল্লেখ করেন তাঁর ব্লগে। তাঁর প্রস্তাব, বিশ্বে সমস্ত এআই সংস্থাগুলিকে মূল্যায়নের জন্য একটি স্বাধীন নিরপেক্ষা দল তৈরি করা উচিত। যাদের কাজ হবে, সংস্থাগুলির কাজের নজরদারি এবং নিরাপত্তার দিক খতিয়ে দেখা। দ্বিতীয়ত, বিশ্বের গণতান্ত্রিক দেশগুলির মুখ্য এআই সংস্থাগুলি একত্রিত হয়ে এর ব্যবহার সংক্রান্ত বিষয়ে একটি নির্দিষ্ট মানদণ্ড নিশ্চিত করার দায়িত্ব নিক। এ ছাড়া, আন্তর্জাতিক স্তরেও এআই ব্যবহার নিয়ন্ত্রণ করার জন্য নানা চুক্তি সমন্বয়মূলক পদক্ষেপ করা উচিত। আমোদে-এর সঙ্গে সহমত পোষণ করেছেন ওপেন এআই-এর সিইও স্যাম অল্টম্যান এবং টেসলা-র কর্মকর্তা ইলন মাস্ক। অন্যদিকে, রাষ্ট্রসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্কও হুঁশিয়ারি দিয়েছেন, যে বেশি দেরি হওয়ার আগেই এআই-এর নিরাপত্তা নিশ্চিত করতে কড়া আইনি পদক্ষেপ করা প্রয়োজন।
{{/usCountry}}