...
...
Next Story

IPL 2026: 'জয় শ্রী রাম!' IPL-এ প্রথম উইকেট তুলেই 'চিরকুট বার্তা' মুম্বই বোলারের

IPL 2026: ১৯৯৩ সালের ১১ মার্চ পাঞ্জাবের জলন্ধর শহরে জন্মগ্রহণ করেন রঘু শর্মা। ডান-হাতি এই লেগ ব্রেক বোলার লাইন-লেংথ সঠিক রাখার পাশাপাশি, ফ্লাইটেড ডেলিভারিতেও বেশ সিদ্ধহস্ত।

Published on: May 5, 2026, 05:47:13 IST
Advertisement

IPL 2026: ৪ মে, ২০২৬, সোমবার। আগের রাত থেকেই গণনাকেন্দ্রগুলোতে ছিল টানটান উত্তেজনা। পশ্চিমবঙ্গের ভাগ্য নির্ধারণের লড়াই বলে কথা। তবে এই অধীর প্রতীক্ষা খুব একটা দীর্ঘ হয়নি। বেলা খানিকটা গড়াতে না গড়াতেই, কয়েক রাউন্ড গণনার শেষে দেখা যায়, ২৯৪টি আসনের সিংহভাগেই গেরুয়া শিবিরের ঝোড়ো আধিপত্য। এই আবহে আইপিএল ২০২৬-এর মঞ্চে 'জয় শ্রী রাম' বার্তা দিয়ে বিশেষ উচ্ছ্বাস প্রকাশ করলেন মুম্বই ইন্ডিয়ান্স-এর স্পিনার রঘু শর্মা। তবে বিজেপির জয়ে নয়, কারণটা একেবারেই ভিন্ন।

'চিরকুট বার্তা' মুম্বই বোলারের (সৌজন্যে টুইটার)
'চিরকুট বার্তা' মুম্বই বোলারের (সৌজন্যে টুইটার)

আইপিএলের ঝাঁ চকচকে দুনিয়ায় একেবারেই আনকোরা নাম। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে প্রথম উইকেট পেয়ে চর্চায় পাঞ্জাবের লেগস্পিনার। প্রথম সাফল্যের পরই একটা চিরকুট বের করে দেখান তিনি। যেখানে ছিল রঘুর ১৫ বছরের সংগ্রামের গল্প। আর শেষে লেখা 'জয় শ্রী রাম।' ১৩তম ওভারে অক্ষত রঘুবংশীকে আউট করেন এই লেগ স্পিনার। আইপিএলে প্রথম উইকেট পেতেই পকেট থেকে একটা চিরকুট বের করে দেখান। যেখানে লেখা ছিল, 'রাধে রাধে। ১৫ বছরের কষ্টকর জীবন গুরুদেবের আশীর্বাদে আজ শেষ হল। আমাকে সুযোগ দেওয়ার জন্য মুম্বই ইন্ডিয়ান্সকে ধন্যবাদ। আজন্ম কৃতজ্ঞ থাকব। জয় শ্রী রাম।' মাত্র ৩০ লক্ষ টাকায় রঘুকে কেনে মুম্বই ইন্ডিয়ান্স। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে অভিষেক হলেও সাফল্য আসেনি। যেটা এল লখনউয়ের বিরুদ্ধে।

১৯৯৩ সালের ১১ মার্চ পাঞ্জাবের জলন্ধর শহরে জন্মগ্রহণ করেন রঘু শর্মা। ডান-হাতি এই লেগ ব্রেক বোলার লাইন-লেংথ সঠিক রাখার পাশাপাশি, ফ্লাইটেড ডেলিভারিতেও বেশ সিদ্ধহস্ত। ঘরোয়া ক্রিকেটে তিনি পাঞ্জাব, পুদুচেরি এবং সম্প্রতি উত্তরাখণ্ডের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। ২০২৪-২৫ রনজি ট্রফিতে হিমাচল প্রদেশের বিরুদ্ধে একটি ম্যাচে দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের দৌলতে ৭ উইকেট শিকার করেছিলেন। রঘুর কেরিয়ার নিয়ে যদি আলোচনা করতে হয়, তাহলে এখনও পর্যন্ত তিনি ১২ প্রথম শ্রেণীর ম্যাচে ৫৭ উইকেট শিকার করেছেন। এরমধ্যে পাঁচবার এক ইনিংসে ৫ উইকেট শিকার করেছেন। আর তিনবার শিকার করেছেন ১০ উইকেট। এর পাশাপাশি ১২ লিস্ট এ ম্যাচে তিনি ১৮ উইকেট এবং ৪ টি-২০ ম্যাচে ৮ ইকোনমি রেটে মোট চারটি উইকেট শিকার করেছেন। গত আইপিএল মরশুমে ভিগনেশ পুথুর চোট পাওয়ার পর মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেন রঘু। কিন্তু, একটাও ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। তবে ২০২৬ মরশুমে ফ্র্য়াঞ্চাইজি তাঁকে দলে রাখে এবং চেন্নাইয়ের বিরুদ্ধে অবশেষে ডেবিউয়ের সুযোগ দেয়। ৩৩ বছর বয়সি রঘু এই প্রথমবার কোনও হাই-প্রেশার ম্যাচে খেলতে নেমেছিলেন। উইকেট শিকার করতে না পারলেও যথেষ্ট নজরকাড়া বল করেন তিনি। ২৪ বলে দেন মাত্র ২৪ রান। তারপরেই পাঞ্জাবের বিরুদ্ধে সাফল্য মিলতেই সম্ভবত চিরকুটে নিজের কেরিয়ারের ১৫ বছরের সাফল্য-ব্যর্থতার খতিয়ান তুলে ধরেছেন তিনি।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe