...
...
Next Story

WhatsApp New Feature: বিরাট চমক! এবার WhatsApp-এ শিডিউল করা যাবে মেসেজ, কীভাবে করবেন? জানুন বিস্তারিত

WhatsApp New Feature: মেটা-র এই জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মে চালু হচ্ছে শিডিউল মেসেজেস (Scheduled Messages) ফিচার। এর সাহায্যে ব্যবহারকারীরা আগে থেকেই টেক্সট, ছবি এবং ভিডিও পাঠানোর তারিখ ও সময় ঠিক করে রাখতে পারবেন।

Published on: Nov 26, 2026, 21:00:43 IST
Advertisement

WhatsApp New Feature: মেসেজে কথা বলার জন্য এখন সবার পছন্দের অ্যাপ হোয়াটসঅ্যাপ (WhatsApp)। বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। এবার এই জনপ্রিয় মেসেজিং অ্যাপে একটি দুর্দান্ত ফিচার নিয়ে এসেছে। এখন আগে থেকেই শিডিউল করা যাবে মেসেজ। যার ফলে মেসেজ পাঠানোর জন্য আর নির্দিষ্ট সময় অনলাইনে থাকতে হবে না। আগে থেকেই মেসেজ লিখে দিনক্ষণ ঠিক করে রাখতে পারবেন। ফলে নির্দিষ্ট সময়ে নিজে থেকেই পৌঁছে যাবে আপনার লেখা মেসেজ। শুধু টেক্সট নয়, ছবি, ভিডিও এবং লিঙ্ক পাঠানোর সময়ও আগাম ঠিক করা যাবে।

বিরাট চমক! এবার হোয়াটসঅ্যাপে শিডিউল করা যাবে মেসেজ (Representational image)
বিরাট চমক! এবার হোয়াটসঅ্যাপে শিডিউল করা যাবে মেসেজ (Representational image)

আসলে মেটা-র এই জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মে চালু হচ্ছে শিডিউল মেসেজেস (Scheduled Messages) ফিচার। এর সাহায্যে ব্যবহারকারীরা আগে থেকেই টেক্সট, ছবি এবং ভিডিও পাঠানোর তারিখ ও সময় ঠিক করে রাখতে পারবেন। ব্যক্তিগত চ্যাটে খুব সহজেই এই কাজটা করা যাবে। সেই সঙ্গে গ্রুপ চ্যাটেও এই সুবিধা মিলবে। জন্মদিনের শুভেচ্ছা পাঠানো থেকে শুরু করে নানা জরুরি মেসেজ পাঠানো, সব ক্ষেত্রেই এই ফিচার কাজে আসবে। বিশেষ করে যাঁদের পরিবার-পরিজন বা বন্ধুরা অন্য টাইম জোনে থাকেন, তাঁদের জন্য এটি খুবই ভাল একটা ফিচার হতে পারে। ইতিমধ্যেই বিষয়টি সম্পর্কে জানিয়েছে খোদ সংস্থা। বুধবার গভীর রাতে এই দীর্ঘ প্রতীক্ষিত ফিচারটির ঘোষণা করে একটি ব্লগ পোস্টের লিঙ্ক শেয়ার করেছেন হোয়াটসঅ্যাপ প্রধান কুণাল শাহ।ব্লগ পোস্টে দাবি করা হয়েছে, ইউজাররা বহুদিন ধরেই চাইছিলেন এই ফিচার। সেই কথা মাথায় রেখেই এই ফিচার অ্যাড করা হল।

খুব সহজেই মেসেজ শিডিউল করার অপশন পাবেন। জেনে নিন স্টেপস-

১. প্রথমে হোয়াটসঅ্যাপ খুলুন।

২. যে ব্যক্তি বা গ্রুপে মেসেজ পাঠাতে চান, সেই চ্যাট খুলুন।

৩. চ্যাট বক্সে নিজের মেসেজ লিখুন।

৪. এবার ‘সেন্ড’ (Send) বাটনে সরাসরি ট্যাপ করবেন না, বরং সেটা কিছুক্ষণ চেপে ধরে রাখুন।

৫. তারপরই শিডিউল অপশন খুলে যাবে। এরপর মেসেজ পাঠানোর তারিখ এবং সময় বেছে নিন।

ব্যস, কাজ শেষ। আপনার মেসেজ শিডিউল হয়ে গেল। এরপর ঠিক করা সময়ে হোয়াটসঅ্যাপ নিজে থেকেই মেসেজ পাঠিয়ে দেবে। যাঁকে মেসেজটি পাঠাচ্ছেন, তিনি সেটা সাধারণভাবেই খুলতে পারবেন।

শিডিউল করা মেসেজ দেখা বা মুছে ফেলা যাবে?

হোয়াটসঅ্যাপে শিডিউল করা সমস্ত মেসেজের তালিকা দেখা যাবে। ফলে কোন সময়ে কী মেসেজ পাঠানোর কথা রয়েছে, তা সহজেই বুঝতে পারবেন। আবার কোনও প্ল্যানিং বদলে গেলে মেসেজ পাঠানোর আগেই সেটি মুছে ফেলা যাবে। তবে আগে থেকে শিডিউল করা মেসেজ এডিট করা যাবে কিনা, কিংবা পাঠানোর সময় বদলানো যাবে কিনা, সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানায়নি হোয়াটসঅ্যাপ।

ফোন বন্ধ থাকলেও পৌঁছবে মেসেজ?

হ্যাঁ যাবে। এই ফিচারের একটি গুরুত্বপূর্ণ সুবিধা হল ফোন অন রাখার প্রয়োজন নেই। শিডিউল করা মেসেজ নির্দিষ্ট সময় পৌঁছে যাবে। এছাড়া শিডিউল করা মেসেজেও End-to-End Encryption-এর সুরক্ষা বজায় থাকবে। এই ফিচারে শুধু টেক্সট নয়, ছবি এবং ভিডিও শিডিউল করা যাবে।

ফিচারটি কী সকলের জন্য উপলব্ধ?

হোয়াটসঅ্যাপ বিশ্বব্যাপী ধাপে ধাপে এই শিডিউলড মেসেজ ফিচারটি চালু (Roll out) করছে। এর অর্থ হলো, কিছু ব্যবহারকারী হয়তো এখনই মেসেজ শিডিউল করার সুবিধা নাও পেতে পারেন। সংস্থার তরফে জানানো হয়েছে, শিডিউলড মেসেজ টেক্সট, ছবি এবং ভিডিওর ক্ষেত্রে কাজ করবে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিশ্বজুড়ে তা চালু হয়ে যাবে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks