...
...
Next Story

‘এখানে বকুনি খেলাম’.., ‘আপনার স্কিন কেয়ার রুটিন কী?’ মোদীকে প্রশ্ন হরলিনের, শুনে PM…

ভারতীয় মহিলা দলের ক্রিকেট কোচ অমল মজুমদারকে বলতে শোনা যায়, ‘আপনি দেখেছেন তো কেমন প্রশ্ন আসে। ভিন্ন ভিন্ন চরিত্র। ২ বছর হয়েছে, এঁদের হেড কোচ হয়েছি। আমার চুল সাদা হয়ে গেল!’ শুনে মোদী ফের হাসতে থাকেন।

Published on: Nov 6, 2025, 12:46:07 IST
Advertisement

সদ্য দেশের মহিলা ক্রিকেট দল জিতে নিয়েছে ২০২৫ আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ। গোটা দেশ জুড়ে তার উজ্জাপন চলছে। এদিকে, হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন টিমকে সদ্য দিল্লিতে প্রধানমন্ত্রী তাঁর বাসভবনে আমন্ত্রণ করেছিলেন। সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে নানান বিষয়ে কথা বলেন ভারতের প্রথম মহিলা বিশ্বকাপ জয়ী দলের সদস্যরা। ক্রিকেটস্টাররা নানান প্রশ্ন করেন প্রধানমন্ত্রী মোদীকে। তারই মধ্যে আলাদা করে নজর কেড়েছেন চণ্ডীগড়-কন্যা হরলিন দেওল।

নরেন্দ্র মোদীর সঙ্গে টিম ইন্ডিয়া। বাঁ দিকে উপরে হরলিন দেওল (PMO)
নরেন্দ্র মোদীর সঙ্গে টিম ইন্ডিয়া। বাঁ দিকে উপরে হরলিন দেওল (PMO)

সদ্য ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্যদের সঙ্গে আড্ডার মেজাজে দেখা যায় দেশের প্রধানমন্ত্রীকে। সেখানে মোদী নিজেও নানান প্রশ্ন করেন ক্রিকেটারদের। ক্রিকেটার ক্রান্তি গৌড়ের সঙ্গে কথা বলার সময়, মোদী প্রশ্ন তোলেন এই টিমে কে সবচেয়ে বেশি হাসি-মজা করে থাকেন, তা নিয়ে। তখনই ক্রিকেট টিমের সদস্যদের মধ্যে একজন বলেন, ‘জেমিদি আছেন না!’ সঙ্গে সঙ্গে সকলের নজর যায় ক্রিকেটার জেমিমা রড্রিগেজের দিকে। জেমিমা মাইক হাতে তুলেই নজর ঘুরিয়ে দেন হরলিনের দিকে। ভারতীয় মহিলা ক্রিকেট টিমের তাবড় ওপেনার হরলিন দেওল। এরপর ২৭ বছর বয়সী হরলিন বলেন,' না স্যার… আমার মনে হয়, টিমে এমন হওয়া উচিত.. এক দুই জন যাঁরা 'মাহোল লাইট' (পরিবেশ হালকা) রাখতে পারেন। আমার যখনই মনে হয় যে, কেই এরকম (মন খারাপ করে) বসে রয়েছে, বা খালি রয়েছে..তার আশপাশে কিছু না কিছু করে এমন (হাসি মজা) করে থাকি। আমার আশপাশে কেউ খুশি থাকলে আমার ভালো লাগে।' এই শুনেই মজার ছলে মোদী জিজ্ঞাসা করেন,'এখানে এসেও নিশ্চয় কিছু করা হয়েছে?' শুনে হাসি মুখেই হরলিন একটু মাথা চুলকে বলেন,' স্য়ার এঁরা বকে দিয়েছিলেন… বলেছেন শান্ত থাকো!' শুনে প্রধানমন্ত্রী মোদী হেসে ফেলেন। সঙ্গে সঙ্গে ঘর ভর্তি সকলেই হেসে ওঠেন।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe