...
...
Next Story

MP Rachna Banerjee: 'গত ১৫ বছর ধরে যা হয়নি...,' বিদেশ থেকে ফিরে মমতাকে 'সম্মান' জানিয়ে CM শুভেন্দুর প্রশংসায় রচনা

MP Rachna Banerjee: লোকসভার সচিবের ঘর থেকে বেরোনোর পর নিজের রাজনৈতিক অবস্থান ও দলবদল প্রসঙ্গে অত্যন্ত সুকৌশলী মন্তব্য করেন অভিনেত্রী-সাংসদ। তিনি জানান, কাজ করতে যাতে সুবিধা হয়, তার জন্যই এনডিএ-কে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

Published on: Jun 16, 2026 10:50 PM IST
Advertisement

MP Rachna Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজনীতির ময়দানে পা রেখেছিলেন। ২০২৪-এর লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার পর তাঁর মুখে বারবার শোনা গিয়েছে উন্নয়নের কথা। এমনকী হুগলিতে এমন শিল্পোন্নয়ন দেখেছিলেন তিনি, যে চারিদিকে ধোঁয়া দেখেছিলেন তিনি। সেই রচনা বন্দ্যোপাধ্যায়ও শামিল হলেন বিদ্রোহী শিবিরে। সংসদীয় সূত্রের খবর, মঙ্গলবার লোকসভার সেক্রেটারি জেনারেল উৎপল কুমার সিংয়ের কাছে পৌঁছে যান হুগলির সাংসদ। সেখানে এনসিপিআই-এর সঙ্গে যুক্ত হওয়ার চিঠিতে স্বাক্ষর করেন বলে খবর। এরপরই রচনা বন্দ্যোপাধ্যায় বললেন, গত ১৫ বছরে তো কোনও কাজ হতেই দেখেননি তিনি।

প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে কী বললেন রচনা বন্দ্যোপাধ্যায়?

CM শুভেন্দুর প্রশংসায় রচনা বন্দ্যোপাধ্যায় (PTI)
CM শুভেন্দুর প্রশংসায় রচনা বন্দ্যোপাধ্যায় (PTI)

বিধানসভা ভোটে ভরাডুবির পর তৃণমূল ভেঙে চুরমার হয়ে গিয়েছে। একের পর এক বিধায়ক, সাংসদরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে দিচ্ছেন। রবিবার তৃণমূলের ২০ জন বিদ্রোহী বিধায়ক জানান, তাঁরা এনসিপিআই-য়ের সঙ্গে মিশে যাচ্ছেন। তবে সেদিন রচনাকে দেখা যায়নি। আজ নিজের ‘অবস্থান’ স্পষ্ট করে দিলেন হুগলির সাংসদ। দিল্লিতে যে ২০ জন সাংসদ বিক্ষুব্ধ হিসেবে এনসিপিআই দলে যোগ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম রচনা বন্দ্যোপাধ্যায়। তাঁর সই আগেই প্রকাশ্যে এসেছে। তবে গত রবিবার যখন বাকি সাংসদরা অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে দেখা করেন, তখন বিদেশে ছিলেন রচনা। তাই বিদেশ থেকে ফিরে মঙ্গলবার প্রথমে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ও পরে আর এক সাংসদ ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করেন তিনি।

লোকসভার সচিবের ঘর থেকে বেরোনোর পর নিজের রাজনৈতিক অবস্থান ও দলবদল প্রসঙ্গে অত্যন্ত সুকৌশলী মন্তব্য করেন অভিনেত্রী-সাংসদ। তিনি জানান, কাজ করতে যাতে সুবিধা হয়, তার জন্যই এনডিএ-কে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। একই সঙ্গে রচনা বলেন, 'দিদিকে সম্মান করি। চিরকাল শ্রদ্ধা করব। কিন্তু, আমাদের যারা ভোট দিয়েছে, তারা চায় আমরা কাজ করি। দিদির লোক- ট্যাগ নিয়ে ঘুরব, হাত নেড়ে চলে যাব। এটা তো হবে না। কাজ করতে হবে, মানুষের পাশে থাকতে হবে। সবথেকে বড় কথা, আমাদের নির্বাচনী কেন্দ্রের উন্নতি করতে হবে, এতদিন ধরে যা হয়নি।' এদিন রাজ্যের নতুন সরকার ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করেন হুগলির সাংসদ। তিনি বলেন, '১-২ মাস ধরে কত দ্রুত কাজ হচ্ছে। এতদিন ধরে মানুষ তো এরকম দেখেইনি, এরকমভাবে যে কাজ হতে পারে…। কেন্দ্রের শাসক দল রাজ্যে শাসন ক্ষমতায় থাকলে কাজ করতে সুবিধা হয়, গত ১৫ বছর ধরে যা হয়নি।'

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe