CM Rekha Gupta: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে রাজধানীতে চলা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি নিয়ে বুধবার 'ককরোচ জনতা পার্টি' (CJP)-কে তীব্র আক্রমণ শানালেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। এই লাগাতার প্রতিবাদের জেরে দিল্লির বিপুল অর্থনৈতিক ক্ষতি হয়েছে দাবি করে বিজেপি নেত্রী প্রশ্ন তোলেন, এই চাপ সৃষ্টিকারী সংগঠনটি কি অন্য অ-বিজেপি শাসিত রাজ্যগুলির সমস্যা নিয়ে কখনও একটি শব্দও উচ্চারণ করেছে?

এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, এই লাগাতার বিক্ষোভের কারণে দিল্লির 'হাজার হাজার কোটি টাকার ক্ষতি' হয়েছে এবং সার্বিক নাগরিক পরিষেবা মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রসঙ্গে বিরোধীদের আক্রমণ করে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, 'এটা অত্যন্ত আশ্চর্যজনক যে এভাবে এসআইআর নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, অথচ দেশে এই প্রথম এমন প্রক্রিয়া চলছে তা নয়। নির্বাচন কমিশন বছরের পর বছর ধরে একাধিকবার এই ধরনের সংশোধন চালিয়ে আসছে। কেন্দ্রে বা রাজ্যে যে দলই ক্ষমতায় থাকুক না কেন, এই রীতিই চলে আসছে। আগে এর বিরুদ্ধে কোনও প্রতিবাদ হয়নি কেন? এখন কেন এই ধরনের আপত্তি তোলা হচ্ছে?'
বিরোধীদের নিশানা করে তিনি আরও বলেন, 'শুধুমাত্র সরকার গড়তে ব্যর্থ হয়েছেন বলেই কী আপনারা একটি গণতান্ত্রিক কাঠামোর কার্যপদ্ধতিকে এভাবে কালিমালিপ্ত করতে চাইছেন? আমি জানতে চাই... আপনারা যদি তামিলনাড়ু বা কেরলে সরকার গড়েন, তবে সেখানে কী এই ধরনের কাজ হবে না? শুধুমাত্র যে রাজ্যগুলিতে আপনারা সরকার গড়তে পারেননি, সেখানেই কী এই ইস্যু নিয়ে আপত্তি দেখা যায়?' সিজেপি-কে সরাসরি আক্রমণ করে দিল্লির মুখ্যমন্ত্রী সংগঠনটিকে আম আদমি পার্টির 'বি-টিম' বলে কটাক্ষ করেন। রেখা গুপ্তা বলেন, 'ওই রাজ্যগুলিতে যখন সংকট দেখা দেয়, তখন এই সিজেপি কোথায় যায়? সেখানে গিয়ে তো প্রতিবাদ করে না? গতকাল পাঞ্জাবে মাদক চক্রের সঙ্গে জড়িত হত্যাকাণ্ডের ঘটনার পর সিজেপি কেন সেখানে গিয়ে বিক্ষোভ দেখাচ্ছে না? তারা কেন কেবল আম আদমি পার্টির দেওয়া রাজনৈতিক নির্দেশে তাদের 'বি-টিম' হয়েই কাজ করে চলেছে?'
সম্প্রতি প্রতিবাদের স্থান হিসেবে বাতিল হওয়া ঐতিহাসিক যন্তর মন্তরে নিষেধাজ্ঞা অমান্য করে বিক্ষোভ দেখানোর অভিযোগে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। তাঁদের গ্রেফতারির পরই মুখ্যমন্ত্রীর এই কড়া প্রতিক্রিয়া সামনে এল। একই সঙ্গে কংগ্রেসকেও তীব্র আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেন, কংগ্রেস এমন বিদেশি শক্তির সঙ্গে হাত মেলাচ্ছে যারা ভারতের অগ্রগতিতে ঈর্ষান্বিত। রেখা গুপ্তা বলেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশে যে উন্নয়নমূলক কাজ চলছে, তাতে দেশবাসী সম্পূর্ণ সন্তুষ্ট। ভারত দ্রুত এগিয়ে চলেছে এবং বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান শক্তিশালী করছে। আর এটাই বিরোধীদের মূল অস্বস্তির কারণ। ভারতকে নিয়ে যারা ঈর্ষান্বিত, বিদেশে থাকা সেই সমস্ত শক্তির সঙ্গে হাত মিলিয়ে বিরোধীরা প্রতিনিয়ত দেশের ক্ষতি করার ষড়যন্ত্র করে চলেছে।'
{{/usCountry}}সম্প্রতি প্রতিবাদের স্থান হিসেবে বাতিল হওয়া ঐতিহাসিক যন্তর মন্তরে নিষেধাজ্ঞা অমান্য করে বিক্ষোভ দেখানোর অভিযোগে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। তাঁদের গ্রেফতারির পরই মুখ্যমন্ত্রীর এই কড়া প্রতিক্রিয়া সামনে এল। একই সঙ্গে কংগ্রেসকেও তীব্র আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেন, কংগ্রেস এমন বিদেশি শক্তির সঙ্গে হাত মেলাচ্ছে যারা ভারতের অগ্রগতিতে ঈর্ষান্বিত। রেখা গুপ্তা বলেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশে যে উন্নয়নমূলক কাজ চলছে, তাতে দেশবাসী সম্পূর্ণ সন্তুষ্ট। ভারত দ্রুত এগিয়ে চলেছে এবং বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান শক্তিশালী করছে। আর এটাই বিরোধীদের মূল অস্বস্তির কারণ। ভারতকে নিয়ে যারা ঈর্ষান্বিত, বিদেশে থাকা সেই সমস্ত শক্তির সঙ্গে হাত মিলিয়ে বিরোধীরা প্রতিনিয়ত দেশের ক্ষতি করার ষড়যন্ত্র করে চলেছে।'
{{/usCountry}}