...
...
Next Story

Apple Price Hike: বড় ঘোষণা করলেন টিম কুক! কোন কোন ডিভাইসের দাম বাড়াল অ্যাপল?

Apple Price Hike: বৃহস্পতিবার অ্যাপল তাদের ম্যাক ও আইপ্যাড সিরিজের বিভিন্ন মডেলের নতুন মূল্য ঘোষণা করে। সংস্থার জনপ্রিয় অনেক ডিভাইসের দামই ২০ শতাংশ বা তারও বেশি বৃদ্ধি পেয়েছে।

Published on: Jun 26, 2026, 23:32:42 IST
Advertisement

Apple Price Hike: অ্যাপেলের ডিভাইস কিনবেন ভাবছেন? ফ্লিপকার্ট, অ্যামাজন-সহ একাধিক সংস্থা অ্যাপেলের বিভিন্ন প্রোডাক্টের উপর ছাড় দিচ্ছে। কিন্তু, এরই মধ্যে ভারতে ডিভাইসের দাম বাড়াল অ্যাপেল। ম্যাকবুক, আইপ্যাড-সহ একাধিক ডিভাইসের দাম বাড়ানো হয়েছে। কোনও ডিভাইসের ক্ষেত্রে দাম ২০ হাজার টাকা বেড়েছে। আবার কোনও ডিভাইসের দাম বেড়েছে ১ লক্ষ টাকা পর্যন্ত।

কোন কোন ডিভাইসের দাম বাড়াল অ্যাপল? (Getty Images via AFP)
কোন কোন ডিভাইসের দাম বাড়াল অ্যাপল? (Getty Images via AFP)

বৃহস্পতিবার অ্যাপল তাদের ম্যাক ও আইপ্যাড সিরিজের বিভিন্ন মডেলের নতুন মূল্য ঘোষণা করে। সংস্থার জনপ্রিয় অনেক ডিভাইসের দামই ২০ শতাংশ বা তারও বেশি বৃদ্ধি পেয়েছে। অ্যাপলের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, অ্যাপেলের এম৫ চিপ নির্ভর ম্যাকবুক এয়ার ভারতের বাজারে ১ লক্ষ ১৯ হাজার ৯০০ টাকায় পাওয়া যাচ্ছিল এতদিন। এখন সেটির দাম পড়ছে ১ লক্ষ ৪৯ হাজার ৯০০ টাকা। অর্থাৎ অতি অল্প সময়ের মধ্যে এক ধাক্কায় ৩০ হাজার টাকা দাম বাড়ল। একই ভাবে ১৫ ইঞ্চির ম্যাকবুক এয়ার-এর দাম যেখানে ১ লক্ষ ৪৪ হাজার ৯০০ টাকা ছিল, তা বেড়ে হল ১ লক্ষ ৭৯ হাজার ৯০০ টাকা। এক ধাক্কায় ৩৫ হাজার টাকা বাড়ল। তবে ম্যাকবুক প্রো-র দামই সবচেয়ে বেড়েছে। এম৫ চিপ নির্ভর, ১৬ জিবি রাম-এর ১৪ ইঞ্চির ম্যাকবুক প্রো ভারতের বাজারে এসেছিল ১ লক্ষ ৬৯ হাজার ৯০০ টাকায়। সেটির দাম এক ধাক্কায় বেড়ে হয়েছে ২ লক্ষ ৩৯ হাজার ৯০০। অর্থাৎ একধাক্কায় ৭০ হাজার টাকা বাড়ল।

অ্যাপলের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, দীর্ঘদিন ধরে তারা চিপের এই বর্ধিত মূল্যের চাপ নিজেরা সামলে নিলেও এখন আর ক্রেতা পর্যায়ে দাম না বাড়িয়ে উপায় ছিল না। অ্যাপলের মুখপাত্র বলেন, 'এআই ডাটা সেন্টারগুলোর ব্যাপক বিস্তৃতির কারণে মেমোরি এবং স্টোরেজের চাহিদা অস্বাভাবিক হারে বেড়েছে। আমরা এর আগে কখনও কোনও ডিভাইসের দাম এত কম সময়ে এতটা বাড়তে দেখিনি।' এক বিবৃতিতে অ্যাপল জানিয়েছে, ‘আমরা এতদিন গ্রাহকদের এই মূল্যবৃদ্ধির চাপ থেকে সুরক্ষা দিয়ে এসেছি, কিন্তু এখন আমরা এমন এক পর্যায়ে পৌঁছেছি যেখানে বেশ কিছু পণ্যের দাম বাড়াতে হচ্ছে। যার অংশ হিসেবে আজ আইপ্যাড এবং ম্যাকের দাম বাড়ানো হলো।’ প্রযুক্তি বিশ্লেষকদের মতে, অ্যাপলের এই সিদ্ধান্ত তাদের পণ্য বিক্রিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিশেষ করে সামনে আসতে যাওয়া নতুন আইফোনের দামেও এর প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe