...
...
Next Story

'তৃণমূল আজ যা ভাবে অন্যরা…' শমীককে 'প্রতীক' খোঁচা কুণালের

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, রাজ্য সভাপতি হিসাবে শমীক ভট্টাচার্য দায়িত্ব পাওয়ার পরে আচমকাই বদলাচ্ছে বঙ্গ বিজেপির ইমেজ। একাধিক ক্ষেত্রে দেখা যাচ্ছে শমীক ভট্টাচার্য যেখানে সাংবাদিক বৈঠক করছেন তার পেছনের ব্যানারে নেতাদের মুখের বিরাট বিরাট ছবি আর নেই।

Published on: Jul 6, 2025, 15:33:52 IST
By
Prefer HTon Google
Advertisement

আর এনিয়েই এবার খোঁচা দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন,' কপি ক্যাট। আজ তৃণমূল যা ভাবে অন্যরা কাল সেটাই অনুসরণ করে। দলের প্রতীক সবার আগে।' লিখেছেন কুণাল ঘোষ।

শমীক ভট্টাচার্য। বিজেপির রাজ্য সভাপতি (Saikat Paul)
শমীক ভট্টাচার্য। বিজেপির রাজ্য সভাপতি (Saikat Paul)

নীচে পরপর দুটি ছবি দেওয়া রয়েছে। একদিকে সাংবাদিক সম্মেলনে কুণাল ঘোষ ও চন্দ্রিমা ভট্টাচার্য। তার পেছনে জ্বলজ্বল করছে তৃণমূলের ঘাসফুল প্রতীকের ছবি। অন্যদিকে অপর একটি ছবি সেখানে বিজেপির সাংবাদিক বৈঠক। সেখানে বসে রয়েছেন শমীক ভট্টাচার্য। আর তার পেছনে যে ব্যানার সেখানে কারোর ছবি নেই। সেখানে লেখা ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ। সেই সঙ্গেই রয়েছে দলীয় প্রতীক পদ্মফুলের ছবি।

কুণালের এই পোস্টের জবাবে এক নেটিজেন লিখেছেন, 'সভাপতির যাত্রা শুরু হয়েছে জনগণের গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন। এই স্লোগানের কপি ক্যাট করে। এরকমই চলবে।'

তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, রাজ্য সভাপতি হিসাবে শমীক ভট্টাচার্য দায়িত্ব পাওয়ার পরে আচমকাই বদলাচ্ছে বঙ্গ বিজেপির ইমেজ। একাধিক ক্ষেত্রে দেখা যাচ্ছে শমীক ভট্টাচার্য যেখানে সাংবাদিক বৈঠক করছেন তার পেছনের ব্যানারে নেতাদের মুখের বিরাট বিরাট ছবি আর নেই। সেখানে জায়গা পেয়েছে বিজেপির প্রতীক পদ্মফুলের ছবি। গত কয়েকদিন আগেও এই ছবিটা বিশেষ দেখা যেত না।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks