...
...
Next Story

জগিংয়ের ফাঁকে ‘ধুরন্ধর’ চর্চা! লন্ডনের পার্কে কানাডার PM-কে কী বললেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট?

আদিত্য ধর পরিচালিত বলিউডের এই সিনেমা গত বছরের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রেক্ষাপটে তৈরি এই ছবি।

Published on: Mar 18, 2026, 23:11:54 IST
Advertisement

লন্ডনের হাইড পার্কে একসঙ্গে জগিং করছিলেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। সেই সময় দেখা যায়, কোনও এক বিষয় নিয়ে নিজেদের মধ্যে গভীর এক আলোচনায় মগ্ন তাঁরা। এরপরেই জানা যায়, দুই রাষ্ট্রনেতার শরীরচর্চার মাঝে আড্ডার মূল বিষয় বলিউডের চর্চিত ছবি ‘ধুরন্ধর।’ তাঁদের কথোপকথনের সেই ভিডিও সামনে আসতেই চর্চা তুঙ্গে সোশ্যাল মিডিয়ায়।

দুই রাষ্ট্রনেতার মধ্যে ‘ধুরন্ধর’ আলোচনা

লন্ডনের পার্কে কানাডার PM-কে কী বললেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট?
লন্ডনের পার্কে কানাডার PM-কে কী বললেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট?

মঙ্গলবার ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তাঁর সঙ্গে রয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। লন্ডনের হাইড পার্কে কথা বলতে-বলতে জগিং করছেন তাঁরা। সঙ্গে ছিলেন দু’জনের সঙ্গীরাও। ভিডিওটি তোলা হয়েছিল কার্নির লন্ডন সফরের সময়। ভিডিওতে দেখা যায়, হালকা মেজাজে দৌড়তে দৌড়তেই কথোপকথন চলছে দুই নেতার মধ্যে। সেই সময় কার্নি প্রশ্ন করেন স্টাবকে, ভারতে তাঁর ইনস্টাগ্রাম জনপ্রিয়তা হঠাৎ এত বেড়ে গেল কীভাবে। জবাবে স্টাব হেসে জানান, তিনি ‘ধুরন্ধর’ দেখেছেন, তার পরেই ব্যাপক সাড়া পড়ে সোশ্যাল মিডিয়ায়। তাঁর কথায়, প্রতিক্রিয়া ছিল 'বিশাল।' ছবিটি দেখার পর তাঁর উপলব্ধি, এটি মোটেই হালকাচালের বিনোদনমূলক ছবি নয়, বরং অত্যন্ত গুরুতর বিষয় নিয়ে তৈরি। ইঙ্গিত ছিল ছবিতে দেখানো সন্ত্রাসবাদ ও গোয়েন্দা কার্যকলাপের মতো সংবেদনশীল প্রসঙ্গের দিকে।

আদিত্য ধর পরিচালিত বলিউডের এই সিনেমা গত বছরের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রেক্ষাপটে তৈরি এই ছবি। রণবীর সিং ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন সঞ্জয় দত্ত,আর মাধবন এবং অক্ষয় খান্না-সহ একঝাঁক তারকা। এর আগে মার্চ মাসে ভারতে সরকারি সফরে এসে স্টাব এই ছবিটি নিয়ে প্রকাশ্যে কথা বলেছিলেন। তিনি জানান, তাঁর ছেলে তাঁকে ছবিটি দেখার পরামর্শ দিয়েছিল এবং ভারতে আসার আগে তিনি যেন সেটি দেখেন। এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট বলেছিলেন, তিনি সিনেমার গল্পের অংশ হতে পেরে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে বার্তার পাশে থাকতে পেরে খুশি।

‘ধুরন্ধর’-এর সিক্যুয়েল আসছে

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe