Omar Abdullah on PoK: স্বাধীনতা দিবসের মঞ্চ থেকেই পাকিস্তান অধিকৃত কাশ্মীরের (POK) পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdullah)। তাঁর দাবি, ২০১৯ সালে কেন্দ্র যদি জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা ও রাজ্যের মর্যাদা প্রত্যাহার না করত, তাহলে পিওকে-র মানুষ জম্মু ও কাশ্মীরের সঙ্গে একীভূত হওয়ার দাবিতে সরব হতেন।

শনিবার (১৫ আগস্ট) শ্রীনগরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে ওমর আবদুল্লা বলেন, সীমান্তের ওপারে পাক অধিকৃত কাশ্মীরের বর্তমান পরিস্থিতি দেখে তিনি ব্যথিত। গণতান্ত্রিক অধিকারের দাবিতে সেখানে বহু মানুষ নিহত হয়েছেন, অনেকে আহত ও গ্রেফতার হয়েছেন বলেও দাবি করেন তিনি। বক্তৃতায় ওমর আবদুল্লা বলেন, 'যখন আমি সীমান্তের ওপারের পরিস্থিতি দেখি, তখন অনুভব করতে পারি যে আমাদের পূর্বপুরুষরা যে বলতেন, ‘হামলাভার খবরদার, হাম কাশ্মিরি হ্যায় তৈয়ার’ (হামলাকারীরা সাবধান, আমরা কাশ্মিরিরা প্রস্তুত আছি), ঠিকই বলতেন।' তিনি আরও বলেন, ‘পিওকের পরিস্থিতি দেখে আমি ব্যথিত। আমি নিশ্চিত, ২০১৯ সালে জম্মু ও কাশ্মীরের রাজ্যের মর্যাদা ও বিশেষ মর্যাদা বাতিল করা না হলে আজ পিওকের মানুষ জম্মু-কাশ্মীরের সঙ্গে পুনঃএকত্রীকরণের দাবিতে পথে নামতেন।’
জম্মু ও কাশ্মীর বিধানসভায় পিওকের জন্য আসন খালি রাখার বিষয়টিও তুলে ধরেন ওমর। তিনি বলেন, অন্য পাশের প্রতিনিধিদের জন্য এসব আসন খালি রাখা হয়েছে, এই আশায় যে একদিন সেগুলো পূরণ হবে। তাঁর কথায়, 'আমরা এখনও আমাদের বিধানসভায় কয়েকটি আসন ফাঁকা রাখি এই আশায় যে কোনও একদিন হয়তো এই আসনগুলো (পিওকে-র জনপ্রতিনিধিদের দ্বারা) পূরণ হবে।' ১৯৪৭ সালের প্রসঙ্গ টেনে নিজের দাদু এবং জম্মু-কাশ্মীরের প্রথম প্রধানমন্ত্রী শেখ আবদুল্লার কথাও স্মরণ করেন ওমর। তাঁর বক্তব্য, পাকিস্তান থেকে আসা উপজাতীয় হানাদারদের বিরুদ্ধে সে সময় কাশ্মীরের মানুষ লড়াই করেছিলেন। ভারতীয় সেনা পৌঁছনোর আগেই তাঁরা নিজেদের ভূমি রক্ষায় প্রতিরোধ গড়ে তুলেছিলেন।
এদিকে, ২০১৯ সালের আগস্টে বাতিল হওয়া জম্মু ও কাশ্মীরের রাজ্যের মর্যাদা ও অন্যান্য সাংবিধানিক নিশ্চয়তা পুনর্বহালের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন ওমর আবদুল্লা। তিনি বলেন, তাঁর সরকার রাজ্যের মর্যাদা ও সাংবিধানিক নিশ্চয়তা পুনর্বহালের জন্য সংগ্রাম চালিয়ে যাবে। একই সঙ্গে জম্মু ও কাশ্মীরকে উন্নয়নের পথে এগিয়ে নিতে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি।
{{/usCountry}}এদিকে, ২০১৯ সালের আগস্টে বাতিল হওয়া জম্মু ও কাশ্মীরের রাজ্যের মর্যাদা ও অন্যান্য সাংবিধানিক নিশ্চয়তা পুনর্বহালের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন ওমর আবদুল্লা। তিনি বলেন, তাঁর সরকার রাজ্যের মর্যাদা ও সাংবিধানিক নিশ্চয়তা পুনর্বহালের জন্য সংগ্রাম চালিয়ে যাবে। একই সঙ্গে জম্মু ও কাশ্মীরকে উন্নয়নের পথে এগিয়ে নিতে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি।
{{/usCountry}}