...
...
Next Story

Mumbai: 'মানুষের নিয়ন্ত্রণে নয়...,' মুম্বইয়ে মর্মান্তিক দুর্ঘটনায় পড়ুয়ার মৃত্যুতে কী বললেন মন্ত্রী?

Mumbai: মঙ্গলবার দুপুরে চেম্বুর এলাকায় ঘটা এই দুর্ঘটনায় একটি রাস্তার ধারের গাছ উপড়ে পড়ে 'মেক ফোর্স' কোম্পানির দ্বারা পরিচালিত একটি স্কুল বাসের ওপর পড়ে। ঘটনার সময় বাসটি 'ইউনিভার্সাল হাই স্কুল'-এর পড়ুয়াদের নিয়ে যাচ্ছিল। এই দুর্ঘটনায় ১১ বছর বয়সি বিহান শ্রীবাস্তবের মৃত্যু হয়।

Published on: Jul 1, 2026, 23:49:54 IST
Advertisement

Mumbai: মুম্বইয়ে মঙ্গলবার বিকেলে স্কুলবাসের উপরে গাছ ভেঙে ১১ বছরের বিহান শ্রীবাস্তবের মৃত্যুর ঘটনায় বিরোধীরা বর্ষার আগে প্রশাসনের প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলেছে। এই আবহে মহারাষ্ট্রের সমাজকল্যাণমন্ত্রী সঞ্জয় শিরসাট বলেন, 'গাছ পড়া বা বজ্রপাতের মতো ঘটনা মানুষের নিয়ন্ত্রণে নয় এবং কখন গাছ ভেঙে পড়বে তা আগে থেকে বলা সম্ভব নয়।' আর মন্ত্রীর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিতর্ক।

মুম্বইয়ে মর্মান্তিক দুর্ঘটনায় পড়ুয়ার মৃত্যুতে কী বললেন মন্ত্রী? (PTI)
মুম্বইয়ে মর্মান্তিক দুর্ঘটনায় পড়ুয়ার মৃত্যুতে কী বললেন মন্ত্রী? (PTI)

বুধবার সংবাদমাধ্যম এনডিটিভি-কে একনাথ শিন্ডের শিবসেনা দলের এই মন্ত্রী বলেন, 'গতকাল যে ঘটনাটি ঘটেছে তা সবারই জানা। সরকার আজ এই বিষয়ে হাউসে (বিধানসভায়) একটি বিবৃতি দিতে চলেছে, এবং এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে তা নিশ্চিত করতে কর্পোরেশনকেও নির্দেশ দেওয়া হয়েছে।' তবে প্রশ্নের চাপ বাড়তেই তাঁর প্রতিক্রিয়াগুলো প্রথমদিকের বক্তব্য থেকে কিছুটা সরে যেতে দেখা যায়। এনডিটিভি যখন উল্লেখ করে যে বিরোধী দলগুলোর অভিযোগ, বর্ষার আগে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করার দাবিটি ছিল শুধুমাত্র লোকদেখানো বিষয় এবং এই ঘটনা সব ফাঁস করে দিচ্ছে; তখন সঞ্জয় শিরসাট বলেন, 'এক আধটা গাছ পড়ে যাওয়া, বাজ পড়া-এগুলো মানুষের হাতে নেই। এবার এই গাছটা যে পড়ে যাবে, তা তো আর আগে থেকে জানা থাকে না।' যদিও তিনি জানান, গাছের নিয়মিত অডিট করা হয় এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, গাছগুলির যথাযথ পরিদর্শন ও রক্ষণাবেক্ষণ করা হয়নি।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks