...
...
Next Story

ধুন্ধুমার IPL! VIP টিকিটের দাবিতে বিতর্ক, বিধায়কদের চাপে হস্তক্ষেপ উপ-মুখ্যমন্ত্রীর

ডিকে শিবকুমার বলেন, 'স্পিকার চারটি টিকিট চেয়েছিলেন, কিন্তু টিকিটগুলো ইতোমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে। এখন বেশি সময় নেই, এবং সদস্য সংখ্যাও বেশি... চারটি করে টিকিট দেওয়া সম্ভব নয়।'

Published on: Mar 28, 2026, 11:54:19 IST
Advertisement

শনিবার থেকেই শুরু হতে চলেছে আইপিএল ২০২৬। প্রথম ম্যাচ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু মাঠের লড়াই শুরু হওয়ার আগেই আইপিএল নিয়ে উত্তপ্ত কর্ণাটক। তবে এই উত্তাপ চার-ছক্কা নিয়ে নয়, বরং বিধায়কদের জন্য ‘ফ্রি’ টিকিট এবং ভিআইপি আসনের দাবি ঘিরে। এই আবহে কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার জানালেন, প্রথম ম্যাচের জন্য সকল বিধায়ক দুটি করে টিকিট পাবেন।

বিধায়কদের চাপে হস্তক্ষেপ উপ-মুখ্যমন্ত্রীর (HT_PRINT)
বিধায়কদের চাপে হস্তক্ষেপ উপ-মুখ্যমন্ত্রীর (HT_PRINT)

কর্ণাটক বিধানসভার স্পিকার ইউ টি খাদের বৃহস্পতিবার রাজ্য সরকারকে বলেন, যেন প্রত্যেক বিধায়ক এম চিন্নাস্বামী স্টেডিয়ামে সব ম্যাচে চারটি করে প্রিমিয়াম টিকিট পান। তার আগে বিধায়কেরা তোপ দেগেছিলেন, কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন তাঁদের অসম্মান করছে। এই পরিস্থিতিতে শুক্রবার ভোরে কেএসসিএ প্রেসিডেন্ট ভেঙ্কটেশ প্রসাদ রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও শিবকুমারের সঙ্গে দেখা করেন এবং বিধায়কদের সঙ্গেও আলোচনা করেন। তবে উপ-মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার বিধায়কদের দাবিকে উড়িয়ে দেননি। তিনি বলেন, 'বিধায়কদের দাবি যুক্তিসঙ্গত কারণ ওঁরা সরকারের অংশ। আমি কর্ণাটক রাজ্য ক্রিকেট সংস্থার প্রধানের সঙ্গে কথা বলব যাতে আমাদের বিধায়কদের ম্যাচ দেখার ব্যবস্থা করা যায়।'

পরে অবশ্য তিনি জানান, চারটি করে টিকিটের দাবি অসঙ্গত। ডিকে শিবকুমার বলেন, 'স্পিকার চারটি টিকিট চেয়েছিলেন, কিন্তু টিকিটগুলো ইতোমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে। এখন বেশি সময় নেই, এবং সদস্য সংখ্যাও বেশি... চারটি করে টিকিট দেওয়া সম্ভব নয়। প্রত্যেক বিধায়ক, সাংসদ ও মন্ত্রীরা আগে একটি করে টিকিট পেতেন। আমি অনুরোধ করেছি যাতে দুটি করে পান, যাতে পরিবারের কাউকে সঙ্গে নিয়ে খেলা দেখতে যেতে পারেন। কালকের ম্যাচের জন্য সকলে দুটি করে টিকিট পাবেন। তার পরের ম্যাচগুলির জন্য ফের আলোচনা করব।' তিনি আরও জানান, 'আমি ফোন করে তাঁদের সঙ্গে কথা বলেছি এবং বিধায়কদের একটি অতিরিক্ত টিকিট দিতে বলেছি। ভবিষ্যতেও আমি তাদের সঙ্গে এ বিষয়ে কথা বলব। আগে তারা একটি টিকিট দিত। এখন আমি তাদের দুটি টিকিট দিতে বলেছি। তারা রাজি হয়েছে। আমি আরসিবি এবং কেএসসিএ উভয়ের সঙ্গেই কথা বলেছি।'

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe