Hasisna's Christian Nation Theory: হাসিনার ‘খ্রিস্টান দেশ’ কী? কলকাতায় মার্কিন ‘জঙ্গি প্রশিক্ষক’ ধরা পড়তেই হইচই

২০২৪ সালে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছিলেন যে নতুন 'খ্রিস্টান রাষ্ট্র' গঠনের ষড়যন্ত্র চলছে। কলকাতা থেকে মার্কিন নাগরিক ম্যাথু ভ্যানডাইকের গ্রেফতারির পরে সেই প্রশ্নই উঠতে শুরু করেছে।

Published on: Mar 19, 2026, 24:48:54 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

'খ্রিস্টান রাষ্ট্র' নিয়ে শেখ হাসিনার আশঙ্কাই কি সত্যি হচ্ছিল? কলকাতা থেকে মার্কিন নাগরিক ম্যাথু ভ্যানডাইকের গ্রেফতারির পরে সেই প্রশ্নই উঠতে শুরু করেছে। অভিযোগ উঠেছে যে মিজোরাম দিয়ে মায়ানমার গিয়ে ভারত-বিরোধী জঙ্গিদের প্রশিক্ষণ দিয়েছিল। ইউরোপ থেকে বেআইনিভাবে ড্রোন আমদানি করেছিল বলেও অভিযোগ উঠেছে। আর সেই গ্রেফতারির পরে বাংলাদেশের পুরনো একটি মন্তব্য নিয়ে আলোচনা শুরু হয়েছে। ২০২৪ সালে হাসিনা দাবি করেছিলেন যে বাংলাদেশ ও মায়ানমারের একাংশ নিয়ে একটি নতুন 'খ্রিস্টান রাষ্ট্র' গঠনের ষড়যন্ত্র চলছে।

২০২৪ সালে শেখ হাসিনা দাবি করেছিলেন যে নতুন 'খ্রিস্টান রাষ্ট্র' গঠনের ষড়যন্ত্র চলছে। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)
২০২৪ সালে শেখ হাসিনা দাবি করেছিলেন যে নতুন 'খ্রিস্টান রাষ্ট্র' গঠনের ষড়যন্ত্র চলছে। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)

আরও পড়ুন: Howrah-New Delhi Route Kavach: বর্ধমান থেকে ১৫৫ কিমি লাইনে বড় পরিবর্তন, হাওড়া-দিল্লি রুটের ট্রেনে হবে সুবিধা

আসলে সম্প্রতি ভ্যানডাইককে গ্রেফতার করা হয়েছে কলকাতা বিমানবন্দর থেকে। রিপোর্ট অনুযায়ী, নিজেকে নিরাপত্তা সংক্রান্ত অ্যানালিস্ট হিসেবে দাবি করে আসে ম্যাথু। একাধারে 'যুদ্ধের রিপোর্টার', ‘ডকুমেন্টারি পরিচালক’-ও বটে। একাধিক দেশে 'ফ্রিল্যান্সিং' করে। এই ম্যাথু আদতে 'ভাড়াটে স্বাধীনতাকামী'। লিবিয়া থেকে শুরু করে ভেনেজুয়েলা, ইউক্রেনে 'কাজ' করার অভিজ্ঞতা রয়েছে। নিজেই দাবি করেছে যে অন্য দেশে 'কোভার্ট অপারেশন' বা গোপন অভিযান চলে। ২০২৪ সালে মার্কিন সরকারি আধিকারিকদের সঙ্গে দেখা করার বিষয়ে নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেছিল। লিবিয়ার গৃহযুদ্ধের সময় গদ্দাফির বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিল। ২০১১ সালে ধরা পড়ে ছয় মাস জেলেও ছিল।

আরও পড়ুন: WB Rain-Kalbaisakhi Forecast: শুক্র-শনিতে বাংলায় ঝড়-বৃষ্টি, ৭০ কিমিতে কালবৈশাখী ৫ জেলায়, শিলাবৃষ্টি কোথায়?

আমেরিকার সরকারের দিকে ঝুঁকে থাকে ম্যাথু- রিপোর্ট

শুধু তাই নয়, রিপোর্ট অনুযায়ী, সনস অফ লিবার্টি ইন্টারন্যাশনাল নামক একটি মার্সিনারি সংস্থা চালিয়েছে ম্যাথু। বিভিন্ন জায়গায় গিয়ে এই সংস্থার মাধ্যমে 'বিদ্রোহীদের' প্রশিক্ষণ দিয়ে থাকে। ম্যাথু দাবি করে যে তার সংস্থার সঙ্গে মার্কিন সরকারের কোনও যোগ নেই। তবে উল্লেখ্য বিষয়, সবক্ষেত্রেই মার্কিন সরকার যেদিকে ঝুঁকে থাকে, ম্যাথুও সেই পক্ষের হয়েই 'কাজ' করে বলে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More