US-Iran peace deal: ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্কের কথা গোটা বিশ্বের কারও অজানা নয়। তবে সম্প্রতি ইরানের সঙ্গে শান্তি আলোচনাকে ঘিরে একাধিকবার দু'জনের মতানৈক্য প্রকাশ্যে এসেছে। এমনকী নেতানিয়াহুকে পাগল বলতেও পিছুপা হননি ট্রাম্প। আর এবার ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক শান্তিচুক্তির চূড়ান্ত খসড়া তৈরি হতেই 'বন্ধু' নেতানিয়াহুকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ইজরায়েলি প্রধানমন্ত্রীকে অত্যন্ত 'জটিল মানুষ' বলে উল্লেখ করেছেন। ট্রাম্প এও বলেছেন, বেঞ্জামিন নেতানিয়াহু নাকি ইরানের সঙ্গে শান্তি চুক্তি প্রায় 'ভেস্তে দিয়েছিলেন।'

সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ইজরায়েলের প্রধানমন্ত্রী প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প বলেন, 'উনি খুব জটিল প্রকৃতির মানুষ। সত্যি বলতে ওর আমাদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। কারণ, ইরানের কাছে যদি পারমাণবিক অস্ত্র থাকত, তা হলে ইজরায়েল দু'ঘণ্টাও টিকতে পারত না।' মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলার মাধ্যমে ইজরায়েলি প্রধানমন্ত্রী ইরান শান্তি চুক্তিটি প্রায় ভেস্তে দিয়েছিলেন। নেতানিয়াহুর জন্যই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চুক্তিতে বিলম্ব হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তিটি ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। এই চুক্তির মাধ্যমে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালীর দরজার সকলের জন্য খুলে দেওয়া হবে। সেই সঙ্গেই ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ সংক্রান্ত বিষয় নির্ধারণ করা হবে।
তবে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন, ইজরায়েলের পক্ষে এই সিদ্ধান্ত মেনে নেওয়া কঠিন হতে পারে, কারণ তাদের শান্তি আলোচনায় অন্তর্ভুক্ত করা হয়নি। ইজরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি নিয়ে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া জানায়নি। সূত্রের খবর, ইরান এবং লেবাননের হিজবুল্লাহ-সহ তাদের মদদপুষ্ট গোষ্ঠীগুলোর সঙ্গে সংঘাত চালিয়ে যাওয়ার পেছনে ইজরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অভ্যন্তরীণ রাজনৈতিক যোগ রয়েছে। ওই সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ইরান যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়, তাহলে তিনি তেহরানের বিরুদ্ধে আবারও সামরিক হামলা শুরু করবেন অথবা মধ্যপ্রাচ্যের আয়ের ২০ শতাংশের বিনিময়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘মধ্যপ্রাচ্যের অভিভাবক’ হিসেবে প্রতিষ্ঠা করবেন। ট্রাম্পের দাবি, ইরানের সঙ্গে তিনি যে চুক্তিতে পৌঁছেছেন, তা শেষ পর্যন্ত হরমুজ প্রণালীকে 'স্থায়ীভাবে টোলমুক্ত' রাখার নিশ্চয়তা দেবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বর্তমান সুপ্রিম লিডার আয়াতুল্লাহ মোজতবা খামেনি ও সে দেশের নেতৃত্বকে 'বাস্তববাদী' হিসেবে আখ্যায়িত করেছেন। তাঁর মতে, এই নেতৃত্ব চলমান উত্তেজনা প্রশমন ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে বাস্তবসম্মত চিন্তাধারার পরিচয় দিচ্ছে।
উল্লেখ্য, পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে সংযুক্ত করা ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালী আন্তর্জাতিক বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ জলপথ। জ্বালানি পণ্যের বৈশ্বিক বাজারের মোট সরবরাহের এক প্রায় পঞ্চমাংশ এই প্রণালী দিয়ে পরিবহন করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের সঙ্গে যুদ্ধ বেঁধে যাওয়ার পর থেকে এই প্রণালীর ওপর অবরোধ জারি করে ইরান।
{{/usCountry}}উল্লেখ্য, পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে সংযুক্ত করা ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালী আন্তর্জাতিক বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ জলপথ। জ্বালানি পণ্যের বৈশ্বিক বাজারের মোট সরবরাহের এক প্রায় পঞ্চমাংশ এই প্রণালী দিয়ে পরিবহন করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের সঙ্গে যুদ্ধ বেঁধে যাওয়ার পর থেকে এই প্রণালীর ওপর অবরোধ জারি করে ইরান।
{{/usCountry}}